সালাত বা নামাজ

নামাজে তেলাওয়াতে সেজদা দিয়ে যদি আবার সেই আয়াত তেলাওয়াত করে তাহলে করণীয় কী

প্রশ্ন (৭১৭৬) : আবার বাবা এক মসজিদের ইমাম। তিনি তারাবিও পড়ান। গত রমজানে তিনি একবার নামাজে তেলাওয়াতে সেজদা পাঠ করার পর সেজদা দেন। সেজদা থেকে উঠে আবার ঐ সেজদার আয়াতটিই পড়েন। কিন্তু পরে আর তিনি সেজদা করেননি। তার কাজটি কি ঠিক হয়েছে?

নামাজে বাচ্চা কাপড় টেনে ধরলে করণীয় কী

প্রশ্ন (৭১৭৫) : আমার ছোট বাচ্চাটা আমি নামাজে দাঁড়ালে কাপড় ধরে টানাটানি করে। এতে কখনো কখনো আমার হাতের কনুইসহ কাপড় খুলে যায়। তাই আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এক্ষেত্রে আমি কী করতে পারি?

নির্দিষ্ট মসজিদে মানত আদায় করা কি জরুরি

প্রশ্ন (৭১৬৮) : আমি মানত করেছিলাম যে, আমার মনের আশা পূর্ণ হলে বাসার পাশের মসজিদে দুই রাকাত নামাজ পড়ব। পরবর্তীতে আমার মনের আশা পূর্ণ হয়। কিন্তু আমরা ঐ এলাকা ছেড়ে এখন গ্রামে চলে গিয়েছি। এখন কি আমাকে ঐ মসজিদে গিয়েই মানত পূর্ণ করতে হবে না যে কোন মসজিদে পড়ার দ্বারা মানত আদায় হয়ে যাবে?

নিজে নিজে রুকু সেজদা করতে না পারলে অন্য কেউ বলে দিতে পারবে কি

প্রশ্ন (৭১৬৫) : আমার মা খুব বৃদ্ধ হওয়ায় নামাজের সিরিয়াল ঠিক রাখতে পারেন না। তাই নামাজের সময় ঘরের কেউ তার পাশে থেকে বলে দেন, এখন রুকু করুন, এখন সেজদা করুন। এতে কোন সমস্যা হবে কি?

নিচের তলায় না দাঁড়িয়ে উপর তলায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৭১৬৪) : গতকাল মাগরিবের সময় আমি কোন কারণে মসজিদের দ্বিতীয় তলায় উপস্থিত ছিলাম। মাগরিবের নামাজ জামাতে দাঁড়ালে আমি দ্বিতীয় তলায়ই দাঁড়িয়ে যাই। তখনো নিচতলায় খালি ছিল। আমার কি নামাজ হয়েছে?

নামাজের স্থানে বসে থাকলে কি ফেরেশতাগণ দোয়া করতে থাকে

প্রশ্ন (৭১৬১) : নামাজের স্থানে বসে থাকলে কি ফেরেশতাগণ দোয়া করতে থাকে? এমন একটি কথা আমার এক বন্ধু বলেছে। কিন্তু কোন রেফারেন্স দেয়নি। তাই দয়া করে রেফারেন্স সহ জানাবেন।

নামাজের পর নিজ স্থানে অপেক্ষা করলে ফেরেশতাগণ কী দোয়া করে

প্রশ্ন (৭১৫৮) : আমাদের খতিব সাহেব গত জুমআয় বলেছেন, কেউ যদি নামাজ পড়ে মুসল্লায় বসে থাকে তাহলে ফেরেশতাগণ তার জন্য দোয়া করে। আমি জানতে চাচ্ছি, ফেরেশতাগণ কী দোয়া করে?

নামাজের তারতীব ঠিক রাখতে না পারলে কী করবে

প্রশ্ন (৭১৫৭) : আমার বাবার বয়স প্রায় নব্বই। তিনি নামাজের কথা মানে রাখতে পারেন না। মানে নামাজের কথাও মনে করিয়ে দিতে হয় আবার নামাজের মধ্যে কোন কাজের পর কোন কাজ করবে সেটাও মনে রাখতে পারেন না। তো এখন এ ক্ষেত্রে তিনি কী করবেন?

তাশাহহুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৭১৩৮) : আমি আজকের জোহরের ফরজ নামাজে দুই রাকাত পড়ে যখন তাশাহহুদ পড়ি তখন ভুলে তাশাহহুদের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে ফেলি। কিন্তু সাহু সেজদা দিইনি। আমার কি নামাজ হয়েছে? দয়া করে দ্রুত জানাবেন।

ঢাকায় অবস্থানকারী গ্রামে গিয়ে এক দিনের জন্য ঢাকায় এলে কি কসর করবে

প্রশ্ন (৭১৩৩) : আমি ঢাকার এক মাদরাসায় পড়ি। এবার বন্ধে আমার গ্রামের বাড়ি যশোর যাই। সেখান থেকে বিশেষ প্রয়োজনে এক দিনের জন্য ঢাকায় এসেছি। এখন কি আমি কসর পড়র না পূর্ণ নামাজ পড়ব?