বেগানা পুরুষ কোনো নারীকে সালাম দিলে কি তার জন্য উত্তর দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১২৮৯২) : আমরা যখন রাস্তা দিয়ে বোরকা পরে চলাফেরা করি তখন কিছু বেগানা পুরুষলোক আমাদেরকে সালাম দেয়। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাদের সালামের উত্তর দিতে পারব? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

একই কসমের কথা একাধিকবার বললে কি একাধিক কাফ্ফারা দিতে হবে?

প্রশ্ন (১২৮৯০) : একবার আমি আমার ছোট ভাইয়ের সাথে রেগে গিয়ে একটি বিষয়ে কসমের নিয়তে বলে ফেলি যে, আমি কাজটি করব না। পরের দিন সে আবার প্রসঙ্গটি উঠালে আমি গুরুত্ব বুঝানোর জন্য আবারো কসম করে একই কথা বলি। এমনভাবে অন্য একজনের সাথে আলাপকালে ঐ বিষয়ে একই ধরনের কসম করি। কিন্তু পরে ঐ ছোট ভাইয়ের চাপাচাপিতে বাধ্য হয়ে কাজটি করে ফেলি। এখন জানার বিষয় হল, এখন আমাকে কি প্রত্যেকবার কসমের জন্য আলাদা আলাদা কাফফারা দিতে হবে, না সবক’টির জন্য একটা কাফফারা দিলেই হয়ে যাবে?

কোনো পশু কুরবানী করার মান্নত করার পর তা না করলে করণীয় কী?

প্রশ্ন (১২৮৮৮) : আমি একজন খেটে খাওয়া গরীব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমার দুটি গাভী ছিল। সেগুলোর দুধ বিক্রি করে আমারর সংসার চলত। ঘটনাক্রমে একবার আমার দুটো গাভীই রোগাক্রান্ত হয়ে পড়ে। তখন আমি মান্নত করি, গাভীগুলো সুস্থ হলে সামনের কুরবানী ঈদে এই কালো গাভীটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করব। পরবর্তীতে গাভীদুটো সুস্থ হয়। কিন্তু কোনো কারণে আমি ঐ বছর কালো গাভীটি কুরবানী করিনি। এদিকে পরের বছর ঐ গাভীটি একটি বাচ্চা প্রসব করে এবং তা বড়ও হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার করণীয় কী?

কোনো জমি দান করার মান্নত করার পর উক্ত জমির মূল্য দান করা যাবে?

প্রশ্ন (১২৮৫৩) : দীর্ঘদিন পর্যন্ত আমার বাড়ির জমি নিয়ে মামলা চলছিল। এর পেছনে আমার অনেক টাকা ব্যয় হয়েছে। একবার মান্নত করি যে, উক্ত জমির ব্যাপারে যদি আদালত আমার পক্ষে রায় দেয় তাহলে আমার চরের জমিটি মাদরাসায় গরীব ছাত্রদের জন্য সদকা করে দিব। অনেক মামলা-মুকাদ্দামার পর আদালত আমার পক্ষে রায় দেয়। এদিকে ভবিষ্যতে চরের জমিটির দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমি চাচ্ছি, জমির পরিবর্তে তার বর্তমান বাজারমূল্য হিসাব করে মাদরাসার গোরাবা ফান্ডে দিয়ে দিতে। জানার বিষয় হল, আমি নির্দিষ্টভাবে একটি জমি সদকা করার মান্নত করেছি। তাই তার মূল্য আদায়ের দ্বারা কি আমার মান্নত আদায় হবে?

একই পশুতে আকীকা ও মান্নতের নিয়ত করা যাবে কি?

প্রশ্ন (১২৮৪৬) : আমার এক বন্ধু মান্নত করেছিল যে, সন্তান হলে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে। পরর্তীতে তার একটি সন্তান হয়। কিন্তু এখন পর্যন্ত সে উক্ত মান্নত পূরণ করে নি। এখন সে জানতে চাচ্ছে যে, তার সন্তানের আকীকা আর মান্নতের নিয়ত একই পশুতে করলে কি তার মান্নত আদায় হবে? দয়া করে জানাবেন।

গোঁফে পানি লাগলে কি তা হারাম হয়ে যায়?

প্রশ্ন (১২৮৩৮) : অনেককেই দেখা যায় গোঁফ খুব বড় রাখে। ফলে পানি পান করার সময় গোঁফে পানি লেগে যায়। আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, গোঁফে পানি লাগলে নাকি তা হারাম হয়ে যায়। জানার বিষয় হলো, এই কথা কি সহিহ?

দাড়ি এক মুষ্ঠির বেশি হলে কাটা যাবে কি?

প্রশ্ন (১২৮১১) : ১. আমরা জানি, দাড়ি একমুষ্ঠির বেশি হলে অতিরিক্তি অংশ কাটার অনুমতি আছে। এখন চাপদাড়িবিশিষ্ট কারো যদি চোয়ালের দাড়ি একমুষ্ঠির কম থাকে কিন্তু থুতনির দাড়ি একমুষ্ঠি পরিমাণ হয়ে যায় তাহলে সে কি থুতনির অংশের একমুষ্ঠির অতিরিক্ত দাড়ি কাটতে পারবে? কারণ সাধারণত চোয়ালের দাড়ির তুলনায় থুতনির দাড়ি দ্রুত বাড়ে। ২. একমুষ্ঠির চেয়ে ছোট দাড়ি যদি কোনো পাশে অন্য পাশের তুলনায় অস্বাভাবিক বেড়ে অসুন্দর হয়ে যায় তাহলে সুন্দর করার জন্য সবদিকে সমান করে ছেটে ফেলার অনুমতি আছে কি?

মনে মনে দান করার নিয়ত করলে কি মান্নত সংঘটিত হয়?

প্রশ্ন (১২৭৯৮) : কিছু দিন আগে একটি বিপদের সম্মুখীন হয়েছিলাম। যেখানে কোনো অন্যায় না করেও আমাকে অপরাধী সাব্যস্ত হতে হয়েছে। তখন আমি মনে মনে নিয়ত করেছিলাম যে, আল্লাহ তাআলা এ পরিস্থিতি থেকে হেফাজত করলে পাঁচ শত টাকা সদকা করব। পরে আল্লাহর মেহেরবানীতে সে বিপদ কেটে গেলেও আর টাকা সদকা করা হয়নি। প্রশ্ন হল, মুখে না বলে শুধু মনে মনে নিয়ত করার কারণে সেটি কি মান্নত হয়ে গিয়েছে? এবং এখন কি আমার জন্য ঐ পরিমাণ টাকা সদকা করা ওয়াজিব?

মাজারে কোনো কিছু দান করার মান্নত করলে সে ক্ষেত্রে করণীয় কী?

প্রশ্ন (১২৭৭৯) : আমার এক প্রতিবেশী মান্নত করেছে যে, তার পালিত একটি গাভীর তৃতীয়বার বাচ্চা হলে দুধ খাওয়া শেষে সেটিকে মাজারে দিয়ে দেবে। এক ব্যক্তি তাকে বুঝিয়েছে- সেখানে দিলে তোমার কোনো লাভ হবে না। তার চেয়ে গাভীটি বিক্রি করে টাকা মসজিদের নির্মাণকাজে দান করে দাও। কিন্তু সে তাতে সম্মত হয়নি। পরবর্তীতে তার শর্ত অনুযায়ী তৃতীয়বার বাচ্চা দেওয়া ও দুধ শেষ হওয়ার পর গাভীটি মারা গেছে। এখন সে কীভাবে ঐ মান্নত পুরা করবে?

ইতিকাফ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন।

প্রশ্ন (১২৬২৯) : আমি আমাদের এলাকার বড় মসজিদে সাত দিন ইতেকাফ করার মান্নত করেছিলাম। কিন্তু ইতেকাফ শুরু করার পর অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাকি দিনগুলোর ইতেকাফ পুরা করতে পারিনি। হুযুরের কাছে জানার বিষয় হল, ১. এখন আমার কয় দিনের ইতেকাফ করতে হবে? ২. ইতেকাফ কি বড় মসজিদেই করতে হবে? নাকি অন্য কোনো মসজিদেও করতে পারব? ৩. এ ইতেকাফের সময় কি আমাকে রোযা রাখতে হবে? জানালে কৃতজ্ঞ থাকব।

মান্নতের টাকা মসজিদে দান করা যাবে কি?

প্রশ্ন (১২৫০৩) : আমি এক ব্যবসায় অর্থ বিনিয়োগের পর লস হওয়ার আশংকা দেখলে মান্নত করি যে, ‘যদি লাভ হয় তাহলে লাভের ১০% গরীবদের সদকা করব’। আল্লাহর রহমতে উক্ত ব্যবসায় ভালো লাভ হয়। এখন আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে। আমি কি উক্ত টাকা এখানে দান করতে পারব?

মুখের কথা ধর্তব্য নাকি নিয়ত

প্রশ্ন (১১৮০৪) : মান্নত করার সময় নিয়ত ছিল দুইদিন রোযা রাখব। কিন্তু মুখে বলার সময় বের হয়ে যায় ৫ দিন। জানতে চাচ্ছি, আমার কয়দিন রোযা রাখতে হবে?

মুখে প্রকাশ না করলে কসম হবে কি

প্রশ্ন (১১৮০৩) : আমি মনে মনে কসম করেছিলাম যে, অমুক কাজটি আর করব না। তবে মুখে তা উচ্চারণ করিনি। পরবর্তীতে উক্ত কাজটি করে ফেলি। জানতে চাচ্ছি, আমার কি কসম ভঙ্গের কাফফারা দিতে হবে?

মান্নত থেকে দায়মুক্ত হওয়া যাবে কি

প্রশ্ন (১১৮০২) : আমার দাদা মান্নত করেছিলেন যে, তিনি চাকরি পেলে তিনদিন ইতিকাফ করবেন। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর সুযোগ হয়ে উঠেনি। জানতে চাচ্ছি, তিনি কিভাবে এ থেকে দায়মুক্ত হবেন?

খাওয়ানোর ব্যবস্থা না থাকলে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৯৯) : আমি মান্নত করেছিলাম, আমার অমুক কাজটি হলে ১০ জন গরিবকে খাওয়াবো। কাজটি সম্পন্ন হয়েছে। কিন্তু আমার বাসায় ১০ জন গরিবকে খাওয়ানোর ব্যবস্থা নেই। জানতে চাচ্ছি, ১০ জন গরিবকে খাবারের টাকা দিয়ে দিলে মান্নত আদায় হবে কি?