স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্ক করলে ধর্ষণ হবে না।
প্রশ্ন (১১৬৫৭) : স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্কের ব্যাপারে ইসলাম কি বলে? এটা কি ধর্ষণ হবে?
প্রশ্ন
স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্কের ব্যাপারে ইসলাম কি বলে? এটা কি ধর্ষণ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বামীর সকল বৈধ ইচ্ছা পূরণ করা স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য; তন্মধ্যে সহবাসও। যখন কোনো স্ত্রীর শরয়ী ওযর (হায়েয ও নেফাস বা কোনো ধরনের অসুস্থতা, ইত্যাদি) না থাকে ও স্বামী তার নিকট সহবাসের ইচ্ছা পোষণ করে তখন স্ত্রীর কর্তব্য স্বামীর আনুগত্য করা। যদি স্ত্রী বাধা দেয় তাহলে গুনাহগার হবে। হাদিস শরিফে এসেছে,
وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان لعنتها الملائكة حتى تصبح»
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল (সা.) বলেন- যখন স্বামী স্ত্রীকে সহবাসের জন্যে ডাকে আর স্ত্রী তার ডাকে সাড়া না দেয় ফলে স্বামী সারারাত রাগ করে থাকে তাহলেতো ফেরেশতারা ওই স্ত্রীর ওপর লানত করতে থাকে। (সহিহ বুখারি, হাদিস:৩২৩৭; সহিহ মুসলিম, হাদিস: ১৪৩৬)
তাই প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীর চাহিদা সম্পর্কে সতর্ক থাকা। স্বামীর উচিত তার সাথে রুঢ় ব্যবহার না করে তাকে কুরআন হাদিসের আলোকে বুঝানো, নিজেদের মাঝে ভালবাসা-সম্পৃতি তৈরি করা।
তবে স্ত্রী রাজি না হলে যদি স্বামী জোর করে সহবাস করে তাহলেও এটা ধর্ষণ বলে বিবেচিত হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26551&preview=true
← পূর্ববর্তী
স্বামীর মৃত্যুতে শোক পালন।
পরবর্তী →