সহবাসের পর মাসিক শুরু হলে গোসল কখন করবে
প্রশ্ন (৯১২০) : সহবাসের পর যদি কোনো নারীর মাসিক শুরু হয়ে যায় তাহলে উক্ত নারী ফরয গোসল কখন করবে?
প্রশ্ন
সহবাসের পর যদি কোনো নারীর মাসিক শুরু হয়ে যায় তাহলে উক্ত নারী ফরয গোসল কখন করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহবাসের পর কোনো নারীর মাসিক শুরু হয়ে গেলে তিনি মাসিক শেষ হওয়ার পর ফরয গোসল করবেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ
‘তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না।’ [সূরা বাকারা, আয়াত: ২২২]
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) এক মহিলা সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন,
فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي
‘ঋতুস্রাব শুরু হলে সালাত ছেড়ে দেবে। আর ঋতুস্রাব শেষ হলে গোসল করে নামাজ আদায় করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩২০]
তবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেকোনো সময় গোসল করতে পারবে। এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21055/article-details.html
← পূর্ববর্তী
বাথরুমে বস্ত্রহীন হয়ে গোসল করলে গুনাহ হবে কি
পরবর্তী →