Feature

বইয়ের প্রি-অর্ডার নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৩৬৩) : এখন তো অনেক প্রকাশনী বই বের হওয়ার পূর্বেই প্রি-অর্ডার নেয়। এটা কি জায়েয আছে?

প্রশ্ন

এখন তো অনেক প্রকাশনী বই বের হওয়ার পূর্বেই প্রি-অর্ডার নেয়। এটা কি জায়েয আছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বই বের হওয়ার পূর্বে প্রি-অর্ডার করলে তা জায়েয আছে। এটা ক্রয়-বিক্রয়ের ওয়াদা হিসেবে ধর্তব্য হবে। পরবর্তীতে বই বের হওয়ার পর মূল চুক্তি সম্পাদিত হবে। প্রি-অর্ডারটিই মূল ক্রয়-বিক্রয় হিসেবে ধর্তব্য হবে না।

মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দাহ : ২৮৯; বাদায়েউস সানায়ে ৪/৪৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19480&preview=true