কোনো পশু কুরবানী করার মান্নত করার পর তা না করলে করণীয় কী?
প্রশ্ন (১২৮৮৮) : আমি একজন খেটে খাওয়া গরীব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমার দুটি গাভী ছিল। সেগুলোর দুধ বিক্রি করে আমারর সংসার চলত। ঘটনাক্রমে একবার আমার দুটো গাভীই রোগাক্রান্ত হয়ে পড়ে। তখন আমি মান্নত করি, গাভীগুলো সুস্থ হলে সামনের কুরবানী ঈদে এই কালো গাভীটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করব। পরবর্তীতে গাভীদুটো সুস্থ হয়। কিন্তু কোনো কারণে আমি ঐ বছর কালো গাভীটি কুরবানী করিনি। এদিকে পরের বছর ঐ গাভীটি একটি বাচ্চা প্রসব করে এবং তা বড়ও হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার করণীয় কী?
প্রশ্ন
আমি একজন খেটে খাওয়া গরীব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমার দুটি গাভী ছিল। সেগুলোর দুধ বিক্রি করে আমারর সংসার চলত। ঘটনাক্রমে একবার আমার দুটো গাভীই রোগাক্রান্ত হয়ে পড়ে। তখন আমি মান্নত করি, গাভীগুলো সুস্থ হলে সামনের কুরবানী ঈদে এই কালো গাভীটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করব। পরবর্তীতে গাভীদুটো সুস্থ হয়। কিন্তু কোনো কারণে আমি ঐ বছর কালো গাভীটি কুরবানী করিনি। এদিকে পরের বছর ঐ গাভীটি একটি বাচ্চা প্রসব করে এবং তা বড়ও হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটির জন্য গত কুরবানীর সময় কালো গাভীটি কুরবানী করা ওয়াজিব ছিল। যেহেতু সে গাভীটি ঐ বছর কুরবানী করেনি তাই এখন তাকে এ গাভীটি তার বাচ্চাসহ জীবিত সদকা করে দিতে হবে।
-আলমুহীতুল বুরহানী ৮/৪৭১; বাদায়েউস সানায়ে ৪/১৯২, ২০২; আলকেফায়া শরহুল হেদায়া ৮/৪৩২; শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৪২; রদ্দুল মুহতার ৬/৩২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29513&preview=true
← পূর্ববর্তী
বাইতুল্লাহ দেখলে কি হজ্ব ফরয হয়ে যায়?
পরবর্তী →