ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

আহলে হাদিস ইমামের পিছনে জুমার নামায আদায় করলে কি সহিহ হবে?

প্রশ্ন (১২৮৫৫) : আমার বাসা রাজশাহী। আমি একটি আহলে হাদিস অধ্যুষিত এলাকায় থাকি এবং তাদের মতাদর্শী এক ইমামের পিছনে জুমাসহ পাঁচ ওয়াক্তের নামায আদায় করি। তিনি আরবীর পরিবর্তে বাংলায় জুমার খুতবা প্রদান করেন। অথচ আমরা জানি, আরবী ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া জায়েয নয়। জানার বিষয় হল, বাংলাতে খুতবাদাতা ঐ ইমামের পিছনে আমার জুমার নামায সহিহ হয়েছে কি না? সহিহ না হলে এখন কি আমাকে এতদিনের আদায়কৃত নামাযগুলোর কাযা করতে হবে?

ইজাব-কবুল না বলে শুধু নিকাহনামায় স্বাক্ষর করার দ্বারা কি বিবাহ সহিহ হবে?

প্রশ্ন (১২৮৫৪) : আমাদের কলেজের সহপাঠি দু’জন ছেলে-মেয়ে তাদের পরিবারের অগোচরে ঢাকার এক কাজী অফিসে গিয়ে উভয়ে সম্মতিক্রমে নিকাহনামায় স্বাক্ষর করেছে। সেখানে ছেলের ভগ্নিপতি এবং আরো দু’জন বন্ধুও উপস্থিত ছিল। তারাও সাক্ষী হিসাবে স্বাক্ষর করে। তবে ছেলে-মেয়ে দু’জনের কেউই মুখে ইজাব-কবুল করেনি। ফলে তার এক বন্ধুর নিকট বিষয়টা খটকা লাগে। কেননা সাধারণত আমরা যেসব বিবাহের আকদ দেখে থাকি এতে বর-কণে উভয়েই মৌখিকভাবে ইজাব-কবুল করে। তারপর নিকাহনামায় স্বাক্ষর করে। তাই হুযুরের কাছে জানতে চাচ্ছি, উপরোল্লেখিত অবস্থায় তাদের বিবাহ কি শরীয়ত মোতাবেক সহিহ হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

কোনো জমি দান করার মান্নত করার পর উক্ত জমির মূল্য দান করা যাবে?

প্রশ্ন (১২৮৫৩) : দীর্ঘদিন পর্যন্ত আমার বাড়ির জমি নিয়ে মামলা চলছিল। এর পেছনে আমার অনেক টাকা ব্যয় হয়েছে। একবার মান্নত করি যে, উক্ত জমির ব্যাপারে যদি আদালত আমার পক্ষে রায় দেয় তাহলে আমার চরের জমিটি মাদরাসায় গরীব ছাত্রদের জন্য সদকা করে দিব। অনেক মামলা-মুকাদ্দামার পর আদালত আমার পক্ষে রায় দেয়। এদিকে ভবিষ্যতে চরের জমিটির দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমি চাচ্ছি, জমির পরিবর্তে তার বর্তমান বাজারমূল্য হিসাব করে মাদরাসার গোরাবা ফান্ডে দিয়ে দিতে। জানার বিষয় হল, আমি নির্দিষ্টভাবে একটি জমি সদকা করার মান্নত করেছি। তাই তার মূল্য আদায়ের দ্বারা কি আমার মান্নত আদায় হবে?

মাদরাসার জন্য জমি ওয়াকফ করার পর তা ফিরিয়ে নেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৮৫২) : আমার পিতা জীবদ্দশায় মসজিদ সংলগ্ন চার শতক জমি ক্রয় করেন মসজিদে অবস্থিত হেফজ খানার জন্য ওয়াকফ করার উদ্দেশ্যে। পরে আমার বাবা লিখিতভাবে ওয়াকফের কাজ সম্পন্ন করার আগেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি আমাকে এবং আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে ওয়াকফের কাজ সমাপ্ত করার আদেশ করে যান। আমরা তার নির্দেশ অনুযায়ী ওয়াকফের কাজ সম্পন্ন করি। এখন আমরা জানতে চাচ্ছি, মসজিদ-মাদরাসা কমিটির সম্মতিক্রমে ওসিয়তকারীর উত্তরাধিকারীরা ওয়াকফকৃত জমি সামাজিক কোনো কাজে ব্যবহার করার (পারিবারিক কবরস্থান বানানোর) জন্য ফেরত নিতে অথবা রদবদল করতে পারবে কি?

বকেয়া টাকার যাকাত কীভাবে আদায় করবে?

প্রশ্ন (১২৮৫১) : আজ থেকে প্রায় ৭ বছর আগে আমাদের এলাকায় একখণ্ড জমি ক্রয় করি ১০ লক্ষ টাকার বিনিময়ে। ভবিষ্যতে জমির দাম বাড়লে ভালো লাভে বিক্রি করার নিয়তে মূলত জমিটি ক্রয় করেছিলাম। গত বছর এই জমিটা আমার এক প্রতিবেশীর কাছে ১৫ লক্ষ টাকায় বিক্রি করি। জমি বিক্রির সময় এ মর্মে চুক্তি হয় যে, সে প্রতি বছর ৩ লক্ষ টাকা করে ৫ বছরে এ টাকা পরিশোধ করবে। এখন হুযূরের কাছে জানতে চাচ্ছি, এ টাকার যাকাত দিব কীভাবে? জমি বিক্রির পুরো টাকার যাকাত দিতে হবে, না প্রতি বছর যে ৩ লক্ষ টাকা দিবে তার যাকাত আদায় করলে হবে? বিষয়টা নিয়ে পেরেশানীতে আছি। জানালে কৃতার্থ হব।

সরকারি কোনো সম্পত্তি এলাকার নেতার অনুমতি নিয়ে ভোগ করা যাবে কি?

প্রশ্ন (১২৮৫০) : আমাদের এলাকায় কয়েকজনকে দেখেছি, তারা এলাকার নেতাদেরকে কিছু টাকা দিয়ে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। তাদেরকে নিষেধ করলে তারা বলে এসব সরকারি মাল। জনগণ নিলে কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি। জানার বিষয় হল, তাদের জন্য উক্ত গাছ কেটে নেওয়া বৈধ হয়েছে কি না? যদি না হয়ে থাকে তাহলে কীভাবে তারা এর মূল্য আদায় করবে?

মসজিদের ওয়াকফের আয় দিয়ে কেনা সম্পত্তি মসজিদের প্রয়োজনে বিক্রি করে যাবে কি?

প্রশ্ন (১২৮৪৯) : আর রহমান জামে মসজিদের নামে একটি মার্কেট ওয়াকফ করা আছে। ঐ মার্কেটের ভাড়া দিয়ে মসজিদের যাবতীয় খরচ নির্বাহের পরও মাস শেষে অনেক টাকা উদ্বৃত্ত থেকে যায়। এভাবে বেশ কিছু টাকা জমে গেলে ঐ টাকা দিয়ে বড় শপিংমলে আরো দুটি দোকান কেনা হয়। বর্তমানে বিশেষ জটিলতায় দোকানদুটি বিক্রি করে ফেলা প্রয়োজন। মসজিদ কমিটি ইতিমধ্যে সেগুলোর বায়নাও করে ফেলেছে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে তাদের জন্য এগুলো বিক্রি করা কি বৈধ হবে? নাকি মূল ওয়াকফিয়া সম্পত্তির মত এগুলোর বিক্রিও অবৈধ?

কুরবানীর পশু ক্রয় করার পর সফরে চলে যাওয়ার কারণে কুরবানী করতে না পারলে করনীয় কী?

প্রশ্ন (১২৮৪৮) : আমার চাচা ঈদের তিন দিন পূর্বে কুরবানীর জন্য একটি খাসি ক্রয় করেন। ঈদের দিন দুপুরে ব্যবসায়িক জরুরি কাজে তিনি সিঙ্গাপুর চলে যান। তাই ঈদের দিন কুরবানী করতে পারেননি। বাসায় তখন অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় আর খাসিটি কুরবানী করা হয়নি। ঈদের ৫ দিন পর তিনি দেশ আসেন। তখন কুরবানীর সময় শেষ হয়ে যাওয়ায় তিনি উক্ত খাসি জবাই করে সদকা করে দেন। এখন তিনি জানতে চাচ্ছেন যে, তার আসলে কী করা উচিত ছিল? তার উক্ত কাজ কি ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

সৌদিতে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হজ্বের অসিয়ত করলে তা কিভাবে আদায় করতে হবে?

প্রশ্ন (১২৮৪৭) : আমার বন্ধু শৈশব থেকেই পিতা-মাতার সাথে সৌদিআরব থাকে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। চার-পাঁচ বছর পর পর বাংলাদেশে এসে দু’-এক মাস থেকে আবার চলে যায়। সে গত বছর সৌদিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়। তখন সে মান্নত করেছিল, আমি পূর্ণ সুস্থ হলে আমার ফরয হজ্ব পালন করে নেব। আর না পারলে তোমরা আমার পক্ষ থেকে হজ্ব করে নিবে। কিন্তু কিছুদিন পর সে আবার আক্রান্ত হয়ে ইন্তিকাল করে। পরে সৌদিআরব থেকে তাকে বাংলাদেশে এনে দাফন করা হয়। এখন হুজুরের নিকট জানার বিষয় হলো, তার ওসিয়তকৃত হজ্ব সৌদিআরবে অবস্থানরত তার বাবা/ভাই বা অন্য কারো মাধ্যমে করাতে হবে, নাকি বাংলাদেশ থেকে কাউকে পাঠিয়ে তার ওসিয়তকৃত হজ্ব করাতে হবে?

একই পশুতে আকীকা ও মান্নতের নিয়ত করা যাবে কি?

প্রশ্ন (১২৮৪৬) : আমার এক বন্ধু মান্নত করেছিল যে, সন্তান হলে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে। পরর্তীতে তার একটি সন্তান হয়। কিন্তু এখন পর্যন্ত সে উক্ত মান্নত পূরণ করে নি। এখন সে জানতে চাচ্ছে যে, তার সন্তানের আকীকা আর মান্নতের নিয়ত একই পশুতে করলে কি তার মান্নত আদায় হবে? দয়া করে জানাবেন।

আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু না হলে আত্মহত্যা করা মহাপাপ কেন?

প্রশ্ন (১২৮৪৪) : আমরা জানি যে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই ঘটে না। আবার প্রত্যেক ব্যক্তির জান আজরাইল (আ.)-ই কবজ করেন, তাহলে আত্নহত্যা করা মহাপাপ কেন?

হিন্দু রুমমেটের ব্যবহৃত জিনিস কি নাপাক?

প্রশ্ন (১২৮৪১) : আমরা কয়েকজন মিলে একটি রুমে ব্যচেলর থাকি। সেখানে আমাদের সাথে একজন হিন্দু লোক থাকে। এবং সে একসাথে সব কিছু ব্যবহার করে। এখন প্রশ্ন হল তার শরীরের পানি বা তার ব্যবহারকৃত আসবাবপত্র পাক না নাপাক? যেহেতু তার শরীর এর পানি আমরা নামাযের জায়গায় ও লাগে।

মৃত ভূমিষ্ট বাচ্চার জানাযার নামায পড়তে হবে কি?

প্রশ্ন (১২৮৪০) : কিছু দিন আগে আমার ছোট বোনের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার ভগ্নিপতি ঐ বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিয়েছে। ঐ বাচ্চার জানাযার নামায পড়েনি। তার এই কাজটি কি সঠিক হয়েছে?

শিরক কাকে বলে? কেউ শিরকে আসগরে লিপ্ত হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে?

প্রশ্ন (১২৮৩৯) : শিরক কত প্রকার ও কী কী? আর কারো দ্বারা ছোট শিরক হয়ে গেলে কি সে মুরতাদ হয়ে যায়? আর বড় বা ছোট যে কোন শিরক করতে না চাওয়া সত্যেও অজান্তে হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো।

গোঁফে পানি লাগলে কি তা হারাম হয়ে যায়?

প্রশ্ন (১২৮৩৮) : অনেককেই দেখা যায় গোঁফ খুব বড় রাখে। ফলে পানি পান করার সময় গোঁফে পানি লেগে যায়। আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, গোঁফে পানি লাগলে নাকি তা হারাম হয়ে যায়। জানার বিষয় হলো, এই কথা কি সহিহ?

কাউকে ঋণ দেওয়ার পর কৌশলে অতিরিক্ত নেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৮৩৭) : চার বছর আগে আমার এক প্রতিবেশী দু’বস্তা চাল কেনার জন্য আমার থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিল। সে দিবে দিবে বলে চার বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো টাকাগুলো পরিশোধ করেনি। তখন তিন হাজার টাকা দিয়ে দু’বস্তা চাল পাওয়া যেত। এখন তা দিয়ে সোয়া এক বস্তার মত চাল পাওয়া যায়। এখন আমি জানতে চাচ্ছি, আমি কি তার কাছ থেকে বর্তমান মূল্য অনুযায়ী দু’বস্তা চালের মূল্য নিতে পারব?

“রাসূল (সা.)-কে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না” এই কথা কি সঠিক?

প্রশ্ন (১২৮৩৬) : আমরা অনেক সময় অনেকের মুখে শুনি যে, আল্লাহ তাআলা রাসুল (সা.)-কে সৃষ্টি না করলে আসমান জমিন কোনোকিছু সৃষ্টি করতেন না। এটা কি সত্যি?