কাউকে ঋণ দেওয়ার পর কৌশলে অতিরিক্ত নেওয়া যাবে কি?
প্রশ্ন (১২৮৩৭) : চার বছর আগে আমার এক প্রতিবেশী দু’বস্তা চাল কেনার জন্য আমার থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিল। সে দিবে দিবে বলে চার বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো টাকাগুলো পরিশোধ করেনি। তখন তিন হাজার টাকা দিয়ে দু’বস্তা চাল পাওয়া যেত। এখন তা দিয়ে সোয়া এক বস্তার মত চাল পাওয়া যায়। এখন আমি জানতে চাচ্ছি, আমি কি তার কাছ থেকে বর্তমান মূল্য অনুযায়ী দু’বস্তা চালের মূল্য নিতে পারব?
প্রশ্ন
চার বছর আগে আমার এক প্রতিবেশী দু’বস্তা চাল কেনার জন্য আমার থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিল। সে দিবে দিবে বলে চার বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো টাকাগুলো পরিশোধ করেনি। তখন তিন হাজার টাকা দিয়ে দু’বস্তা চাল পাওয়া যেত। এখন তা দিয়ে সোয়া এক বস্তার মত চাল পাওয়া যায়। এখন আমি জানতে চাচ্ছি, আমি কি তার কাছ থেকে বর্তমান মূল্য অনুযায়ী দু’বস্তা চালের মূল্য নিতে পারব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বর্তমানে চালের দাম বেড়ে গেলেও আপনি যত টাকা ঋণ দিয়েছেন তত টাকাই নিতে পারবেন। অতিরিক্ত নিতে পারবেন না। কেননা ঋণ দিয়ে অতিরিক্ত নেওয়া সুদ। আর যদি টাকার পরিবর্তে চাল নিতে চান তাহলে তিন হাজার টাকা দ্বারা বর্তমানে যে পরিমাণ চাল পাওয়া যায় তাই নিতে হবে। এর বেশি নেওয়া যাবে না।
-ফিকহুন নাওয়াযিল ৩/২৬; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, সংখ্যা ৫, ৩/২২৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/29404/article-details.html
← পূর্ববর্তী
“রাসূল (সা.)-কে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না” এই কথা কি সঠিক?
পরবর্তী →