Feature

নামাযেও আলহামদুলিল্লাহ বলতে হবে কি

প্রশ্ন (১১৮০০) : কারো যদি নামাযে হাঁচি আসে তাহলে নামায অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে কি?

প্রশ্ন

কারো যদি নামাযে হাঁচি আসে তাহলে নামায অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হানাফী মাযহাব মতে নামাযরত অবস্থায় হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলা উচিৎ নয়। কারণ এটি খুশুখুজুর পরিপন্থী। তবে কেউ যদি হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলে ফেলে তাহলে এ কারণে তার নামাযের কোনো ক্ষতি হবে না।

কাজেই নামায অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে না।

সুনানে আবু দাউদ, হাদিস: ৭৭৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯; ফাতাওয়া খানিয়া ১/১৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/26887/article-details.html