ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

পণ্য হস্তগত করার পূর্বে বিক্রি করা নিষেধ।

প্রশ্ন (১১৬৫৫) : আমি ইটের ব্যবসা করি। প্রতি বছর নতুন ইট বের হওয়ার আগেই কিছু কম দামে ইটখোলার মালিক থেকে এক নাম্বার ১ লক্ষ ইট ক্রয় করে রাখি। নতুন ইট বের হওয়ার পর বিভিন্ন ক্রেতার কাছে উক্ত ইট বিক্রি করে থাকি। যেহেতু ইট রাখার জন্য আমার নিজস্ব কোনো খালি জায়গা নেই তাই আমার উক্ত ক্রয়কৃত ইট ইটখোলার মালিকের ইটের সাথে থাকে। কেউ আমার থেকে ইট ক্রয় করলে আমি তার কাছ থেকে মূল্য নিয়ে আমার দোকানের প্যাড খাতায় ইটের সংখ্যা লিখে দেই এবং ইটখোলার মালিকের মোবাইলে মেসেজ করে দেই। আর ক্রেতাকে বলে দেই। আপনি এই কাগজ অমুক ইট খোলার মালিককে দেখালে ইট খোলার মালিক আপনাকে ইট দিয়ে দেবে। জানার বিষয় হল, এভাবে ক্রয়-বিক্রয় করা কি ঠিক?

তাওয়াফে কুদুম করার পর তাওয়াফের দুই রাকাত নামায পড়তে না পারলে করণীয়।

প্রশ্ন (১১৬৫৪) : আমি ভীড়ের কারণে তাওয়াফে কুদুম করার পর তাওয়াফের দুই রাকাত নামায পড়তে পারি নি। পরে নামাযটির কথা ভুলে যাই। পরবর্তীতে দেশে চলে আসার পর স্মরণ হয়েছে। আমার জানার বিষয় হলো, তাওয়াফের দুই রাকাত নামায পড়ার হুকুম কী? তা না পড়ার কারণে কি আমাকে কোনো জরিমানা দিতে হবে?

প্রাণীর ছবিযুক্ত জামা গায়ে দিয়ে নামায পড়া মাকরুহে তাহরিমী।

প্রশ্ন (১১৬৫৩) : আমি একটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক কর্মচারিকে বিড়ালের ছবিযু্ক্ত গেঞ্জি দেওয়া হয় । অফিস টাইমে আমরা সেই গেঞ্জি পড়ে থাকি। এখন আমার জানার বিষয় হলো, বিড়ালের ছবিযুক্ত গেঞ্জি পরিধান করে নামায পড়লে কি নামাযের কোনো ক্ষতি হবে?

ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন সেখানে দাঁড়িয়ে সুন্নত পড়া অনুত্তম।

প্রশ্ন (১১৬৫২) : একদিন যোহরের নামাযের সময় আমাদের মসজিদে ইমাম সাহেব না থাকায় আমি ইমামতি করি। নামায শেষে ইমামতির জায়গায় দাঁড়িয়েই আমি নামায পরবর্তী সুন্নত আদায় করি। নামায শেষে একজন আলেম আমাকে বললেন, যেখানে দাঁড়িয়ে আপনি ইমামতি করেছেন সেখানে দাঁড়িয়ে পরবর্তী সুন্নত আদায় করা অনুত্তম হয়েছে। সেই আলেমের কথা ঠিক আছে?

সুতরা কতটুকু বড় হওয়া জরুরি?

প্রশ্ন (১১৬৫১) : আমাদের মসজিদে মাঝে মাঝে মুসল্লীদের সামনে সুতরা হিসাবে পড়ার ছোট টেবিল রাখা হয়। আর এই টেবিলগুলো ১৩/১৪ ইঞ্চি উঁচু । এই টেবলগুলো দিয়ে কি সুতরার কাজ হবে? না হলে সুতরার উচ্চতা কতটুকু হওয়া জরুরি?

নাবালেগের পিছনে বালেগ ব্যক্তির ইক্তিদা সহিহ নয়।

প্রশ্ন (১১৬৫০) : আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেখানে হিফয বিভাগও আছে। তো রমযান মাসে ছাত্রদের ইয়াদ মজবুত করার উদ্দেশ্যে তারাবীর নামায পড়ানোর জন্য ছাত্রদের কয়েকটা গ্রুপ করা হয়ে থাকে। কোনো কোনো গ্রুপে নাবালেগ ছাত্র ইমামতি করে এবং তার পিছনে বালেগ ছাত্র বা উস্তাদ ইক্তিদা করে। তো আমার জানার বিষয় হলো, নাবালেগের পিছেনে বালেগ ব্যক্তির ইক্তিদা সহিহ আছে?

প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দুরুদ শরিফ পড়লে সাহু সিজদা আবশ্যক হবে।

প্রশ্ন (১১৬৪৯) : আমি প্রায় সময়ই নামাযের প্রতম বৈঠকে তাশাহহুদের পরে ভুলে দুরুদ শরিফ পড়ে ফেলি। কখনো দুরুদ পড়ার মাঝে আবার কখনো শেষে দাঁড়ানোর কথা মনে পড়ে। মনে পড়ার সাথে সাথে আমি দাঁড়িয়ে যাই। আমার জানার বিষয় হলো, ভুলে দুরুদ শরিফ পড়ার কারণে কি আমার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যাবে।

প্রশ্ন (১১৬৪৮) : আমি এশার নামাযের সময় ওযু করে মসজিদের দিকে রওয়ানা দিই। মসজিদের সামনে গিয়ে দেখতে পাই, পায়ের ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে। সাথে সাথে আমি তা টিস্যু দিয়ে মুছে ফেলি। পরে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর আমি পুনরায় ওযু করে নামায আদায় করি। এই অবস্থায় কি আমার পুনরায় ওযু করা ঠিক ছিল?

চার রাকাত বিশিষ্ট নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ভুলে অন্য সূরা পড়ে ফেললে করণীয়।

প্রশ্ন (১১৬৪৭) : মাঝেমধ্যে আমি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে ভুলে অন্য সূরা পড়ে ফেলি। এর কারণে আমাকে সাহু সিজদা করতে হবে? আমাকে একজন বলল, সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর কারণে রুকু করতে বিলম্ব হয়েছে। তাই সাহু সিজদা করতে হবে। তার কথা কি ঠিক আছে?

হাত-পায়ের নখ কাটলে কি ওযু ভেঙে যাবে?

প্রশ্ন (১১৬৪৬) : একবার আমি ওযু করে হাত পায়ের নখ কাটি। তারপর নতুন ওযু না করেই নামায আদায় করি। আমার উক্ত নামায কি সহীহ হয়েছে, নাকি ওযু করে পুনরায় আদায় করতে হবে?

চিকিৎসার মাধ্যমে আসা বুকের দুধ পান করলে কি হুরমত সাব্যস্ত হবে?

প্রশ্ন (১১৬৪৪) : আমার এক বছরের একটি বাচ্চা মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায়। আমার মেয়ের খালা তার লালন-পালনের দায়িত্ব নেয়। তার স্বামী, সন্তানাদিও আছে। সন্তানরা সবাই প্রাপ্তবয়স্ক। তার বয়স বেশি হয়ে যাওয়ায় বুকে দুধ আসে না। তাই দুধ আসার জন্য চিকিৎসা করা হয়। ফলে বুকে দুধ আসে। এখন আমার মেয়েকে তার খালা দুধ পান করায়। এখন জানার বিষয় হল, এমতাবস্থায় আামর মেয়ের খালু কি তার দুধপিতা হবে? এবং মেয়েটি বড় হওয়ার পর তার খালুর সাথে দেখাসাক্ষাৎ করতে পারবে?

হায়েয সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১১৬৪৩) : আমার প্রতি মাসে সাধারণত হায়েয আসে সাত দিন । কখনো কখনো ষষ্ঠ দিনে বন্ধ হয়ে যায়। প্রশ্ন হল, কোনো মাসে ষষ্ঠ দিনে রক্ত বন্ধ হয়ে গেলে কবে থেকে নামায শুরু করব? আদত হলো ৭ দিন।

নাপাক তোষক কিভাবে পাক করব?

প্রশ্ন (১১৬৪২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ঘুমের মধ্যে বেশখানি পেশাব বেরিয়ে পড়ে। ঘুম থেকে উঠার পর দ্রুত পেশাবের স্থান সহ আশেপাশে ধুয়ে পরিষ্কার করলাম। তারপর তোষকের যেই জায়গায় পেশাব লেগেছে সেখানেপানি ঢেলে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম। এখন আমার প্রশ্ন হলো, ১. আমি এভাবে ধৌত করার পর স্থানটি শুকিয়ে গেলে কি তোষক পাক হবে? ২. তোষক কি ৩ বার ধৌত করতে হবে? ৩. পানি দিয়ে তোষক পরিষ্কার করার সময় ওই পানি অন্য কোনো কাপড়ে লাগলে ওই কাপড় কি নাপাক হয়ে যাবে?

পেশাব ঝরার ব্যপারে সন্দেহ হলে কী করণীয়?

প্রশ্ন (১১৬৪১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মাদ্রাসায় পড়াশোনা। মাঝে মাঝেই আমার প্রস্রাবের স্থান থেকে ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয়। তারপর আমি তা ধুয়ে ফেলি। কিন্তু আমার সমস্যা হল, কিছুক্ষণ পর পর আমার মনে হয় যে, তা এখনো পড়ছে, কিন্তু আসলে পড়ছে না। এই অবস্থায় আমার কী করা উচিত? আমি কি প্রতি ওয়াক্ত নামাযের সময় কাপড় পাল্টিয়ে নামায আদায় করব?

পেশাব করার পর শুধু টিস্যু ব্যবহার করলে কি পবিত্রতা অর্জন হবে?

প্রশ্ন (১১৬৪০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রায় সময় পেশাব করার পর শুধু টিস্যু ব্যবহারেই ক্ষ্যান্ত থাকি। পানি ব্যবহার করি না। তো আমার জানার বিষয় হলো, পেশাব করার পর পানি ব্যবহার না করে শুধু টিস্যু ব্যবহার করলে কি পবিত্রতা অর্জন হবে?

প্রেম করা হারাম

প্রশ্ন (১১৬৩৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রেম করা হারাম কেন?

মেয়েদের নাক-কান ফুঁড়ানোর বিধান

প্রশ্ন (১১৬৩৬) : মেয়েরা নাক-কানে অলংকার পড়ে থাকে। এজন্য তাদের নাক-কান ‍ফুঁড়াতে হয়। তো একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েয নেই। ওই লোকের কথা কি ঠিক আছে? এব্যাপারে শরীয়ত কী বলে?