ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেললে করণীয়

প্রশ্ন (১১৫৯৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভুলে আমার স্ত্রীর মাসিকের সময় তার সাথে সহবাস করেছি। আমি বুঝতে পারিনি যে আসলেই তার মাসিক শেষ হয়েছে কি না। তার মাসিক ৭ দিন যাবৎ হয়। সে আমাকে বললো যে, মাসিক ৫ দিন হয়, এর অধিক মাসিক হলে সেটা রোগ হিসেবে ধরা হয়। এজন্য আমি ৬ষ্ঠ দিনে তার সাথে সহবাস করি। তার কথা কি সঠিক? যদি সঠিক না হয়ে থাকে তাহলে আমার এখন করণীয় কী?

চিঠি বা মেসেজের মাধ্যমে দেওয়া সালামের জবাব

প্রশ্ন (১১৫৯৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ মেসেজে সালাম লিখে পাঠালে তার উত্তর মেসেজে দেওয়া কি আবশ্যক? নাকি মুখে সালামের উত্তর নিয়ে নিলেই হবে?

শরীয়তের দৃষ্টিতে মোহর।

প্রশ্ন (১১৫৯৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে মানুষ যে মোহর নির্ধারণ করে যেমন ২,০০,০০০/- ৫,০০,০০০/- ১০,০০,০০০ ইত্যাদি। অথচ বাস্তবে দেখা যায় পরিপূর্ণ মোহর আদায় করে না । শুধু আকদের সময় নগদ যা পরিশোধ করা হয়, তাতেই ক্ষ্যান্ত থাকে। অধিকাংশ মানুষই বাকি মোহর আদায় করে না। এখন যদি কেউ দশ দিরহাম পরিমাণ মোহর আদায় করে স্ত্রীর কাছে যায়, তাহলে শরীয়তে এ সম্পর্কে কি বলে?

কাফেরদের কাছে দুয়া চাওয়ার ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (১১৫৯২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। একদিন আমার এক হিন্দু সহপাঠী মজা করে বলল যে, আমি তোমার বিয়ের জন্য দোয়া করব । তখন আমি তাকে বললাম যে, করো। কিন্তু সে মূলত ঠাট্টা করেই এই কথা বলেছে, প্রকৃতপক্ষে সে দুয়া করবে না। এখন সে দোয়া করতে চাওয়ার পরে তাকে দোয়া করতে বলাটা কি আমার শিরক হলো?

গীবত

প্রশ্ন (১১৫৯০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?

বিতিরের নামাজের অতিরিক্ত তাকবির দেওয়া কি ওয়াজিব?

প্রশ্ন (১১৫৮৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিতিরের নামাজের তৃতীয় রাকাতে অতিরিক্ত যে তাকবীর দেওয়া হয় তা কি ওয়াজিব? যদি কেউ সেই তাকবীর দিতে ভুলে যায় তাহলে কি তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে ?

নিষিদ্ধ সময়ের ঘুম

প্রশ্ন (১১৫৮৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফজর বা মাগরিবের নামাজের পরে ঘুমানো কি নাজায়েয? অনেকের কাছেই শুনি যে আছরের পরেও নাকি ঘুমানো হারাম। এব্যাপারে সঠিক তথ্য জানাবেন দয়া করে।

বুকের বা পিঠের লোম কাটা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৫৮৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শরীরের বিভিন্ন অঙ্গের (যেমন- বুক, পিঠ ইত্যাদি) লোম কাটার ব্যাপারে ইসলামের কী বিধান? এটা জায়েয আছে কি?

ধুমপান করলে কি নামায হবে?

প্রশ্ন (১১৫৮৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আবার আমার ধুমপান করার অভ্যাস আছে। আমার নামাজ কি কবুল হবে?

জানাযার নামাযে ভুলে চারের অধিক তাকবীর বলে ফেললে কি নামায হবে?

প্রশ্ন (১১৫৮৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে এক মাইয়্যিতের জানাযার নামায পড়াতে দেওয়া হয়। আমি ভুলে চতুর্থ তাকবীরের পর পঞ্চম তাকবীর দিয়ে ফেলি। এতে কি আমার নামায হয়েছে? নাকি আবার পড়াতে হবে?

গরুর হাঁটে হাসিল দেওয়া কি আবশ্যক?

প্রশ্ন (১১৫৮৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাজার থেকে কুরবানীর পশু কিনতে গেলে বাজার কমিটিকে হাসিল দিতে হয়। অনেকে হাসিল না দিয়ে চলে আসে। এই কারণে দেখা যায় তারা মাইকে ঘোষণা দিয়ে বলে, ‘হাসিল না দিলে কুরবানী হবে না’। তো আমি জানতে চাচ্ছি হাসিল না দিলে কি আসলেই কুরবানী হবে না?

কুরবানীর পশু হারিয়ে গেলে করনীয়

প্রশ্ন (১১৫৮৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন গরিব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমি সওয়াবের নিয়তে কুরবানী করার উদ্দেশ্যে ঈদের দুই দিন আগে একটি পশু ক্রয় করি। কিন্তু সে পশুটি হারিয়ে যায়। অতঃপর আমি আরেকটি পশু ক্রয় করে কুরবানী করি। কিন্তু কুরবানীর একদিন পরে সে হারিয়ে যাওয়া পশুটিকে খুঁজে পাই। তো এখন আমি উক্ত পশুটিকে কি করতে পারি?

ঋণ করে হজ্জ করা যায়?

প্রশ্ন (১১৫৮২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, ঋণ নিয়ে ফরজ হজ্জ করতে গেলে কি ফরজ হজ্জ আদায় হবে?

কোনো পাত্রীকে একবার দেখার পর কি তাকে দ্বিতীয়বার দেখা জায়েয আছে?

প্রশ্ন (১১৫৮১) : আমি আমার বিবাহের জন্য পাত্রী দেখতে যাই। কিন্তু লজ্জায় তাকে ভালভাবে দেখতে পারিনি। এখন আমি আবার তাকে দেখতে চাচ্ছি। তো দ্বিতীয় বার তাকে দেখা কি আমার জন্য জায়েয হবে?

তামাত্তু হজ পালনকারী কখন সায়ী' করবে?

প্রশ্ন (১১৫৮০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তামাত্তু হজের ওয়াজিব সায়ী হজের পূর্বে অর্থাৎ জিলক্বদ মাসের ২০/২২ তারিখে একটা নফল তোয়াফ করে যদি একটা সায়ী করে নেই তবে সেই সায়ী দ্বারা তামাত্তু হজের ওয়াজিব সায়ী আদায় হবে কি?

অনৈসলামিক বই বিক্রি করা

প্রশ্ন (১১৫৭৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনলাাইনে বিভিন্ন ধরণের গল্পের বই, যেমন- রুপকথার গল্পের বই, ভুতের গল্পের বই, কৌতুকের বই ইত্যাদি বিক্রয় করা বা কোনো কোম্পানীর সাথে যুক্ত হয়ে এসব বিক্রয়ে সাহায্য করা কি ইসলামে হালাল?

শরীরে নাপাকি ছিঁটে আসলে কি শরীর নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১১৫৭৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রস্রাব বা পায়খানা করার পর বা নাপাকি ধোয়ার সময় যদি নাপাকির ছিঁটা গায়ে লাগে তাহলে কি শরীর নাপাক হয়ে যাবে ? শরীরের কোন অংশে যদি নাপাকি লাগে তাহলে গোসল করার সময় সাধারণত গায়ে পানি ঢেলে গোসল করলেই হবে নাকি ঐ জায়গাটা আলাদা করে ৩ বার পরিষ্কার করে গোসল করতে হবে?

বীর্য কি নাপাক?

প্রশ্ন (১১৫৭৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, বীর্য কি পাক নাকি নাপাক?

স্বামী কি তার স্ত্রীর সম্পদের যাকাত আদায় করতে বাধ্য?

প্রশ্ন (১১৫৭৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীর মালিকানাধীন নেসাব পরিমাণ সোনা বা যে সম্পদ থাকে সেগুলোর যাকাত আদায় করা কি স্বামীর জন্য আবশ্যক?