যাকাত ও সাদাকাহ

আমেল কাকে বলে

প্রশ্ন (১৩২১) : যাকাতের অন্যতম একটি খাত ‘আমেল’ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

৩ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা থাকলে কি যাকাত ফরজ হবে

প্রশ্ন (১৩১৯) : আমি জানি যে সাড়ে ৭ ভরি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়। এখন আমার স্ত্রীর কাছে ৩ ভরি স্বর্ণ ও ২০০০ হাজার টাকা আছে। তার উপর কি যাকাত ফরজ হবে?

মসজিদে কি যাকাতের টাকা ব্যয় করা যায়

প্রশ্ন (১২৩২) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দেই, কখনো খাবার দেই, কখনো টাকা দেই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দান করি। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য ও দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?

এক মসজিদে দান করা কুরআন মাজিদ কি অন্য মসজিদে দেওয়া যাবে

প্রশ্ন (৯৩২) : আমাদের মসজিদে অনেক কুরআন মাজিদ রয়েছে। এই কুরআন মাজিদগুলো বিভিন্ন মানুষ সদকায়ে জারিয়া হিসেবে মসজিদে দান করেছিল। কিন্তু বর্তমানে অনেক কুরআন মাজিদ বিদ্যমান থাকার কারণে এগুলোর প্রয়োজন না থাকায় অনেকদিন আগে থেকেই সেগুলো তাকে উঠিয়ে রাখা হয়েছে। একদিন আমাদের পাশের এক নতুন মসজিদের সেক্রেটারি বললেন, আপনাদের মসজিদে যেহেতু অতিরিক্ত কুরআন শরিফ আছে সেহেতু আমাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিয়ে দেন। তাহলে মানুষ পড়বে এবং যারা এগুলো দান করেছে তারাও সওয়াব পাবে। মুফতি সাহেবের কাছে জানতে চাই, আমরা কি তাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিতে পারব?

ব্যবসায় বিনিয়োগকৃত টাকার যাকাত আদায় কীভাবে করবে

প্রশ্ন (৮৮০) : এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসে তিন লক্ষ টাকা নিয়ে মুদী ব্যবসা শুরু করে। এপ্রিল মাসে একই ব্যবসায় আরো দুই লক্ষ টাকা বিনিয়োগ করে। এরপর জুলাই মাসে আরো তিন লক্ষ টাকা বিনিয়োগ করে। মোট ছয় মাসে তিনবারে আট লক্ষ টাকা বিনিয়োগ করে। আগামী বছর সে কীভাবে যাকাত আদায় করবে?

কুরআন হাদিস থেকে উশরের প্রমাণ কী

প্রশ্ন (৮৫৩) : আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?

মৃত ব্যক্তির নামাজের কাফফারা আদায়ে  কোনো উপকার আছে কি

প্রশ্ন (৮৫১) : আমার পিতা মৃত্যুর পূর্বে প্রায় দুই বছর অসুস্থ ছিলেন। এই দুই বছর তাকে হুইল চেয়ারে বসিয়ে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পায়খানা-পেশাব ও গোসল করানো হত। এ অবস্থায় অনেক সময় তার জ্ঞান থাকতো আবার কখনো থাকতো না। নামাজ নিয়মিত পড়তে পারতেন না। মৃত্যুর সময় তিনি আমাদেরকে তারা নামাজের কাফফারা আদায়ের অসিয়তও করে যায়নি। এখন আমাদের জন্য কি তার নামাজের কাফফারা আদায় করতে হবে?

মৃত ব্যক্তির রোজার কাফফারা আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সহযোগিতার জন্য দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৫০) : আমার বাবার বেশ কিছু রোজা কাযা ছিল। কিন্তু মৃত্যুর সময় তিনি রোজার কাফফারা আদায় করার অসিয়ত করে যাননি। এখন আমরা যদি তার রোজার কাফফারা আদায় করতে চাই তাহলে তা কোথায় ব্যয় করব?

ওয়াকফকৃত জমি কি ওয়ারিশী সম্পত্তিতে ফিরে আসতে পারে

প্রশ্ন (৮৩২) : এক লোক তার এক খণ্ড জমি একটি মাদরাসার জন্য ওয়াকফ করেন। কিন্তু পরবর্তীতে কোনো কারণে মাদরাসাটি বিলুপ্ত হয়ে যায়। ওয়াকফকারীর মৃত্যুর পর তার বড় ছেলে সেই জায়গার মুতাওয়াল্লী নিযুক্ত হন। তিনি সদাকায়ে জারিয়ার উদ্দেশ্যে উক্ত জমিটি তার অন্যান্য ভাইদের না জানিয়ে পার্শ্ববর্তী একটি মাদরাসার জন্য ওয়াকফ করে দেন। কিন্তু বর্তমানে তার ভাইগণ সেই সম্পত্তিতে তাদের ওয়ারিশ দাবি করছে এবং এলাকার কতিপয় ব্যক্তি উক্ত জমিটি ফিরিয়ে নিতে চাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো- এক. মুতাওয়াল্লীর ইন্তেকালের পর মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ওয়াকফ বাতিল হয়ে উক্ত জমি ওয়ারিশী সম্পত্তিতে পরিণত হয়েছে কি? এবং তাদের এই দাবি বৈধ হবে কি? দুই. অন্যান্য ওয়ারিশকে অবগত না করে বর্তমান মুতাওয়াল্লী কর্তৃক পার্শ্ববর্তী মাদরাসায় ওয়াকফ করাটা বৈধ হয়েছে কি? তিন. যদি এলাকাবাসী এই জমি ফিরিয়ে নিতে চায় তাহলে তাদের চাওয়া যুক্তিযুক্ত হবে কি?

সৌদি সরকার কর্তৃক ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮০৮) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?

যাকাতের টাকা দিয়ে এতিমদের শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৮০৫) : যাকাতের টাকা যা গোরাবা ফান্ডে দেয়া হয়, তা দ্বারা এতিমদের শিক্ষকগণের বেতন দেয়া যাবে কি? বা এতিমদের শিক্ষকগণ নিজেরা খরচ করতে পারবেন কি?