ব্যবসার দায়িত্বপ্রাপ্ত অপরকে মুদারাবা স্বরূপ টাকা দিতে পারবে কি
প্রশ্ন (১৫০৮) : আমরা কয়েকজন মিলে একটি সমিতি করেছি। সমিতির ব্যবসা করার মত একটি অ্যামাউন্ট জমা হওয়ার পর সকলে আমাকে দায়িত্ব দেয় ব্যবসা করার জন্য। কিন্তু আমার হাতে ব্যবসা করার মত সময় না থাকায় আমি চাচ্ছি, সেই টাকা দিয়ে অন্য আরেক ব্যক্তির সাথে ২ বছরের জন্য মুদারাবা চুক্তি করতে। তার জন্য যে লাভ নির্ধারণ করা হবে তা সমিতির সকল সদস্য ভাগ করে নিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য বৈধ হবে?