ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়

প্রশ্ন (১১৬১৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মসজিদের ইমামা সাহেব গতকাল মাগরিবের নামাযে প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে যান। পরে মুসল্লিদের লোকমা শুনে বৈঠকে ফিরে আসেন। তারপর সাহু সিজদা দিয়ে নামায শেষ করেন। নামায শেষে একজন বলল দাঁড়ানো থেকে ফিরে এসে বৈঠকে বসার কারণে নামাজ নষ্ট হয়ে গেছে। তাই ইমাম সাহেব দ্বিতীয়বার নামাজ পড়ান। তো প্রথমবার নামাজ কি হয়নি? না হলে কেন? আর দ্বিতীয়বার নামাজ পড়া কি ঠিক হয়েছে?

বাবা সন্তানের জন্য ওসিয়ত করে গেলে সেই ওসিয়ত কি কার্যকর হবে?

প্রশ্ন (১১৬১৩) : আমার বাবা মারা যাওয়া সময় দেড় লাখ টাকা মিরাছ রেখে যান। মাকে এই টাকাগুলো বণ্টনের কথা বললে তিনি বলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন, ‘এই টাকাগুলো আমার সন্তানদের জন্য ব্যয় করবে’। অথচ আমার আব্বুর ওয়ারিশদের মধ্যে আমার দাদা-দাদুও রয়েছেন। আমার বাবার এভাবে বলে যাওয় কি ঠিক আছে? এই টাকা দাদা-দাদুকে না দিয়ে আমরা ভাই-বোনেরা মিলে বণ্টন করে নেই তাহলে কি তা আমাদের জন্য জায়েয হবে?

পণ্য ফেরত নেওয়া সুন্নত।

প্রশ্ন (১১৬১১) : আমার একটি ফার্মেসী আছে। আমরা শুধু নগদ বিক্রি করি। বাকি বিক্রি করি না। আমাদের কাস্টমাররা নগদ টাকা দিয়ে ঔষধ কিনে নিয়ে যায়। পরবর্তীতে রুগী সুস্থ হয়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে যেসব ঔষধ তাদের প্রয়োজন পড়ে না সেসব ঔষধ তারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা যে দামে বিক্রি করেছি তার চেয়ে ২০% কম মূল্যে তাদের কাছ থেকে ক্রয় করে থাকি। এক্ষেত্রে আমরা নতুন চুক্তি করে তাদের থেকে ক্রয় করে থাকি। আমাদের প্রশ্নোক্ত ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? জানালে উপকৃত হব।

কোনো কিছু না খাওয়ার কসম করার পর আবার তা খেলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৬১০) : আমার ছোট ভাই আমার বাসায় কিছু ফল নিয়ে বেড়াতে আসে। তখন আমাদের পারিবারিক বিষয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে আমি বলে ফেলি, “ তুই এই ফল নিয়ে যা, আমি তোর ফল খাব না তোর এই ফল আমার জন্য হারাম”। তখন সে আমার কাছে মাফ চায় এবং অনুনয়-বিনয় করে উক্ত ফলগুলো রেখে যায়। পরবর্তীতে আমিও এই ফল খাই। তো আমার এই কথা বলার পর উক্ত ফল খাওয়ার কারণে কি আমার গুনাহ হয়েছে?

মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরে তিনবার মাটি দেওয়া।

প্রশ্ন (১১৬০৯) : বিভিন্ন যায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে দাফনের সময় উপস্থিত সকলে তিনবার উভয় হাত ভরে মাটি নিয়ে কবরে ঢালে। এভাবে কবরে তিনবার মাটি দেওয়ার কাজটি কি শরীয়তসম্মত?

অসুস্থতার কারণে ঘরে নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১১৬০৮) : আমি বালেগ হওয়ার পর থেকে সর্বদা মসজিদে জামাতের সাথে নামায পড়ার চেষ্টা করছি। বর্তমানে আমি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় জামাতের সাথে নামায আদায় করা আমার জন্য কষ্ট হয়ে যায়। তবুও নামায জামাতেই পড়ছি। প্রথম রাকাত দাঁড়িয়ে পড়ি। পরবর্তী রাকাতগুলো বসে এবং ইশারায় পড়ি। এমতাবস্থায় আমার জন্য নিজ ঘরে নামায পড়ার অনুমতি আছে কি ? এক্ষেত্রে কি আমি জামাতের সওয়াব পাব?

লাশ বহন করার পদ্ধতি।

প্রশ্ন (১১৬০৭) : আমাদের এলাকায় লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় চার খুঁটি অনুযায়ী দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার একটা প্রথা আছে। শরীয়তে এটার কোনো ভিত্তি আছে? জানালে উপকৃত হব।

নামাযের কিরাতে ভুল হলে কি নামায নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১১৬০৫) : আমি একজন ইমাম। আমি মাঝেমধ্যে নামাযে সূরা বায়্যিনাহ তিলাওয়াত করার সময় أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ -এর জায়গায় أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ পড়ে ফেলি। এমন ভুলের কারণে কি নামায নষ্ট হয়ে যাবে?

গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয়।

প্রশ্ন (১১৬০৪) : আমি গোসল ফরয অবস্থায় শুয়ে ছিলাম। পাশে স্ত্রী কুরআন তিলাওয়াত করছিল। তখন সে একটি সিজদার আয়াত তিলাওয়াত করে। এখন আমার জানা বিষয় হলো, পবিত্রতা অর্জন করার পর কি আমার উপর উক্ত সিজদা আদায় করা ওয়াজিব হবে?

জুমার জামাত না পেলে একাকী আদায় করলে কি জুমার নামায আাদায় হবে?

প্রশ্ন (১১৬০৩) : আমি শুক্রবার দিন সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। রাস্তায় অনেক জ্যাম ছিল। তাই বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যায়। তো গ্রামে পৌঁছে দেখি, জুমার নামায প্রায় শেষের দিকে। ওযু করে আসতে আসতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকী দুই রাকাত জুমার নামায আদায় করে নিই। হুজুরের কাছে জানার বিষয় হল, একাকী আদায় করার দ্বারা আমার জুমার নামায কি আদায় হয়েছে?

থুথুর সাথে রক্ত বের হলে কি ওযু ভেঙে যায়?

প্রশ্ন (১১৬০২) : আমি ওযু করার পর থুথু ফেলি। তখন লক্ষ্য করলাম থুথুর সাথে সামান্য রক্তও দেখা যাচ্ছে। তবে থুথু লাল হয়নি; বরং হলদে ভাব এসেছে। তখন আবার ওযু করে নামায আদায় করি। এক্ষেত্রে নতুন করে ওযু করা কি জরুরি ছিল, না পূর্বের ওযু দিয়েই নামায পড়া যেত?

উচ্চস্বরে কেরাত পাঠ।

প্রশ্ন (১১৬০১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একাকী নামায পড়ার সময় কি সব নামাযে উচ্চস্বরে কেরাত পড়া যাবে? সুন্নত ও নফল নামাযের ক্ষেত্রে নিয়ম কেমন হবে?

হিন্দু হোটেলে খাবার খাওয়া কি জায়েজ?

প্রশ্ন (১১৫৯৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১) আমাদের এলাকায় একটি রেস্টুরেন্ট আছে, যার দুইজন মালিক আছে। একজন মালিক মুসলমান এবং আরেকজন মালিক হিন্দু। এই রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া কি ঠিক হবে? ২) আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে কোনো রকমের তথ্য যাচাই-বাছাই করা ছাড়া গরু, মুরগী ইত্যাদির মাংস খাওয়া কি ঠিক?

জুতা পরিহিত অবস্থায় খাবার খেলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৫৯৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা প্রায় সময়ই হোটেলে গিয়ে খাবার খেয়ে থাকি। হোটেলে সাধারণত চেয়ার টেবিলে খাবার খাওয়া হয়। তখন আমাদের পায়ে জুতা থাকে। জুতা পরিহিত অবস্থায় খাবার খেলে কি গুনাহ হবে?

বেনামাজীর হাতের রান্না খাওয়া কি শুকরের মাংস খাওয়ার সমান?

প্রশ্ন (১১৫৯৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন হুজুরের কাছে শুনেছিলাম "যে মহিলারা নামাজ আদায় করে না , তাদের রান্না করা খাবার খাওয়া শূকরের গোশত খাওয়ার সমান"। এই কথা কি ঠিক আছে?