Feature

সুতরা কতটুকু বড় হওয়া জরুরি?

প্রশ্ন (১১৬৫১) : আমাদের মসজিদে মাঝে মাঝে মুসল্লীদের সামনে সুতরা হিসাবে পড়ার ছোট টেবিল রাখা হয়। আর এই টেবিলগুলো ১৩/১৪ ইঞ্চি উঁচু । এই টেবলগুলো দিয়ে কি সুতরার কাজ হবে? না হলে সুতরার উচ্চতা কতটুকু হওয়া জরুরি?

প্রশ্ন

আমাদের মসজিদে মাঝে মাঝে মুসল্লীদের সামনে সুতরা হিসাবে পড়ার ছোট টেবিল রাখা হয়। আর এই টেবিলগুলো ১৩/১৪ ইঞ্চি উঁচু । এই টেবলগুলো দিয়ে কি সুতরার কাজ হবে? না হলে সুতরার উচ্চতা কতটুকু হওয়া জরুরি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

সুতরা কমপক্ষে এক হাত লম্বা হতে হবে।যেহেতু টেবিলগুলোর উচ্চতা এক হাতের কম, তাই এগুলো সুতরার জন্য যথেষ্ট হবে না। কেননা হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বর্ণনা করেন-

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سُتْرَةِ الْمُصَلِّي؟ فَقَالَ: مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ.

রাসূলুল্লাহ (সা.)-কে মুসল্লীর সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, হাওদার (উটের পিঠের বিছানার) পিছনের কাঠের পরিমাণ। (সহিহ মুসলিম, বর্ণনা: ৫০০)

তাবেয়ী আতা (রাহ.) বলেন-

آخِرَةُ الرَّحْلِ ذِرَاعٌ فَمَا فَوْقَهُ.

হাওদার পিছনের কাঠ এক হাত বা তার চেয়ে কিছুটা লম্বা হয়ে থাকে। (সুনানে আবু দাউদ, বর্ণনা: ৬৮৬)।

-কিতাবুল আছল ১/১৬৯; রদ্দুল মুহতার ১/৬৩৬; বাদায়েউস সানায়ে ১/৫১০; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৭; আযযাখীরাতুল বুরহানিয়া ২/১৮৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26537&preview=true