বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য

বন্ধকী দ্রব্য বিক্রি করে লাভ করা যাবে কি

প্রশ্ন (৯৪৬৬) : এক ব্যক্তি আমার কাছে তার মোটর সাইকেল বন্ধক রেখে আমার কাছ থেকে নির্ধারিত মেয়াদে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছে। উক্ত মোটর সাইকেলের প্রকৃত মূল্য দুই লক্ষ টাকা। সে যদি নির্ধারিত মেয়াদে তা পরিশোধ না করতে পারে তাহলে আমি লাভে উক্ত মোটর সাইকেল বিক্রি করে দিতে পারব কি?

নির্ধারিত সময়ের আগে ফেরত দিলে পূর্ণ টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৬৪) : আমি সাইকেল ভাড়া দিয়ে থাকি। আমার সিস্টেম হল, এক ঘন্টা ৫০ টাকা। এ সময়ে ভাড়াগ্রহীতা চালাক বা না চালাক এক ঘন্টার জন্য ভাড়া নিলে ৫০ টাকাই দিতে হবে। কখনো এমন হয় ভাড়াগ্রহীতা এক ঘন্টা শেষ হওয়ার আগেই সাইকেল ফেরত দেয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে পূর্ণ ভাড়া নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

দোকান দিয়ে শরিক হওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৬৩) : আমার একটি দোকান আমার ছোট ভাইকে এই চুক্তিতে দিয়েছি যে, সে এই দোকানে ব্যবসা করে যা লাভ করবে তার ৩০% আমাকে দিবে। এছাড়া আর কোনো ভাড়া বা অন্য কিছু দেওয়া লাগবে না। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে শুদ্ধ হবে কি?

ডেকোরেশনের কাজ করলে কি বেশি ভাড়ায় দেওয়া যাবে

প্রশ্ন (৯৪৬২) : আমি একটি দোকান ভাড়া নিয়েছিলাম এবং তাতে ডেকোরেশনের কাজও করাই। কিন্তু বিশেষ এক কারণে আমি দোকানটিতে ব্যবসা করতে চাচ্ছি না। জানতে চাচ্ছি, আমি আরেকজনের কাছে তা আমার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকায় ভাড়া দিতে পারব কি?

লভ্যাংশ অনির্দিষ্ট রাখলে চুক্তি শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯২৬৬) : আমি আমার এক আত্মীয়ের ব্যবসায় ৩ লক্ষ টাকা দিয়ে শরিক হয়েছি এ শর্তে সব খরচ বাদ দিয়ে যা লাভ থাকবে তা থেকে যা ইচ্ছা আমাকে দিবে। এভাবে দুইমাস গত হয়েছে। জানতে চাচ্ছি, আমাদের চুক্তিটি কি শুদ্ধ হয়েছিল?

বন্ধকী কিতাব থেকে উপকৃত হওয়া যাবে কি

প্রশ্ন (৯২৬০) : এক ব্যক্তির কাছে আমি কিছু টাকা পেতাম। সময়মত টাকা দিতে না পারায় সে তার কিছু কিতাব আমার কাছে বন্ধক রাখে। জানতে চাচ্ছি, আমি কি প্রয়োজনে উক্ত বন্ধকী কিতাব থেকে উপকৃত হতে পারব?

ডেভেলপার কোম্পানী ভাড়া দিলে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯২৫৮) : আমি এক ডেভেলপার কোম্পানীর কাছ থেকে ৭০ লক্ষ টাকায় একটি ফ্ল্যাট কিনেছি। তবে তার নির্মাণ এখনো কমপ্লিট হয়নি। তারা এভাবে চুক্তি করেছে যে, আগামী এক বছরের মাঝে তারা ফ্ল্যাট বুঝিয়ে দিবে। কিন্তু কোনো কারণে তা বুঝিয়ে দিতে না পারলে এক বছর পর থেকে প্রতি মাসে ২৫০০০ টাকা করে ভাড়া দিবে। জানতে চাচ্ছি, তা নেওয়া কি আমার জন্য বৈধ হবে?

সতর ঢাকে না এমন কাপড় সেলাই করলে মজুরি হালাল হবে কি

প্রশ্ন (৯১২১) : আমি একজন দর্জি। কখনো কখনো আমার কাছে গ্রাহক এমন জামা সেলাই করাতে নিয়ে আসে যা দ্বারা সতর ভালোভাবে ঢাকে না। জানতে চাচ্ছি, এমন কাপড় সেলাই করে মজুরি নিলে তা হালাল হবে কি?

অসচ্ছল ব্যক্তির জন্য ব্যাংকে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৯০৪৩) : আমি একজন অসচ্ছল ব্যক্তি। কিছুদিন আগে আমার ব্যাংকে চাকরি হয়েছে। বর্তমানে ব্যাংকে চাকরি করা ছাড়া আমার চলার মত আর কোনো মাধ্যম নেই। জানতে চাচ্ছি, আমি কি ব্যাংকে চাকরি করতে পারব?

আকাশ ডিজিটাল টিভির ডিলারশিপ নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৮৪৪) : বর্তমানে আকাশ ডিজিটাল টিভি নামে একটি ডিশ কোম্পানী আছে। তারা ডিলারশিপের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে। জানতে চাচ্ছি, তাদের ডিলারশিপ নিয়ে ব্যবসা করা যাবে কি?

বাকিতে নির্দিষ্ট দামের চেয়ে বেশিতে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৬০৬) : জনৈক ব্যবসায়ীর সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি যদি তার পণ্য নগদ মূল্য দিয়ে নেই তাহলে দশ হাজার টাকা রাখবে। আর যদি বাকিতে নেই তাহলে বারো হাজার টাকা রাখবে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় বৈধ হবে কি?

টিউশন ফি একবারে নেওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৮৪৬৪) : আমি আমার এক ছোট ভাইকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাচ্ছি। সেখানে এক বছরের টিউশন ফি একবারে নিবে। জানতে চাচ্ছি, এটা তাদের জন্য বৈধ হবে কি?

উবার চালালে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৮৪৪৮) : আমি একজন উবার চালক। নানান ধরণের মানুষ উবারে উঠে থাকে। তাদের কেউ কেউ খারাপ স্থানেও গিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যে উবারের মাধ্যমে ইনকাম করি, তা কি হালাল হবে?

শ্রমিকের বেতন লাভের পার্সেন্টিজ হিসেবে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৮৪০৮) : আমার দোকানে একজন শ্রমিক নিয়োগ দিয়েছি। তার সাথে লাভের পার্সেন্টিজ হিসেবে বেতন দেওয়ার চুক্তি করেছি। প্রশ্ন হল, শ্রমিকের বেতন লাভের পার্সেন্টিজ হিসেবে নির্ধারণ করা যাবে কি?

ব্যবসার দায়িত্বশীলকে কি ক্ষতি বহন করতে হবে

প্রশ্ন (৮৩৭৩) : আমরা কয়েকজন মিলে একটি ব্যবসা করি। এতে বিনিয়োগ করার দায়িত্ব আমার হাতে থাকে। কিছুদিন পূর্বে এক লোকের কাছে বিনিয়োগ করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা লস খাই। এখন এটার জরিমানা কি আমাকে দিতে হবে না ব্যবসা থেকে যাবে?

ছোটখাট খরচ ভাড়াগ্রহীতার উপর চাপানোর শর্ত করা যাবে কি

প্রশ্ন (৮৩২৩) : আমি একটি অটো ভাড়া নিয়ে চালাতে চাই। অটোর মালিকের কাছে গিয়ে ভাড়া চাইলে তিনি শর্ত দিয়েছেন গাড়ির ছোটখাট সমস্যাগুলো আমাকেই দেখতে হবে। এর খরচ আমাকে বহন করতে হবে। এ ধরনের চুক্তি করা কি জায়েয আছে?