Feature

মান্নতের টাকা মসজিদে দান করা যাবে কি?

প্রশ্ন (১২৫০৩) : আমি এক ব্যবসায় অর্থ বিনিয়োগের পর লস হওয়ার আশংকা দেখলে মান্নত করি যে, ‘যদি লাভ হয় তাহলে লাভের ১০% গরীবদের সদকা করব’। আল্লাহর রহমতে উক্ত ব্যবসায় ভালো লাভ হয়। এখন আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে। আমি কি উক্ত টাকা এখানে দান করতে পারব?

প্রশ্ন

আমি এক ব্যবসায় অর্থ বিনিয়োগের পর লস হওয়ার আশংকা দেখলে মান্নত করি যে, ‘যদি লাভ হয় তাহলে লাভের ১০% গরীবদের সদকা করব’। আল্লাহর রহমতে উক্ত ব্যবসায় ভালো লাভ হয়। এখন আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে। আমি কি উক্ত টাকা এখানে দান করতে পারব?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

না, মসজিদের নির্মাণকাজে মান্নতের টাকা দেওয়া যাবে না। মান্নতের টাকা গরীব-মিসকীনের হক। তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। আর মসজিদের নির্মাণকাজে শরীক হতে চাইলে তা সাধারণ দান থেকে করবে।

-আলবাহরুর রায়েক ২/২৪৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪২৩; আননাহরুল ফায়েক ১/৫৬৩; রদ্দুল মুহতার ২/৩৩৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28636&preview=true