বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য

চালকের সাথে শতকার হারে চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৮৩০৮) : আমার কিছু সিএনজি আছে। আমি যদি সেগুলোর চালকের সাথে এভঅবে চুক্তি করি যে, সারাদিনের আয়ের ৬০ পার্সেন্ট আমাকে দিবে আর বাকি ৪০ পার্সেন্ট তারা নিবে তাহলে কি চুক্তি সহিহ হবে?

কুরিয়ারে পৌঁছানোর  আগে মাল ক্ষতিগ্রস্ত হলে কার জিম্মায় থাকবে

প্রশ্ন (৮২৯৮) : আমি নতুন ব্যবসা শুরু করেছি। ক্রেতার কথামত মাল কুরিয়ারে পাঠিয়ে থাকি। যেহেতু আমার ব্যবসায় কাঁচের জারে করে জিনিস পাঠাতে হয় সেহেতু কুরিয়ারে পৌঁছানোর আগে জার ভেঙ্গে গেলে আমি কি ক্রেতা থেকে কিছু টাকা বেশি রাখতে পারব?

সেভিংস অ্যাকাউন্টের লভ্যাংশ কী করবে

প্রশ্ন (৮২৪৪) : টাকা পয়সার হেফাজতের জন্য আমি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছি। সে অ্যাকাউন্টে নির্দিষ্ট মেয়াদ পরপর লাভ দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত লাভ আমি ব্যবহার করতে পারবি কি?

সংরক্ষণের জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি

প্রশ্ন (৮২৪০) : বর্তমানে পার্সনাল ব্যবহারের জন্য ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দেয় না। বরং সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়। জানতে চাচ্ছি, টাকা সংরক্ষণের জন্য ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি?

মঞ্চ নাটকের জন্য স্পিকার সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৮১৩৪) : আমি বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাইক ও স্পিকার ভাড়া দিয়ে থাকি। এক নাট্যদল তাদের মঞ্চ নাটকের জন্য আমার কাছ থেকে স্পিকার সিস্টেম ভাড়া নিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, আমার জন্য তাদের কাছে স্পিকার সিস্টেম ভাড়া দেওয়া বৈধ হবে কি?

ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক কি তার পিতা হবে

প্রশ্ন (৮০৮৬) : এক ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। সে পরিবারে বাবা-মায়ের সাথে একসাথে থাকে। ঘরের খরচও দেয়। তার বাবাও ঘরের খরচ দেয়। ছেলেটির বাবা কি এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক হবে?

বন্ধকী বস্তু মালিকের অনুমতিক্রমে ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৮০৬৮) : আমার কাছে এক ব্যক্তির একটি জমি বন্ধক আছে। আমি যদি তাতে নিজে কিছু না করে মালিকের অনুমতিক্রমে অন্য কারও কাছে ভাড়া দিই তাহলে তা কি তা জায়েয হবে?

মুমূর্ষূ অবস্থায় লসে বিক্রি করলে তা কি সঠিক হবে

প্রশ্ন (৮০৪৪) : আমার বাবা মুমূর্ষু অবস্থায় আমাদের একটা জমি তার বন্ধুর কাছে বাজার মূল্য থেকে অনেক কম দামে বিক্রি করে গেছেন। এটাতে আমাদের ভাইবোনদের মাঝে অসন্তুষ্টি রয়েছে। আমার প্রশ্ন হল, আমার বাবার ঐ বিক্রয় কি সঠিক ছিল?

মৃত্যুশয্যায় বিক্রয় করলে তা কার্যকর হবে কি

প্রশ্ন (৮০৩৭) : কেউ যদি মুমূর্ষূ অবস্থায় তার সম্পদের কিছু অংম বিক্রি করে দেয় তাহলে কি সে বিক্রয় কার্যকর হবে? উল্লেখ, উক্ত ব্যক্তির ওয়ারিশরা এ বিক্রয়ে সন্তুষ্ট নয়।

হজ্ব এজেন্সী হজ্বের কাজে সুদের উপর ঋণ নিতে পারবে কি

প্রশ্ন (৭৯২৮) : আমি একটি হজ্ব এজেন্সী চালাই। অনেক সময় এমন হয় যে, যারা আমার এজেন্সীর মাধ্যমে হজ্বে যাবে তারা সময়মত টাকা পরিশোধ করতে পারে না। ফলে আমাকে হজ্বে যাওয়ার বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক থেকে সুদের উপর ঋণ নিতে হয়। প্রশ্ন হল, এভাবে হজ্বের কাজের জন্য ব্যাংক থেকে সুদের উপর ঋণ নেওয়া যাবে কি?

পরবর্তী সময়ের উপর মূল্য মওকুফ করা যাবে কি

প্রশ্ন (৭৯১৮) : আমাদের অনেক সুপারি আছে। আমরা আরও কয়েক মাস পর এগুলো বিক্রি করব। এখন এক ব্যক্তি এসে আমাদের থেকে এভাবে কিনতে চাচ্ছেন যে, তার কাছে যেন আমরা তা বিক্রয় করে দিই। পরবর্তীতে যখন দাম বাড়বে তখন যত দাম হবে তিনি আমাদেরকে তখন তা দিয়ে দিবেন। এভাবে আমরা বিক্রি করতে পারব কি?

হালাল ও হারাম মালের মালিকের চাকরি করা বৈধ কি

প্রশ্ন (৭৮৪৪) : আমি জার্মানে থাকি। এখানে যে মালিকের অধীনে চাকরি করি তার হালাল ও হারাম উভয় ধরণের ব্যবসা রয়েছে। হালাল ব্যবসার অন্যতম হল, সামুদ্রিক মাছের ব্যবসা। আর হারাম ব্যবসা হল, শুকরের মাংসের ব্যবসা। প্রশ্ন হল, এমন মালিকের চাকরি করা কতটুকু শরিয়ত সম্মত?

ভাড়া দেওয়ার নিম্নোক্ত পদ্ধতি কি সহিহ

প্রশ্ন (৭৭৯২) : এক বাড়িওয়ালার টাকার প্রয়োজন হওয়ায় এক ব্যক্তি থেকে দুই লক্ষ টাকা অগ্রিম ভাড়া নিয়েছে। এর বিনিময়ে ভাড়াটিয়া তার বাড়িতে দুই বছর থাকবে। দুই বছর পর বাড়িওয়ালা আবার ঐ ভাড়াটিয়াকে দুই লক্ষ টাকা ফেরত দিয়ে দিবে। এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

আম ছোট অবস্থায় বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৭৭৭) : আমাদের আমের বাগান আছে। আম যখন ছোট থাকে তখন আমরা আমগুলো বিক্রি করে দিই। সেগুলো গাছেই থাকে। বড় হওয়ার পর ক্রেতা এসে সেগুলো নিয়ে যায়। এই চুক্তি কি জায়েয হয়?

পণ্যের পরিবর্তে টাকা দিতে পারবে কি

প্রশ্ন (৭৭৬২) : এক ব্যক্তির সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি তাকে এক মাস পর পাঁচ মণ ধান দিব। এ জন্য সে আমাকে মণ প্রতি ৯০০ টাকা করে দিয়েছে। কিন্তু এখন ধানের মূল্য বেড়ে যাওয়ায় আমি চাচ্ছি, তাকে দুই মণ ধান না দিয়ে তার টাকা দিব। আর বাকি তিন মণ ধান দিব। এটা কি জায়েয হবে?

নাজাশি করার জন্য টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৪৮) : কুরবানির সময় গরুর হাঁটে গরু বেপারীদের সাথে আমি চুক্তি করি যে, কাস্টমার আসলে কাস্টমার সেজে গরুর মূল্য বাড়িয়ে বলব যেন মূল কাস্টমার বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয়। এর বিনিময়ে আমি তাদের থেকে টাকা নিই। এমন করা কি আমার জন্য জায়েয আছে?