ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ইবাদতের জন্য নিয়ত শর্ত।

প্রশ্ন (১১৬৭৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি এমন কোনো কাজ করে যা সুন্নত, অথচ সে তা জানে না, তাহলেও কি সে সুন্নত আদায় করেছে বলে গণ্য হবে? নাকি সুন্নত আদায় করছি এই নিয়তে সুন্নত পালন করলেই তা কেবল সুন্নত পালন হিসেবে গণ্য হবে?

তিনদিন চুলায় আগুন না জালিয়ে শোক পালন

প্রশ্ন (১১৬৭৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক এলাকায় দেখা যায় পরিবারের কোনো সদস্য মারা গেলে ঘরে ৩ দিন আগুন না জ্বালিয়ে শোক পালন করে। এটা কি শরীয়ত সম্মত?

মৃত ব্যক্তিকে দাফনের সময় প্রচলিত প্রথা, যা জায়েয নেই।

প্রশ্ন (১১৬৭৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের গ্রামে মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে চারজন ব্যক্তি কবরের চার কোণায় দাঁড়িয়ে চার মুষ্টি মাটিতে চার কুল পড়ে কবরের চার কোণায় দিয়ে দেয়। এ ব্যাপারে শরীয়তের বিধান কি

ইশারায় সালাম দেওয়ার বিধান।

প্রশ্ন (১১৬৭২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেককেই দেখা যায় হাতের ইশারা কিংবা মাথা নেড়ে সালামের জবাব দেয়। এভাবে সালামের জবাব দেওয়া জায়েয আছে কি?

রাসুলুল্লাহ (সা.) কবে থেকে নবী?

প্রশ্ন (১১৬৭১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল (সা.) কবে থেকে নবী? ওহি নাজিল হওয়ার আগে থেকেই নাকি ওহি নাজিল হওয়ার পরে?

বন্ধুত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার বিধান

প্রশ্ন (১১৬৭০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা চারজন বান্ধবী ছিলাম। আমাদের প্রায় ৫-৬ বছরের সম্পর্ক ছিল। তো আমার তিনজন বান্ধবীর মধ্য থেকে দুইজনের মাঝে কোনো কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের মধ্যে একজন দ্বীনদার, আরেকজন ফ্যাশন্যাবল। এখন আমি তাদের মধ্যে সম্পর্ক জুড়ে দিতে চাচ্ছি। এটা কি আমার জন্য ঠিক হবে?

টুপি পরার বিধান কী?

প্রশ্ন (১১৬৬৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টুপি পরার বিধান কী?, সুন্নাত নাকি ওয়াজিব? না পরলে কি গুনাহ হবে?

নাকের সর্দি নাপাক নয়।

প্রশ্ন (১১৬৬৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাকের সর্দি কি নাপাক? নামায পড়ার সময় বা অন্য কোনো সময় আমার নাকে সর্দি আসলে হাতের কাছে কোনো রুমাল না থাকলে তখন জামার আস্তিন দিয়ে ‍মুছে ফেলি। এতে কি আমার জামা নাপাক হয়ে যাবে? সেই জামা গায়ে দিয়ে নামায পড়লে কি আমার নামায হবে?

চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে ইমাম সাহেব না বসে দাঁড়িয়ে গেলে করণীয়।

প্রশ্ন (১১৬৬৪) : ইমাম সাহেব আসরের নামাযের জামাতে প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে যান। পেছন থেকে মুসল্লিরা লোকমা দেওয়ার পরেও তিনি বৈঠকে ফিরে আসেন নি। নামায শেষে তিনি সাহু সিজদা আদায় করেন। নামায শেষ হওয়ার পর কেউ কেউ বলল, ইমাম সাহেবের নামায হয়নি। কারণ তিনি লোকমা শোনার পরেও বৈঠকে ফিরে আসেন নি। আমার জানার বিষয় হলো, মুসল্লিদের কথা কি ঠিক আছে?

সফর অবস্থায় নামায কাযা হলে করণীয়।

প্রশ্ন (১১৬৬৩) : কয়েকদিন আগে আমি কোনো কারণে সফর অবস্থায় আসর নামায পড়তে পারিনি। জানার বিষয় হল, এখন মুকীম অবস্থায় ঐ ওয়াক্তের কাযা কীভাবে আদায় করব? দুই রাকাত আদায় করব নাকি চার রাকাত?

নামাযরত অবস্থায় কোনো নারীর হায়েয শুরু হলে করণীয়।

প্রশ্ন (১১৬৬২) : আমি যোহরের নামাযের শেষ ওয়াক্তে নামাযে দাঁড়াই। নামাযরত অবস্থায় আমার মাসিক শুরু হয়ে যায়। তখন আমি নামায ছেড়ে দেই। এমতাবস্থায় পবিত্র হওয়ার পর কি আমার এই নামায পরে কাযা করে নিতে হবে?

মজার ছলে কোনো ছেলে-মেয়ে বিয়ে করে ফেললে কি বিয়ে হয়ে যাবে?

প্রশ্ন (১১৬৬১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রাপ্ত বয়স্ক দুইজন ছেলে-মেয়ে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিয়ের ইজাব কবুল সম্পন্ন করে ফেলে। পরবর্তীতে তারা স্বাক্ষীদ্বয়কে জানায় যে, তারা এটা মজা করে করেছে। এমতাবস্থায় কি তাদের বিয়ে হয়ে যাবে?

একটি হাদিস।

প্রশ্ন (১১৬৫৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ “যে ব্যাক্তি কেবলার দিকে থুথু ফেলবে কেয়ামতের দিন তার থুথু সে কপালে নিয়ে উঠবে” এই হাদিসটি কি সহিহ?

খোলা তালাকের পর কি স্বামী-স্ত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?

প্রশ্ন (১১৬৫৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে খোলা তালাক হয়ে যায় তাহলে তার ইদ্দত পার হয়ে গেলে তারা কি পুনরায় বিবাহ করতে পারবে?

স্বামীর মৃত্যুতে শোক পালন।

প্রশ্ন (১১৬৫৬) : স্বামী মারা গেলে কি স্ত্রী তার গহনা সাথে সাথে খুলে ফেলবে? এ ব্যাপারে শরীয়তের বিধান কি? দয়া করে জানাবেন।