জমি বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মালিকের নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করলে অতিরিক্ত টাকার মালিক কে হবে?
প্রশ্ন (১২৮০০) : আমার বাড়ি যশোর। গ্রামে আমার কিছু জমি রয়েছে। কিছুদিন আগে আমাদের এলাকার এক লোককে (সে জমির দালালির সাথে জড়িত) জমিটি কাঠা প্রতি ত্রিশ হাজার টাকা দামে বিক্রি করে দেওয়ার কথা বলি। এক্ষেত্রে তাকে নির্দিষ্ট পারিশ্রমিক দেব বলেও জানাই। সে প্রায় ৭/৮ দিন পর এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেয়। আমাকে কাঠা প্রতি ত্রিশ হাজার টাকা দামে ১০ কাঠায় ৩ লক্ষ টাকা দেয়। পরে আমি কোনোভাবে জানতে পারি যে, জমিটি সে কাঠা প্রতি ৩৭ হাজার টাকা দামে বিক্রি করেছে। বিষয়টি আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আপনি যা চেয়েছেন তা তো পেয়েছেন, তাহলে আমি বেশি দামে বিক্রি করলে আপনার সমস্যা কী? জানার বিষয় হল, এভাবে অতিরিক্ত দামে বিক্রি করা জায়েয হয়েছে কি না? এখন এ টাকার হকদার কে, সে না আমি?
প্রশ্ন
আমার বাড়ি যশোর। গ্রামে আমার কিছু জমি রয়েছে। কিছুদিন আগে আমাদের এলাকার এক লোককে (সে জমির দালালির সাথে জড়িত) জমিটি কাঠা প্রতি ত্রিশ হাজার টাকা দামে বিক্রি করে দেওয়ার কথা বলি। এক্ষেত্রে তাকে নির্দিষ্ট পারিশ্রমিক দেব বলেও জানাই। সে প্রায় ৭/৮ দিন পর এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেয়। আমাকে কাঠা প্রতি ত্রিশ হাজার টাকা দামে ১০ কাঠায় ৩ লক্ষ টাকা দেয়। পরে আমি কোনোভাবে জানতে পারি যে, জমিটি সে কাঠা প্রতি ৩৭ হাজার টাকা দামে বিক্রি করেছে। বিষয়টি আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আপনি যা চেয়েছেন তা তো পেয়েছেন, তাহলে আমি বেশি দামে বিক্রি করলে আপনার সমস্যা কী? জানার বিষয় হল, এভাবে অতিরিক্ত দামে বিক্রি করা জায়েয হয়েছে কি না? এখন এ টাকার হকদার কে, সে না আমি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জমিটি যে দামে বিক্রি করেছে তা যদি ন্যায্যমূল্য হয়ে থাকে তবে আপনার চাওয়া দামের চেয়ে বেশিতে বিক্রি করা অন্যায় হয়নি। তবে এক্ষেত্রে বেশি মূল্যে বিক্রি করলেও পুরো মূল্যই আপনার প্রাপ্য। অতিরিক্ত অংশটা তার নিয়ে নেওয়া জায়েয হয়নি। কেননা তার পারিশ্রমিক তো নির্ধারিতই আছে। সেটাই তার পাওনা। সুতরাং অবশিষ্ট টাকাগুলো আপনাকে দিয়ে দেওয়া লোকটির কর্তব্য।
-বাদায়েউস সানায়ে ৫/২৬; আলমুহীতুল বুরহানী ১৫/৮১; দুরারুল হুক্কাম ১/৬৬২; মাজাল্লাতুল আহাকামিল আদলিয়্যা, মাদ্দা ৫৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29329&preview=true
← পূর্ববর্তী
ঋণ দেওয়ার জন্য চড়া মূল্যে ফরম বিক্রির নাম করে টাকা নেওয়া জায়েয আছে কি?
পরবর্তী →