ফরয গোসল করার সময় নাকে পানি দিতে ভুলে গেলে করণীয় কী?
প্রশ্ন (১৩৫২৩) : একবার ফরয গোসল করার সময় তাড়াহুড়া করতে গিয়ে নাকে পানি দিতে ভুলে যাই। গোসলের পর যোহরের ফরয নামায আদায় করি। পরে যখন মনে পড়েছে তখন পুনরায় গোসল করে আবার নামায আদায় করি। জানতে চাই, উক্ত অবস্থায় সঠিক নিয়ম কী? এবং আমি যেভাবে করেছি তা কি যথার্থ হয়েছে?
প্রশ্ন
একবার ফরয গোসল করার সময় তাড়াহুড়া করতে গিয়ে নাকে পানি দিতে ভুলে যাই। গোসলের পর যোহরের ফরয নামায আদায় করি। পরে যখন মনে পড়েছে তখন পুনরায় গোসল করে আবার নামায আদায় করি। জানতে চাই, উক্ত অবস্থায় সঠিক নিয়ম কী? এবং আমি যেভাবে করেছি তা কি যথার্থ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক্ষেত্রে শুধু নাকে পানি দিয়ে নিলেই গোসল সম্পন্ন হয়ে যেত। পুনরায় গোসল করার দরকার ছিল না। তবে গোসল করে পুনরায় নামায পড়ার দ্বারা তা আদায় হয়ে গেছে।
-কিতাবুল আছার, হাদিস: ৫৯; মাবসূত, সারাখসী ১/৬২; কিতাবুল আছল ১/৩২; শরহু মুখতাসারিত তহাবী ১/৩৩৮; ইলাউস সুনান ১/২০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30955&preview=true
← পূর্ববর্তী
হাত বা অন্য অঙ্গে জমে থাকা পানি দিয়ে মাথা মাসাহ করলে কি অযু সহিহ হবে?
পরবর্তী →