নাজাশ মানে কি
প্রশ্ন (৭৭৪৭) : হাদিসে যে নাজাশ থেকে নিষেধ করা হয়েছে। এই নাজাশ মানে কী?
প্রশ্ন (৭৭৪৭) : হাদিসে যে নাজাশ থেকে নিষেধ করা হয়েছে। এই নাজাশ মানে কী?
প্রশ্ন (৭৫০৫) : আমি একটি দোকান ভাড়া নিতে গেলে দোকানের মালিক আমাকে বলে, তাকে সিকিউরিটি হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। যদি কখনো আমি দোকানের ভাড়া ছেড়ে দিই তাহলে তিনি আমাকে এই পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন। জানতে চাই, দোকানের মালিককে ভাড়ার অতিরিক্ত পঞ্চাশ হাজার দিয়ে দোকান ভাড়া নিলে সেটা জায়েয হবে?
প্রশ্ন (৭৪৯৪) : কোনো ব্যক্তি ব্যবসার নিয়তে অপরকে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মুনাফা দিতে হবে না বরং আমার সংসারের খরচাদি দিতে হবে এবং মূলধনও পরিশোধ করতে হবে। তা শরিয়ত মোতাবেক বৈধ হবে কিনা?
প্রশ্ন (৭৪৮৫) : যায়েদ জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি গাড়ি কেনার ইচ্ছা করে। কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় সে আবু বকরকে সিএনজি কেনায় শরিক করে এ শর্তে যে, তাকে ভাড়ার অর্ধেক দৈনিক বা মাসিক হিসেবে দেওয়া হবে। এই চুক্তি শরিয়ত মোতাবেক কি না? যদি আবুবকর বলে যে, এত দীর্ঘ সময় টাকা ব্যস্ত রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই দৈনিক ভাড়ার অংশ পরিমাণ মূলধন থেকে যাবে। যেদিন মূলধন পরিশোধ হয়ে যাবে সেদিন যায়েদ সম্পূর্ণ সিএনজির মালিক হয়ে যাবে। এ চুক্তিটি কি শরিয়তসম্মত?
প্রশ্ন (৭৪৮৩) : শরিয়তের পরিভাষায় ইন্স্যুরেন্স শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী? প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি আমাদের দেশে যে ইসলামী ইন্স্যুরেন্স পদ্ধতি চালু আছে তা কতটা শরিয়তসম্মত?
প্রশ্ন (৭৪৮২) : আমি একজন কাপড় ব্যবসায়ী। বহুদিন যাবৎ এ ব্যবসায় নিয়োজিত। ব্যাংকের সাথে লেনদেন করি না সুদের সম্পৃক্ততার ভয়ে। একজন চাকরিজীবী অবসরপ্রাপ্ত পরবর্তী পেনশনের কিছু টাকা লাভ-ক্ষতির অংশীদারির ভিত্তিতে আমার ব্যবসায় বিনিয়োগ করেন। ৫/৬ বছর ব্যবসার লভ্যাংশ তাকে দেওয়া হয়। একদিন রাতে অগ্নিকাণ্ডে ব্যবসার সমস্ত সম্পদসহ অন্যান্য গচ্ছিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কর্মচারী জানে বেঁচে গেলেও ছাই-কয়লা ছাড়া কিছুই বাকি নেই। এমতাবস্থায় ঐ লোকটি কি আমার কাছে টাকা পাবেন? শরিয়তের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমাদের দুজনকে শরিয়তের রায় জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭৪৭৫) : যদি কোন ব্যক্তি ১০০০০ টাকা ধার নেয় এ শর্তের উপর যে, সে ঋণদাতাকে ছয় মাস পর ২০ মণ চাল দেবে। এখন উল্লিখিত সময় হওয়ার পর ঋণদাতার চালের প্রয়োজন না থাকায় বা ক্রয়-বিক্রয়ের ঝামেলা থেকে বাঁচার জন্য উভয়ের সম্মতিক্রমে চালের পরিবর্তে বাজার দর হিসেবে উক্ত চালের মূল্য গ্রহণ করা ঋণ দাতার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৭৪৭৪) : আমাদের এলাকায় নিয়ম আছে যে, কার্তিক মাসে কৃষকরা বিত্তশালী বা ব্যবসায়ীর কাছ থেকে আলু উঠানোর পূর্বে আলুর উপর দাম ধরে অগ্রিম টাকা নেয়। এর বিনিময়ে ফাল্গুন মাসে আলু উঠানোর সময় শতকরা হারে এক মন করে আলু দিয়ে থাকে। বাজারে আলুর দাম কম হোক বা বেশি হোক- এর প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না। শরিয়তের দৃষ্টিতে তা কি বৈধ?
প্রশ্ন (৭৪৭৩) : আমি একজন সার ব্যবসায়ী। নগদ ও বাকি উভয়ভাবে বিক্রি করে থাকি। তবে যখন ক্রেতা বাকি ক্রয়ের জন্য আসে তখন নগদের যে মূল্য (বাজার মূল্য) তার থেকে বাকি ক্রয়ে ৩০০ বা ৪০০ টাকা বেশি মূল্য শর্ত করে থাকি। যেমন এক বস্তা সারের নগদ মূল্য ১০০০ টাকা আর বাকিতে ১৩০০ বা ১৫০০ নিয়ে থাকি। ক্রেতা এ শর্ত অনুযায়ী ক্রয় করে থাকে। উল্লেখ্য, টাকা কবে দেবে তা নির্দিষ্ট করা হয় না। এক মাস পরেও দিতে পারে বা এক বছর পরেও দিতে পারে। জানার বিষয় হল, এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? যদি বৈধ না হয় তাহলে কোন পদ্ধতিতে বৈধ হবে?
প্রশ্ন (৭৪৭২) : কিস্তিতে জমি, বিল্ডিং, ফ্রিজ, হোন্ডা-এ সমস্ত জিনিস ক্রয়-বিক্রয় জায়েয আছে কি?
প্রশ্ন (৭৪৭১) : আমাদের একটি সোসাইটি রয়েছে। এর কার্যক্রম হলো, কোন গ্রাহক ঋণের আবেদন করলে তাকে নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার ইচ্ছাধীন সোসাইটির পক্ষ থেকে মালামাল ক্রয় করে সোসাইটির জিম্মায় আনা হয়। যেমন ধান, চাল, সেলাইমেশিন ইত্যাদি। অতঃপর গ্রাহকের কাছে এক বছর বা দুই বছর মেয়াদি মাসিক কিস্তির মাধ্যমে বাকিতে কিছু বেশি মূল্যে বিক্রি করা হয়। উক্ত লেনদেনটি কি শরিয়তসম্মত?
প্রশ্ন (৭৪৭০) : আমাদের এলাকায় একটি সমিতি আছে, যাতে টাকা বিনিয়োগ এভাবে হয়ে থাকে যে, কোন সদস্য টাকা নিতে চাইলে তাকে টাকা না দিয়ে টাকার পরিবর্তে মাল ক্রয় করে দেয়া হয়। যেমন ৫০০০ টাকা নিতে চাইলে এর পরিবর্তে ৫০০০ টাকার মাল ক্রয় করে দেওয়া হয় এবং বলা হয় যে, তিন মাস পর ৫০০০ টাকার পরিবর্তে ৮০০০ টাকা দিতে হবে। এখন জানার বিষয় হলো, উক্ত পদ্ধতিতে এভাবে বাকিতে এত বেশি করে বিক্রয় করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি?
প্রশ্ন (৭৪৫৯) : ইট হাতে আসার আগে অন্যের কাছে বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (৭৪৪৭) : বড় নোট ভাঙ্গতি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, যিনি খুচরা টাকা দিচ্ছেন তিনি সম্পূর্ণ টাকা খুচরা করে দিতে পারেন না। কিছু টাকা পরে নিতে বলেন। শরিয়তের দৃষ্টিতে এ জাতীয় লেনদেনে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (৭৪৩৬) : ইটের ভাটাগুলোতে এই নিয়ম চালু আছে যে, তারা কিছু মানুষ থেকে আগে টাকা নেয়। পরবর্তীতে ইট তৈরি হলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ইট দেয়। এ ক্ষেত্রে তারা তাদের কাছ থেকেতখনকার মূ্ল্যের চেয়ে কম মূ্ল্যে ইটগুলো গ্রহণ করে। এভাবে লেনদেন করা জায়েয আছে কি?
প্রশ্ন (৭৪৩২) : আমি একটি কোম্পানির শোরুম থেকে একটি ল্যাপটপ ক্রয় করি। টাকাও পরিশোধ করি। রশিদও গ্রহণ করি। কিন্তু ল্যাপটপটি সাথে সাথে নিয়ে আসেনি। বিক্রেতাকে বলি, তিনি যেন আমার ল্যাপটপটি হেফাজতে রেখে দেন। আমি পরে এসে নিয়ে যাব। তিনি কার্টুনে ভরে আমার ল্যাপটপটি পৃথক করে রাখেন। পরবর্তীতে আমি বাসায় এসে আমার এক বন্ধুর কাছে ল্যাপটপটি বিক্রি করে দিই এবং রশিদটি তাকে দিয়ে দিই। সে গিয়ে ল্যাপটপটি নিয়ে এসে। জানতে চাই,আমার এবং আমার এবং বন্ধুর মাঝে সংঘটিত চুক্তিটি কি সহিহ হয়েছে?
প্রশ্ন (৭৪৩০) : বর্তমানে বিভিন্ন পণ্য গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তে ক্রয়-বিক্রয় হয়। জানতে চাই, গ্যারান্টি বা ওয়ারেন্টির সাথে পণ্য ক্রয়-বিক্রয় জায়েয আছে?
প্রশ্ন (৭৪১৯) : আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
প্রশ্ন (৭৩৭৩) : রব্বুল মাল যদি মুদারিবকে ব্যবসার জন্য পুঁজি দিয়ে বলে আমি প্রতি মাসে আপনাকে মুনাফা হিসেবে দুই হাজার টাকা দিব। এরপর মুদারিবকে কোনো কোনো মাসে নির্ধারিত টাকা আবার কোনো কোনো মাসে তার থেকেও কিছু বেশি দেয় তাহলে উক্ত লেনদেনটি বৈধ হবে কি?
প্রশ্ন (৭১৯১) : কেউ যদি বর্তমানে শেয়ার বাজারে অংশ গ্রহণ করতে চায় তাহলে কি জায়েয হবে?