Feature

ইট হাতে আসার আগে অন্যের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭৪৫৯) : ইট হাতে আসার আগে অন্যের কাছে বিক্রি করা যাবে কি?

প্রশ্ন

ইট হাতে আসার আগে অন্যের কাছে বিক্রি করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইট হাতে আসার আগে অন্যের কাছে বিক্রি করা যাবে না। হাদিসশরিফেএসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ‏ مَنِ اشْتَرَى طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ وَيَقْبِضَهُ

‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত যে, রাসুল (সা.) বলেছেন: যে ব্যক্তি খাদ্য বস্তু ক্রয় করবে সে ততক্ষণ পর্যন্ত তা বিক্রি করতে পারবে না, যতক্ষণ না তা পূর্ণ উসূল করে ও হস্তগত করে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৭০১]

আলবাহরু ররায়েক ৬/১৬৫; বাদায়েউস সানায়ে ৪/৪৫১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17506/article-details.html