সতর ঢাকে না এমন কাপড় সেলাই করলে মজুরি হালাল হবে কি
প্রশ্ন (৯১২১) : আমি একজন দর্জি। কখনো কখনো আমার কাছে গ্রাহক এমন জামা সেলাই করাতে নিয়ে আসে যা দ্বারা সতর ভালোভাবে ঢাকে না। জানতে চাচ্ছি, এমন কাপড় সেলাই করে মজুরি নিলে তা হালাল হবে কি?
প্রশ্ন
আমি একজন দর্জি। কখনো কখনো আমার কাছে গ্রাহক এমন জামা সেলাই করাতে নিয়ে আসে যা দ্বারা সতর ভালোভাবে ঢাকে না। জানতে চাচ্ছি, এমন কাপড় সেলাই করে মজুরি নিলে তা হালাল হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি উক্ত কাপড় সেলাই করার দ্বারা আপনার উদ্দেশ্য হয় অশ্লীলতার প্রচার ও প্রসার, তাহলে তা থেকে প্রাপ্ত মজুরি গ্রহণ করা আপনার জন্য হালাল হবে না। কারণ যে কাজ অবৈধ তা থেকে প্রাপ্ত ইনকামও অবৈধ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی ۪ وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ
‘আর নেকি ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা কর এবং গুনাহের কাজ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
কিন্তু উক্ত কাপড় সেলাই দ্বারা আপনার উদ্দেশ্য যদি হয় শুধু টাকা উপার্জন, তাহলে প্রাপ্ত মজুরি হালাল হলেও তা মাকরূহে তানযিহি হবে।
রদ্দুল মুহতার ৯/৫৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21058/article-details.html
← পূর্ববর্তী
সহবাসের পর মাসিক শুরু হলে গোসল কখন করবে
পরবর্তী →