ব্যবসা-বাণিজ্য

মানি এক্সচেঞ্জের ব্যবসা করা জায়েয আছে কি

প্রশ্ন (৯২৭) : মানি এক্সচেঞ্জের ব্যবসা অর্থাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রা দ্বারা কিছু কম-বেশির সাথে পরিবর্তন করা, এমনিভাবে দেশীয় মুদ্রাকে দেশি মুদ্রার বিনিময়ে পরিবর্তনের শরয়ি হুকুম কী?

অংশীদারি ব্যবসায় ক্ষয়ক্ষতির দায়িত্ব কি সকল অংশীদারকে গ্রহণ করতে হবে

প্রশ্ন (৯১৯) : আমি একজন কাপড় ব্যবসায়ী। বহুদিন যাবৎ এ ব্যবসায় নিয়োজিত। ব্যাংকের সাথে লেনদেন করি না সুদের সম্পৃক্ততার ভয়ে। একজন চাকরিজীবী অবসরপ্রাপ্ত পরবর্তী পেনশনের কিছু টাকা লাভ-ক্ষতির অংশীদারির ভিত্তিতে আমার ব্যবসায় বিনিয়োগ করেন। ৫/৬ বছর ব্যবসার লভ্যাংশ তাকে দেওয়া হয়। একদিন রাতে অগ্নিকাণ্ডে ব্যবসার সমস্ত সম্পদসহ অন্যান্য গচ্ছিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কর্মচারী জানে বেঁচে গেলেও ছাই-কয়লা ছাড়া কিছুই বাকি নেই। এমতাবস্থায় ঐ লোকটি কি আমার কাছে টাকা পাবেন? শরিয়তের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমাদের দুজনকে শরিয়তের রায় জানিয়ে বাধিত করবেন।

বাকি বিক্রিতে মূল্য কিছুটা বেশি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯০৮) : আমি একজন সার ব্যবসায়ী। নগদ ও বাকি উভয়ভাবে বিক্রি করে থাকি। তবে যখন ক্রেতা বাকি ক্রয়ের জন্য আসে তখন নগদের যে মূল্য (বাজার মূল্য) তার থেকে বাকি ক্রয়ে ৩০০ বা ৪০০ টাকা বেশি মূল্য শর্ত করে থাকি। যেমন এক বস্তা সারের নগদ মূল্য ১০০০ টাকা আর বাকিতে ১৩০০ বা ১৫০০ নিয়ে থাকি। ক্রেতা এ শর্ত অনুযায়ী ক্রয় করে থাকে। উল্লেখ্য, টাকা কবে দেবে তা নির্দিষ্ট করা হয় না। এক মাস পরেও দিতে পারে বা এক বছর পরেও দিতে পারে। জানার বিষয় হল, এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? যদি বৈধ না হয় তাহলে কোন পদ্ধতিতে বৈধ হবে?

গাছে আম আসার পূর্বেই আম বিক্রি করে দেওয়া কি জায়েয

প্রশ্ন (৯০২) : আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

ব্যবসায় বিনিয়োগকৃত টাকার যাকাত আদায় কীভাবে করবে

প্রশ্ন (৮৮০) : এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসে তিন লক্ষ টাকা নিয়ে মুদী ব্যবসা শুরু করে। এপ্রিল মাসে একই ব্যবসায় আরো দুই লক্ষ টাকা বিনিয়োগ করে। এরপর জুলাই মাসে আরো তিন লক্ষ টাকা বিনিয়োগ করে। মোট ছয় মাসে তিনবারে আট লক্ষ টাকা বিনিয়োগ করে। আগামী বছর সে কীভাবে যাকাত আদায় করবে?

দালালি করে টাকা নেওয়ার বিধান কী

প্রশ্ন (৮৪৪) : এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা? দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?

রব্বুল মালের জন্য কোনো নির্দিষ্ট মুনাফা নির্ধারিত করলে মুদারাবা চুক্তি সহিহ হবে কি

প্রশ্ন (৭৯৯) : রব্বুল মাল যদি মুদারিবকে ব্যবসার জন্য পুঁজি দিয়ে বলে আমি প্রতি মাসে আপনাকে মুনাফা হিসেবে দুই হাজার টাকা দিব। এরপর মুদারিবকে কোনো কোনো মাসে নির্ধারিত টাকা আবার কোনো কোনো মাসে তার থেকেও কিছু বেশি দেয় তাহলে উক্ত লেনদেনটি বৈধ হবে কি?

ক্ষুদ্র ব্যবসা করার জন্য ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫১) : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু আমার এ ব্যবসা আমার পরিবারের জন্য যথেষ্ট হচ্ছে না। তাই আমি চাচ্ছি, কোনো ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে কিছুটা বড় পরিসরে ব্যবসা করব। আস্তে আস্তে তাদেরকে লোন পরিশোধ করে দিব। আমার এ কাজ কি জায়েয হবে?

যাকাতের টাকা হকদারদেরকে দেওয়ার পূর্বে অন্য কোনো ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (৭৪৮) : আমাদের একটি সংগঠন রয়েছে। যার বিভিন্ন ফান্ডের মধ্যে দুইটি ফান্ড হলো, কল্যাণ ফান্ড ও বিনিয়োগ ফান্ড। কল্যাণ ফান্ডে যাকাত, দান, সদকা ইত্যাদির টাকাও সংগ্রহ করা হয় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। আমাদের কল্যাণ ফান্ডে বেশ কিছু টাকা জমা আছে। এখন প্রশ্ন হলো, কল্যাণ ফান্ডের টাকা যার মধ্যে যাকাতের টাকাও আছে তা দিয়ে ব্যবসা বা বিনিয়োগ করে তা বৃদ্ধি করা যাবে কি?

ব্যবসায়ী ঋণের উপর যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৫৩৮) : বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ব্যবসার বিপরীতে কিছু টাকা পাওনা আছি। আমি জানতে চাই, আমার উপর উক্ত টাকার যাকাত আসবে কি? দয়া করে জানালে উপকৃত হব।

বিড়ি-সিগারেট বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৩১৩) : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পান, বিড়ি-সিগারেট ইত্যাদি সেখানে বিক্রি করি। আমি জানতে পেরেছি, সিগারেট খাওয়া জায়েয নেই। জানতে চাই, আমার জন্য কি বিড়ি-সিগারেট বিক্রি করা জায়েয আছে?

কারও কাছে বেশি দামে বিক্রি করা আর কারও কাছে কম দামে বিক্রি করার মাঝে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৩০৯) : আমার মুদি দোকান আছে। সেখানে আমি সাধারণ কাস্টমারের চেয়ে পরিচিতজনদের থেকে কিছু কম মূল্যে জিনিসপত্র বিক্রি করি। অর্থাৎ পরিচিতজনদের থেকে কম রাখি। আর অপরিচিতদের কাছ থেকে বেশি রাখি। জানতে চাই এতে কি কোনো সমস্যা হবে?

বিক্রি না হলেও ব্যবসায়িক পণ্যের যাকাত আদায় করা লাগবে কি

প্রশ্ন (২০৫) : আমি কয়েক বছর পূর্বে একটি জমি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছিলাম। কিন্তু ব্যবসা মন্দা হওয়ায় এতদিন তা বিক্রি করিনি। তবে এখনো আমার বিক্রয়ের ইচ্ছা আছে। ভালো দাম পেলে বি্ক্রি করে দিব। জানতে চাই, আামার কি বিগত কয়েক বছরের যাকাত আদায় করতে হবে?

একজনের দোকান এবং অন্যজনের মেশিন দিয়ে যৌথ মূলধনের ব্যবসা করার হুকুম কি

প্রশ্ন (১৭০) : আমার এক বন্ধুর সাথে এভাবে চুক্তি হয় যে,সে আমার দোকানে ফটোস্ট্যাট মেশিন বসিয়ে ব্যবসা করবে। যা মুনাফা হবে তা থেকে ৪০% আমাকে দিবে। আমাদের উক্ত চুক্তিটি কি শরিয়তসম্মত হয়েছে? না হলে শরিয়তের বিধান জানিয়ে উপকৃত করবেন।

বিক্রেতা প্রস্তাব গ্রহণ না করায় ফিরে আসার সময় যদি আগের মূল্যেই রাজি হয়ে ডাকতে থাকে তাহলে কি উক্ত পণ…

প্রশ্ন (১৬৭) : অনেক সময় দেখা যায়, দোকানে কোনো জিনিস কিনতে গেলে একটি মূল্য বলার পর বিক্রেতা রাজি হয় না। পরবর্তীতে ফিরে আসার সময় বিক্রেতা পূর্বের মূল্যে দেওয়ার জন্য ডাকতে থাকে। না নিলে কটু কথা বলে। জানতে চাই, এ অবস্থায় কি ক্রেতার জন্য পণ্যটি নেওয়া জরুরী?