ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

তিন মাসের বাচ্চা নষ্ট হবার পর আসা রক্তের হুকুম কী?

প্রশ্ন (১২৮৩৫) : আমার গর্ভে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। ময়লা পরিষ্কারের জন্য ডাক্তার ঔষুধ দিয়েছে। আমি সেই ঔষুধ খাচ্ছি। ২০ দিন হলো ব্লাড আসছে। একটুও কমে নাই। এখন কি আমি নামাজ আদায় করতে পারব?

মেয়েদের প্রতি ঘৃণার কারণে কি বিয়ে করা থেকে বিরত থাকা জায়েয আছে?

প্রশ্ন (১২৮৩৪) : আমার বয়স ২১ বছর। বর্তমান সমাজে মেয়েদের ঊশৃঙ্খলা, খোলা মেলা চলা ফেরা আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে নিয়ত করি যে, আমি কখনো বিয়ে করব না। নিজে সম্পূর্ণ উপার্জন ক্ষমতা পাবার পর আমি এতিমখানা হতে একটি শিশু আনবো তাকেই নিজের উত্তরসূরী বানাবো। এখন প্রশ্ন হলো, এভাবে বিবাহ থেকে বিরত থাকলে কি আমার গুনাহ হবে?

মুসলমানদের জন্য হিন্দুদেরে ধর্মীয় উৎসবে যাওয়া কি ঠিক?

প্রশ্ন (১২৮৩৩) : পূজার সময় দেখা যায় অনেক মুসলমান পূজায় ঘুরতে যায়। আবার সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সেখানে আমন্ত্রণ জানালে তারা সেখানে যায়। আমি জানতে চাচ্ছি, মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় উৎসবে যাওয়া এবং মুবারকবাদ দেয়ার হুকুম কী?

হায়েয বন্ধ হলে বুঝবে কিভাবে?

প্রশ্ন (১২৮৩২) : নারীরা তাদের ঋতুস্রাব বন্ধের ব্যাপারে কিভাবে নিশ্চিত হবে? যদি সতর্কতা হিসেবে আগেই নামায পড়ে, কিন্তু পরে সামান্য লাল/হলুদ স্রাব দেখতে পায় তাহলে এর বিধান কী হবে? এভাবে নামায পড়লে কি গুনাহ হবে?

যাকাতের প্রতিনিধি যাকাত গ্রহণের উপযুক্ত হলে কি যাকাতের টাকা নিতে পারবে?

প্রশ্ন (১২৮৩১) : আমার বন্ধু তার যাকাত আদায়ের জন্য আমাকে দায়িত্ব দেয়। আমিও যাকাত গ্রহণের উপযুক্ত। আমি কি তার অগোচরে উক্ত যাকাতের কিছু অংশ গ্রহণ করতে পারব?

অংশীদার ভিত্তিক ব্যবসায় শরিকদের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারণের পর অতিরিক্ত ধার্য করা জায়েয আছ…

প্রশ্ন (১২৮৩০) : আমি আর আমার এক চাচাতো ভাই মিলে একলক্ষ আশি হাজার টাকা দিয়ে যাত্রী বহনের জন্য একটি মোটর সাইকেল কিনেছি। এতে আমি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি আর সে ষাট হাজার টাকা দিয়েছে। আমাদের মাঝে চুক্তি হয়েছিল আমরা আমাদের মূলধন অনুপাতে লাভ নিব। মোটর সাইকেল নিয়মিত আমার চাচাতো ভাই চালায়। যার কারণে সে এত অল্প লাভে সন্তুষ্ট নয়। এজন্য আমি বলেছি, তুই প্রতিদিন লাভের সাথে দুইশত টাকা অতিরিক্ত নিবি। জানার বিষয় হল, আমাদের উক্ত চুক্তিটি বৈধ হয়েছে কি না? বৈধ না হলে সঠিক পদ্ধতি কী হতে পারে?

মাওলানা শব্দের অর্থ কী?

প্রশ্ন (১২৮২৯) : মাওলানা শব্দের অর্থ কী? আমাদের দেশে আলেমদেরকে সাধারণত মাওলানা বলে সম্বোধন করা হয়। আমি জানতে চাচ্ছি, কাউকে মাওলানা বলে সম্বোথন করা যাবে কি?

হজ্বে কি মহিলাদের মুখ ঢেকে রাখা আবশ্যক?

প্রশ্ন (১২৮২৮) : আমি হজ্বে যেতে চাচ্ছি। তাই এখন থেকে হজ্বের মাসআলা জানার চেষ্টা করছি। আমি একবার একটি কিতাবে পড়েছিলাম যে, ইহরামের সময় মহিলাদের চেহারায় কাপড় না লাগে এমন হ্যাট জাতীয় উঁচু কিছু ব্যবহার করে তার উপর নেকাব ঝুলিয়ে পর্দা করা ওয়াজিব। এখন আমাদের প্রশ্ন হল, কারো যদি এভাবে চেহারার পর্দা করা কষ্টকর হয় এবং এজন্য চেহারা খোলা রাখতে বাধ্য হন তবে কি তিনি গুনাহগার হবেন? ইহরাম ধারণকালীন সময়ের জন্য কি তিনি শরীয়তের দৃষ্টিতে এতটুকু ছাড় পাবেন?

ঋণের টাকা ক্ষমা করে দিলে কি উক্ত টাকার যাকাত আদায় হয়ে যাবে?

প্রশ্ন (১২৮২৭) : আমি আমার এক দরিদ্র প্রতিবেশীকে তার বড় একটি বিপদে অনেক টাকা ঋণ দিয়েছিলাম। লোকটি অভাবগ্রস্ত হওয়ার কারণে এক বছর পর তার পুরো ঋণ ক্ষমা করে দেই। প্রশ্ন হল, এভাবে ক্ষমা করার দ্বারা উক্ত ঋণের যাকাত কি আদায় হয়ে যাবে?

পণ্য বিক্রি করার পর হস্তান্তর না করলে কি বিক্রি সহিহ হবে?

প্রশ্ন (১২৮২৬) : আমার এক বন্ধু কিছুদিন পূর্বে নতুন বাড়ি নির্মাণ করেছে। কিন্তু টাকার সল্পতার কারণে গেট বানাতে পারছিল না। বিষয়টি সে আমাকে জানানোর পর তার সাথে আমি এভাবে চুক্তি করি যে, আমি ৩০ হাজার টাকা দিয়ে গেট বানিয়ে তার কাছে তা ৩৫ হাজার টাকায় বিক্রি করব। আর সে তা ৩ মাসের মধ্যে পরিশোধ করে দিবে। সে মর্মে আমরা একটি ওয়ার্কশপে গিয়ে গেটের সাইজ, স্টীল ও লোহার মান ইত্যাদি বিবরণ স্পষ্ট করে অর্ডার দেই। তারপর আমি দোকানদারকে ৩০ হাজার টাকা দিয়ে নিজের নামে দোকানের মেমো লিখিয়ে গেট বানানোর পর আমার বন্ধুকে দিয়ে দেওয়ার জন্য বলে আসি। নির্দিষ্ট সময়ে গেট তৈরি হওয়ার পর আমার বন্ধু তা নিয়ে এসে বাসায় ফিট করে। এখন জানার বিষয় হল, আমাদের উক্ত চুক্তিটি বৈধ হয়েছে কি না?

রিয়াল ধার নিয়ে টাকা দিয়ে উক্ত ঋণ পরিশোধ করা যাবে কি?

প্রশ্ন (১২৮২৫) : গত বছর হজ্বের সময় কাফেলার এক সাথীর কাছ থেকে আমি ২ হাজার রিয়াল ঋণ নিয়েছিলাম। পরবর্তীতে দেশে আসার পর রিয়ালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন আমি ঋণ পরিশোধ করতে চাচ্ছি। জানার বিষয় হল, রিয়ালের কোন মূল্য ধরে তা পরিশোধ করতে হবে? বর্তমান মূল্য ধরে, নাকি ঋণ নেওয়ার সময়ের মূল্য ধরে?

মাহরাম সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৮২৪) : আমার নানার একজন বৈমাত্রেয় বোন আছে, যিনি বয়সে আমার মায়ের মতই। তিনি মাঝে মাঝেই আমাদের বাসায় বেড়াতে আসেন। আমার প্রশ্ন হল, তার সাথে দেখা-সাক্ষাৎ করা আমার জন্য জায়েয হবে কি?

রোগীকে নির্দিষ্ট ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১২৮২৩) : আমার একটি ফার্মেসি আছে। ফার্মেসিটা অনেক পুরনো বিধায় বহু লোকের সাথে আমার পরিচয় আছে। সে সুবাদে কোনো কোনো রোগী ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে আমার কাছে পরামর্শ চায়। আমিও তাদের নির্দিষ্ট ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেই। এতে আমার লাভ এই হয় যে, সে ডাক্তারের কাছে রোগীদের পাঠানোর কারণে ডাক্তার আমাকে তার ফি’র ৫% দিয়ে থাকে। এখন জানার বিষয় হল, এভাবে রোগীদেরকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়ার বিনিময়ে প্রদত্ত কমিশনের টাকা গ্রহণ করা আমার জন্য বৈধ কি না?

দুধ মেয়ের স্বামী কি মাহরাম হবে?

প্রশ্ন (১২৮২২) : আমার স্ত্রীর ছোট বোন তার একটি ছোট মেয়ে রেখে মারা যায়। এরপর মেয়েটিকে আমার স্ত্রী নিয়ে আসে এবং দুধ পান করায়। মেয়েটি আমাদের ঘরেই বড় হয়েছে। কিছুদিন আগে তার বিবাহ হয়। মেয়েটি মাঝে মাঝে তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় আসে। বাসায় আসলে আমার স্ত্রী মেয়েটির স্বামীর সামনে চলে যায়। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রী কি মেয়েটির স্বামীর সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে?

ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করলে অযু করবে কিভাবে?

প্রশ্ন (১২৮২১) : আমার চোখে অপারেশন হয়েছে। এক সপ্তাহের মধ্যে ব্যান্ডেজ খুলে দেওয়া হলেও ডাক্তার এক মাস পর্যন্ত চোখে পানি লাগাতে নিষেধ করেছেন। এখন আমি কীভাবে অযু করব?

বৃদ্ধা মহিলার জন্য পর্দার বিধানের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?

প্রশ্ন (১২৮২০) : এক আলেম সেদিন পর্দার আলোচনা করতে গিয়ে বললেন, কোনো মহিলার যখন ৬৫ বছর বয়স পূর্ণ হয়ে যায় তখন আর তার সাথে পর্দার বিধান থাকে না। তাই তার সাথে দেখা-সাক্ষাৎ করা জায়েয। আমি জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা কি সঠিক? দয়া করে জানাবেন।

অসিয়ত করার পর কি তা বাতিল করা যায়?

প্রশ্ন (১২৮১৯) : আমার বোনের স্বামী তাকে তালাক দিয়েছে। তাই আমি আমি আমার বোনের জন্য দশ কাঠা জমির অসিয়ত করি। যাতে আমার মৃত্যুর পর তার ভরণ-পোষণে কোনো অসুবিধা না হয়। তো কিছু দিন আগে আমার বোনের ভাল এক জায়গায় বিয়ে হয়। তাই এখন আমার সন্তানরা অসিয়ত বাতিল করার জন্য চাপ দিচ্ছে। আমি জানতে চাচ্ছি যে, এখন আমার জন্য উক্ত অসিয়ত বাতিল করা জায়েয হবে কি?

ডেকোরেটরের দোকানের মালামালের যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১২৮১৮) : আমার একটি ডেকোরেটরের দোকান আছে। তাতে প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল আছে। এখন আমি জানতে চাই, বছরান্তে কি এগুলোর যাকাত আদায় করতে হবে?

ইমাম সাহেব নামাযে ভুল করলে কী বলে লোকমা দেওয়া উচিত?

প্রশ্ন (১২৮১৭) : আমি একটি মসজিদে ইমামতি করি। কয়েকদিন আগে আমি ভুল করে যোহরের নামাযের দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাই। তখন পেছন থেকে একজন আল্লাহু আকবার বলে লোকমা দেয়। সেখানে উপস্থিত একজন আলেম নামায শেষে বললেন, হাদিস ও ফিকহের কিতাবাদিতে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার কথা আছে। আল্লাহু আকবার বলে নয়। সুতরাং সুবহানাল্লাহ বলাই উচিত। এখন আমি জানতে চাচ্ছি যে, ঐ আলেমের কথা কি সঠিক? জানিয়ে বাধিত করবেন।

জন্মদিন পালন করার বিধান কী?

প্রশ্ন (১২৮১৬) : জন্মদিন পালন করার বিধান কী? অনেককেই দেখি জন্মদিন পালন করে। কেউ কেউ এটাকে জায়েয বলে। আবার অনেকে নাজায়েয বলে। এ ব্যাপারে সঠিক মাসআলা কী? দয়া করে জানাবেন।