ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

বর্তমান সময়ে ছবি তোলার বিধান কী?

প্রশ্ন (১২৮১৫) : আমরা জানি ইসলামী শরীয়তে কোনো ধরনের ছবি বানানো বা যান্ত্রিক উপায়ে তোলা নিষিদ্ধ। কিন্তু বর্তমান সমাজে কেউ কেউ ছবি ছাপানোকে জায়েয বলেন এবং যেই ছবিকে সম্মান প্রদর্শন করা হয় না, সেই সব ছবিকে জায়েয বলে দাবি করছে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

শরীরের অবাঞ্চিত পশম পরিস্কার করার সর্বোচ্চ সমসয়সীমা কত দিন?

প্রশ্ন (১২৮১৪) : গোপোনাঙ্গের পশম কাঁটার বিধান কি? কত দিন পর পর তা কাটতে হবে? আমি একজন আলেমের কাছে শুনেছিলাম ৪০ দিনের বেশি হলে নাকি নামাজ হয়না। তার কথা কি সঠিক?

মাসবুক ব্যক্তি কি শেষ বৈঠকে তাশাহ্হুদের সাথে দরূদ ও দুআ মাসুরা পড়বে?

প্রশ্ন (১২৮১৩) : মাসবুক ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকে তাশাহহুদের সাথে দরূদ ও দুআ মাসূরা পড়বে নাকি শুধু তাশাহহুদ পড়ে ইমামের সালাম ফিরানোর অপেক্ষা করবে? এ ব্যাপারে সঠিক পদ্ধতিটি জানালে উপকৃত হব।

মুসাফিরের জন্য কি সফর অবস্থায় কসর করা আবশ্যক?

প্রশ্ন (১২৮১২) : সফর অবস্থায় নামায কসর করা কি জরুরি? কেউ কেউ বলে কসর করা জরুরি নয়। কেউ চাইলে পুরো নামাযও পড়তে পারে আবার কসরও করতে পারে। এতে কোনো অসুবিধা নেই। এ কথার পর বিষয়টি নিয়ে আমি সংশয়ে পড়ে যাই। দয়া করে আমাকে এর সমাধান জানাবেন।

দাড়ি এক মুষ্ঠির বেশি হলে কাটা যাবে কি?

প্রশ্ন (১২৮১১) : ১. আমরা জানি, দাড়ি একমুষ্ঠির বেশি হলে অতিরিক্তি অংশ কাটার অনুমতি আছে। এখন চাপদাড়িবিশিষ্ট কারো যদি চোয়ালের দাড়ি একমুষ্ঠির কম থাকে কিন্তু থুতনির দাড়ি একমুষ্ঠি পরিমাণ হয়ে যায় তাহলে সে কি থুতনির অংশের একমুষ্ঠির অতিরিক্ত দাড়ি কাটতে পারবে? কারণ সাধারণত চোয়ালের দাড়ির তুলনায় থুতনির দাড়ি দ্রুত বাড়ে। ২. একমুষ্ঠির চেয়ে ছোট দাড়ি যদি কোনো পাশে অন্য পাশের তুলনায় অস্বাভাবিক বেড়ে অসুন্দর হয়ে যায় তাহলে সুন্দর করার জন্য সবদিকে সমান করে ছেটে ফেলার অনুমতি আছে কি?

কুরবানীর পশু চুরি হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৮১০) : আমি কুরবানীর জন্য একটি গরু ক্রয় করি। কিন্তু ঘটনাক্রমে কুরবানীর আগের দিন গরুটি চুরি হয়ে যায়। এমতাবস্থায় আমার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

জামাতে নামাযের ক্ষেত্রে মুসল্লীরা কখন দাঁড়াবে?

প্রশ্ন (১২৮০৯) : অনেককেই বলতে শোনা যায় যে, মুক্তাদীগণ মুআজ্জিন হাইয়া আলাল ফালাহ বলা পর্যন্ত মুক্তাদীগণ অপেক্ষা করবে। তারপর দাঁড়াবে। আমার জানার বিষয় হলো, জামাতে নামায আদায় করার ক্ষেত্রে কাতার সোজা করার সঠিক সময় কখন? আর ইক্বামত কি মুসল্লিরা দাঁড়ানোর পর দিবে? নাকি ইক্বামত শুরু করার পর মুসল্লিরা দাঁড়াবে?

ফরজ গোসলে কি চুল ভিজানো আবশ্যক?

প্রশ্ন (১২৮০৮) : মেয়েদের ফরজ গোসলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভিজানো কি জরুরী? খোপা/বেণী করা থাকলে সমাধান কি? আর চুল খোলা থাকলে সমাধান কি?

মোবাইলে কুরআন তিলাওয়াত করার জন্য কি অযু করা আবশ্যক?

প্রশ্ন (১২৮০৭) : মোবাইলে কুরআন পড়তে চাইলে কি ওযু করা আবশ্যক? কুরআন শুধু বাংলায় পড়ছি বোঝার জন্য, খতমেরও উদ্দেশ্য আছে। কিন্তু অর্ধেক পড়ার পর জানতে পারলাম বাংলায় পড়লে খতম হয় না, আরবীতে পড়া আবশ্যক। এটা কতটুকু সত্য?

নেফাস শেষ হওয়ার পর ১৫ দিন অতিক্রম হওয়ার আগেই স্রাব দেখা দিলে তা কি হায়েয হিসেবে গণ্য হবে?

প্রশ্ন (১২৮০৬) : দেড় মাস আগে আমার সন্তান হয়। তারপর ৩৫ দিন স্রাব থাকার পর সুস্থ হই। এর ৭ দিন পর পুনরায় নিয়মিত স্রাব শুরু হয় এবং অন্যান্য সময়ের মত স্বাভাবিকভাবেই ৬ দিন পর্যন্ত স্রাব আসে। আমি এ ৬ দিন মাসিকের সময় হিসেবে নামায আদায় করিনি। গতকাল আমার এক আত্মীয়ের কাছে এই বিষয় বললে তিনি আমাকে বললেন, দুই স্রাবের মাঝে যেহেতু ১৫ দিন ব্যবধান হয়নি তাই পরবর্তী ৬ দিন ইস্তেহাযা বলে গণ্য হবে। তাই ঐ দিনগুলোর নামায কাযা করতে হবে। এখন আমি জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক? এবং ঐ ছয় দিনের নামায কাযা করতে হবে কি?

বিক্রি করা পাখি বিক্রেতার কাছে রেখে লালন-পালন করার শর্তে চুক্তি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৮০৫) : আমরা প্রায় সময় আমাদের প্রতিবেশীদের থেকে কবুতরের বাচ্চা ক্রয় করি খাওয়ার জন্য। একবার আমি এক বাড়িতে গিয়ে দেখি কবুতরের বাচ্চাগুলো খুবই ছোটো, এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। কিন্তু সে বাড়ির লোকজনের তৎক্ষণাৎ টাকার প্রয়োজন থাকায় তখনই তারা সেগুলো বিক্রি করে আমার থেকে টাকা রেখে দেয়। তখন আমি এই শর্তে টাকা দিয়ে আসি যে, আমি বাচ্চাগুলো এখনই নিব না। কয়েকদিন পর বড় হলে নিয়ে যাবো এবং এক সপ্তাহ পর গিয়ে আমি সেগুলো নিয়ে আসি। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে মালিকের বাড়িতে রেখে আসার শর্তে কবুতর কেনা বৈধ হয়েছে কি না?

অগ্রীম ক্রয়-বিক্রয় চুক্তির ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা থেকে কোনো কিছু বন্ধক নিতে পারবে কি?

প্রশ্ন (১২৮০৪) : আমি একজন ব্যবসায়ী। ব্যবসার স্বার্থে অনেক সময় অগ্রীম বিক্রয় চুক্তি করতে হয়। এক্ষেত্রে প্রায় অনেক ব্যবসায়ীকে দেখা যায় যে, তারা ‘সিকিউরিটি’ হিসাবে বিক্রেতা থেকে কোনো কিছু বন্ধক নেয়। তাই আমি জানতে চাচ্ছি, এভাবে আগাম বিক্রয় চুক্তির ক্ষেত্রে আমার (ক্রেতার) জন্য বিক্রেতা থেকে চুক্তিকৃত পণ্য সরবরাহ করা পর্যন্ত ‘সিকিউরিটি’ হিসাবে কোনো কিছু বন্ধক নেওয়া কি বৈধ হবে? জানিয়ে বাধিত করবেন।

কাউকে রক্ত দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১২৮০৩) : আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার বন্ধুদের নিয়ে বিনামূল্যে রক্তদানের উদ্দেশ্যে একটি গ্রুপ করি। যাদের রক্তের প্রয়োজন হয় এর মাধ্যমে আমরা তাদেরকে রক্তের ব্যবস্থা করে ‍দেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে, রক্ত দেওয়ার পর রোগীর পক্ষ থেকে আমাদেরকে এর বিনিময় দেওয়ার চেষ্টা করা হয়। তো এক্ষেত্রে কি আমাদের জন্য এই বিনিময় গ্রহণ করা জায়েয হবে?

ঘরে টিভি রাখে এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৮০২) : বর্তমানে প্রায় পরিবারই ঘরে টিভি রাখে। আর টিভিতে ডিশলাইন ব্যবহার করে। আমার জানার বিষয় হলো, জেনেশুনে এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া জায়েয হবে কি? এমন পরিবারকে ঘর ভাড়া দিলে কি ঘরের মালিক গুনাহগার হবে? এবং তাদের থেকে প্রাপ্ত ভাড়া কি তার জন্য বৈধ হবে?

বাংলা উচ্চারণ দেখে কি কুরআন তিলাওয়াত করা যাবে?

প্রশ্ন (১২৮০১) : আমি আরবী পড়তে পারি না। তাই বাংলা উচ্চারণ দেখে কুরআন তিলাওয়াত করি। এখন আমার জানার বিষয় হলো, বাংলা উচ্চারণ দেখে কুরআন পড়ার বিধান কী? বাংলা উচ্চারণ দেখে কুরআন তেলাওয়াত করলে কি কোনো অসুবিধা আছে?

জমি বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মালিকের নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করলে অতিরিক…

প্রশ্ন (১২৮০০) : আমার বাড়ি যশোর। গ্রামে আমার কিছু জমি রয়েছে। কিছুদিন আগে আমাদের এলাকার এক লোককে (সে জমির দালালির সাথে জড়িত) জমিটি কাঠা প্রতি ত্রিশ হাজার টাকা দামে বিক্রি করে দেওয়ার কথা বলি। এক্ষেত্রে তাকে নির্দিষ্ট পারিশ্রমিক দেব বলেও জানাই। সে প্রায় ৭/৮ ‍দিন পর এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেয়। আমাকে কাঠা প্রতি ত্রিশ হাজার টাকা দামে ১০ কাঠায় ৩ লক্ষ টাকা দেয়। পরে আমি কোনোভাবে জানতে পারি যে, জমিটি সে কাঠা প্রতি ৩৭ হাজার টাকা দামে বিক্রি করেছে। বিষয়টি আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আপনি যা চেয়েছেন তা তো পেয়েছেন, তাহলে আমি বেশি দামে বিক্রি করলে আপনার সমস্যা কী? জানার বিষয় হল, এভাবে অতিরিক্ত দামে বিক্রি করা জায়েয হয়েছে কি না? এখন এ টাকার হকদার কে, সে না আমি?

ঋণ দেওয়ার জন্য চড়া মূল্যে ফরম বিক্রির নাম করে টাকা নেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৯৯) : কিছুদিন আগে আমার স্বামীর অসুস্থতার কারণে মোটা অংকের টাকার প্রয়োজন হয়। তখন পরিচিত কারো কাছে ঋণ চেয়েও পাইনি। এমতাবস্থায় আমার এক প্রতিবেশী আমাকে একটি সামাজিক সংগঠনের সভাপতির কাছে নিয়ে যান। সভাপতির কাছে আমি আমার অবস্থা বলার পর তিনি আমাকে বলেন, আমরা তো কারো থেকে সুদ নেই না। তবে আমাদের ঋণ প্রদানের নিয়ম হল যে, পঞ্চাশ হাজারের বেশি কাউকে ঋণ দেওয়া হয় না। আর ঋণ গ্রহীতাকে তিন হাজার টাকা দামের একটি ফরম কিনতে হয়। কেননা আমাদের দাপ্তরিক কিছু ব্যয় রয়েছে। তাছাড়া ফরম বিক্রির মাধ্যমে আমরা অন্যান্য জনকল্যাণমূলক কাজের তহবিল সংগ্রহ করি। প্রয়োজনের তাগিদে আমি এভাবেই ঋণ নিয়ে আসি। জানার বিষয় হল, উপরোক্ত পন্থায় ঋণ নেওয়া জায়েয হয়েছে কি না?

মনে মনে দান করার নিয়ত করলে কি মান্নত সংঘটিত হয়?

প্রশ্ন (১২৭৯৮) : কিছু দিন আগে একটি বিপদের সম্মুখীন হয়েছিলাম। যেখানে কোনো অন্যায় না করেও আমাকে অপরাধী সাব্যস্ত হতে হয়েছে। তখন আমি মনে মনে নিয়ত করেছিলাম যে, আল্লাহ তাআলা এ পরিস্থিতি থেকে হেফাজত করলে পাঁচ শত টাকা সদকা করব। পরে আল্লাহর মেহেরবানীতে সে বিপদ কেটে গেলেও আর টাকা সদকা করা হয়নি। প্রশ্ন হল, মুখে না বলে শুধু মনে মনে নিয়ত করার কারণে সেটি কি মান্নত হয়ে গিয়েছে? এবং এখন কি আমার জন্য ঐ পরিমাণ টাকা সদকা করা ওয়াজিব?

প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের সদকায়ে ফিতর কোন দেশের মূল্য অনুযায়ী আদায় করবে?

প্রশ্ন (১২৭৯৬) : আমরা তো জানি নাবালেগ সন্তানের সদকায়ে ফিতর আদায় করা তাদের পিতার উপর ওয়াজিব। আমরা যারা প্রবাসে থাকি আমাদের নিজেদের সদকায়ে ফিতর বাংলাদেশে আদায় করলেও প্রবাসের মূল্য অনুযায়ীই দিয়ে থাকি। কিন্তু আমাদের নাবালেগ সন্তান, যারা দেশে থাকে তাদের সদকায়ে ফিতর কোন দেশের মূল্য অনুযায়ী আদায় করব? এ বিষয়টি নিয়ে অনেকদিন যাবৎ সন্দেহে আছি। দয়া করে এ ব্যাপারে সঠিক মাসআলা জানানোর অনুরোধ রইল।