ঠোঁট ও গলার নিচের পশম কাটা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৬৩৫) : ঠোঁটের নিচে এবং গলার নিচে যে পশমগুলো উঠে সেগুলো ছোট করা কেটে ফেলা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৬৩৫) : ঠোঁটের নিচে এবং গলার নিচে যে পশমগুলো উঠে সেগুলো ছোট করা কেটে ফেলা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৬৩৪) : আমাদের বাড়ির পাশে একটি বিল আছে। সেখানে এলাকার অধিকাংশ মানুষের জমি আছে। বিলের পাশে নদীও আছে। ফলে বর্ষার মৌসুমে পানির সাথে নদী থেকে বিলে প্রচুর মাছ আসে। তো আমরা জমিগুলো মাছ ধরার জন্য জেলেকে ভাড়া দিয়ে থাকি। আমাদের ভাড়া দেওয়ার পদ্ধতি হলো, নিলামের মাধ্যমে কোনো একজনকে জমিগুলো শুধু বর্ষার মৌসুমের জন্য ভাড়া দেওয়া হয়, যেন সে সেখানকার মাছগুলো ধরে নিতে পারে। ভাড়া নেওয়ার পর ঐ ব্যক্তি নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরণের খাবার ছিটিয়ে দেয়, যেন মাছগুলো ঐ জায়গায় গিয়ে জমা হয়। এরপর সে নির্ধারিত জায়গার চারপাশে বাঁশ দিয়ে ঘেরাও করে দেয়। ঐ নির্ধারিত জায়গা থেকে অন্য কারোর জন্য মাছ ধরা নিষেধ থাকে। এখন আমাদের জানার বিষয় হল, উল্লিখিত পদ্ধতিতে চুক্তি করা কি আমাদের জন্য জায়েয হচ্ছে? যদি এখানে শরয়ী দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা থাকে তাহলে এক্ষেত্রে শরীয়তসম্মত সঠিক পদ্ধতি কী হবে? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৬৩৩) : আমাদের আত্মীয় এক মহিলার প্রথম সংসারে কোনো সন্তান হয় নি। তাই তার স্বামী তাকে তালাক দিয়ে। পরবর্তীতে তার অন্য জায়গায় বিয়ে হয়। সেই সংসারে তার একটি মেয়ে সন্তান হয়। জানার বিষয় হলো, তার দ্বিতীয় স্বামীর থেকে জন্ম নেওয়া মেয়ের জন্য কি তার প্রথম স্বামী মাহরাম হবে? এবং বড় হওয়ার পর তার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি?
প্রশ্ন (১১৬৩২) : আমাদের দাদীর কবর কবরস্থানের খুব ভিতরে। যিয়ারত করার জন্য দাদীর কবরের কাছে যেতে হলে কয়েকটি কবরের উপর দিয়ে হেঁটে যেতে হয়। এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা কি অন্য কবরের উপর দিয়ে হেঁটে দাদীর কবরের কাছে যেতে পারব?
প্রশ্ন (১১৬৩১) : আমি যোহরের নামাযের আগের চার রাকাত সুন্নতে দাঁড়ানোর পর জামাত শুরু হয়ে যায়। তাই আমি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরীক হই। নামাযের পর আর সেই সুন্নত নামাযটি পুনরায় পড়া হয়নি। এখন কি আমাকে ঐ চার রাকাত সুন্নতের কাযা করতে হবে? কারণ আমি শুনেছি, নফল ও সুন্নত নামায শুরু করলে তা ওয়াজিব হয়ে যায়।
প্রশ্ন (১১৬৩০) : আমাদের মসজিদের ইমাম সাহেব এশার নামাযের প্রথম রাকাতে সূরা ‘লাইল’ পড়ার সময়- وَ سَیُجَنَّبُهَا الْاَتْقَی،الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی. আয়াতের الْاَتْقَی -এর জায়গায় الْاَشْقَی পড়ে ফেলেন এবং ওভাবেই নামায শেষ করেন। নামাযের পরে একজন আলেম বললেন, নামাযের কেরাতে ভুল হয়েছে; তাই নামায হয়নি। সুতরাং পুনরায় পড়তে হবে। ফলে নামায পুনরায় পড়া । সেই আলেমের কথা কি ঠিক আছে? পুনরায় নামায পড়া কি দরকার ছিল?
প্রশ্ন (১১৬২৯) : দোকানে বিভিন্ন ধরণের পণ্য ওয়ারেন্টি বা গ্যারান্টি সহকারে বিক্রি করা হয়। তো আমার জানার বিষয় হলো, এভাবে কি পণ্য বিক্রি করা জায়েয আছে?
প্রশ্ন (১১৬২৮) : বাচ্চা জন্মের কয়েকদিন পরে মারা গেলে তার কাফনের শরীয়তসম্মত পদ্ধতি কী হবে? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৬২৭) : আমি মাঝে মাঝে আমাদের এলাকার মসজিদে ইমামতি করি। নামাযে কেরাত পড়ার সময় কখনো আয়াতের মাঝে আটকে যাই, আবার কখনো পরবর্তী আয়াত স্মরণ করতে পারি না। এমন পরিস্থিতিতে পড়লে আমার করণীয় কি?
প্রশ্ন (১১৬২৬) : ইমাম সাহেব মাগরিবের নামাযে ভুলবশত জোরে ছানা পড়ে ফেলেছেন। কিন্তু তিনি নামায শেষে সাহু সিজদা করেন নি। আমার জানার বিষয় হলো, ইমাম সাহেবের সাহু সিজদা না করা কি ঠিক আছে? নাকি এখানে সাহু সিজদা করা জরুরি ছিল?
প্রশ্ন (১১৬২৫) : সকালে আমার ঘুম ভাঙার পর দেখি ফজরের ওয়াক্তের আর অল্প সময় বাকি আছে। এই সময়ে ওযু করতে গেলে নামায কাযা হয়ে যাবে। তাই আমি নামায কাযা হয়ে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে ফজরের নামায আদায় করে নিই। হযরতের কাছে জানতে চাই, এভাবে তায়াম্মুম করে নামায আদায় করা কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১১৬২৪) : আমি জানি বায়ু নির্গত হলে ওযু ভেঙে যায়। কিন্তু একজনের কাছে শুনেছি আওয়াজ বা গন্ধ ছাড়া বায়ু বের হলে নাকি ওযু ভাঙে না। তার কথা কি ঠিক আছে? দয়া করে হাদিসের আলোকে জানাবেন।
প্রশ্ন (১১৬২৩) : জুমার খুতবার আজানের কি জবাব দিতে হবে নাকি হবে না? এক আলেমের কাছে শুনেছি, এই আযানের জবাব দেওয়া যাবে না। তার কথা কি ঠিক আছে? এক্ষেত্রে শরীয়ত কি বলে?
প্রশ্ন (১১৬২২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই সিজদার মাঝে কি কোনো দুআ আছে?
প্রশ্ন (১১৬২১) : কিছুদিন আগে আমি একটি গাড়ী ক্রয় করি। এবং কোম্পানির সাথে ইন্সুরেন্স করি। অর্থাৎ চুক্তিটা এমন যে, যদি আমার গাড়ী এক্সিডেন্ট হয় বা গাড়ীর কোনো ক্ষতি হয়, তাহলে কোম্পানি এর ক্ষতিপূরণ দিবে। অব্শ্য এর জন্য আমাকে নির্দিষ্ট পরিমণ অর্থ পরিশোধ করতে হবে। আর যদি গাড়ীর কোনো সমস্যা না হয় তাহলে আমি সেই টাকা আর ফেরত পাব না। জানার বিষয় হল, এই ধরণের সুবিধা গ্রহণ করা কি জায়েয আছে? দলীলসহ জানালে উপকৃত হতাম।
প্রশ্ন (১১৬২০) : আমাদের কোম্পানিতে নতুন কোনো প্রোডাক্ট তৈরী হলে আমরা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি। জানার বিষয় হল, পণ্যের প্রচারের জন্য নাটক-সিনেমার মধ্যে বিজ্ঞাপন দেওয়া জায়েয আছে কি? উল্লেখ্য, আমাদের বিজ্ঞাপনে কোনো মানুষের ছবি থাকে না। শুধু পণ্যেরই বিভিন্ন দৃশ্য দেখানো হয় । এর বিনিময়ে আমরা সিনেমা ও নাটকের কতৃর্পক্ষকে টাকা দেই । আশা করি বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১৬১৯) : আমাদের দেশে সাধারণত মসজিদের ভিতরেই আযান দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। এবং মুআজ্জিন মসজিদের ভিতরে থেকেই আযান দিয়ে থাকেন । তো গতকাল মসজিদে একটি তাবলীগ জামাত আসে। ঐ জামাতের আমির সাহেব আমাদেরকে বলেন, মসজিদের ভেতর থেকে আযান দেওয়া মাকরূহ। তাই আযানের ব্যবস্থা মসজিদের বাহিরে করলে ভালো হয়। ঐ আমির সাহেবের কথা সঠিক?
প্রশ্ন (১১৬১৮) : আমার ছেলে যখন ঘরে বসে কুরআন তিলাওয়াত করে আমি তার পাশে বসে তার তিলাওয়াত শুনি । একদিন সে একটি সিজদার আয়াত পড়ে। আমি সেদিন হায়েয অবস্থায় ছিলাম। আমার উপর কি এ কারণে সিজদায়ে তিলাওয়াত আদায় করা আবশ্যক?
প্রশ্ন (১১৬১৭) : আমি তামাত্তু হজ্বের কুরবানী আদায় করার পর হলক করার আগেই হাত-পায়ের নখ কেটে ফেলেছি। এরপর হলক করেছি। আমার এই কাজ কি সঠিক হয়েছে? জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (১১৬১৬) : বিবাহ সহীহ হওয়ার জন্য সর্বনিম্ন মহর কত ধার্য করা আবশ্যক? আর মহরে ফাতেমী কত? এক দিরহামের পরিমাণসহ জানালে উপকৃত হব।