শর্ত না পাওয়া গেলে তালাক হবে কি
প্রশ্ন (৪৮৬৬) : জনৈক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়ার এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেছে, আমার স্ত্রী যদি আসলেই এ কথা বলে থাকে তাহলে সে তালাক। পরবর্তীতে জানা গিয়েছে যে, তার স্ত্রী উক্ত কথা বলেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?
প্রশ্ন
জনৈক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়ার এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেছে, আমার স্ত্রী যদি আসলেই এ কথা বলে থাকে তাহলে সে তালাক। পরবর্তীতে জানা গিয়েছে যে, তার স্ত্রী উক্ত কথা বলেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শর্তের সাথে তালাক যুক্ত করলে শর্ত পাওয়ার সাথে সাথেই তালাক পতিত হয়ে যায়। সুতরাং আপনার ভাবী তার বাবার বাড়ি গেলে তিন তালাক পতিত হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
‘মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]
শর্ত পাওয়া না গেলে কোনো তালাক পতিত হবে না।
যেহেতু উক্ত স্বামীর শর্তটি পাওয়া যায়নি তাই তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12140/article-details.html
← পূর্ববর্তী
শরীরে লাগা পেশাব মুছে ফেললে কি যথেষ্ট হবে
পরবর্তী →