সালাত বা নামাজ

চার তাকবীরের বেশি বলার কারণে কি জানাজা নামাজ বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৭১১২) : কয়েকদিন পূর্বে এলাকার এক ব্যক্তির জানাজা নামাজ পড়াতে গিয়ে ইমাম সাহেব চার তাকবীরের জায়গায় পাঁচ তাকবীর দিয়ে ফেলেন। পরবর্তীতে এভাবেই তাকে দাফন করা হয়। কিন্তু এটা নিয়ে এলাকায় এখন ঝামেলা হচ্ছে। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির জানাজার নামাজ কি আদায় হয়েছে?

চড়ুই পাখির বিষ্ঠা লাগলে তা নিযে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭১০৪) : আমাদের বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় একটি গাছ পড়ে। তাতে অনেক চড়ুই পাখি থাকে। নামাজ পড়তে গেলে কখনো কখনো ওগুলোর বিষ্ঠা কাপড়ে লেগে যায়। আমি তা ধুয়ে নিই। কিন্তু বারবার হওয়ায় এর জন্য বিরক্ত লাগে। প্রশ্ন হল, চড়ুই পাখির বিষ্ঠা নিয়ে কি নামাজ পড়া যাবে?

ঘরে জামাত করা কি জায়েয

প্রশ্ন (৭১০৩) : কখনো যদি মসজিদের জামাত ধরতে না পারি তাহলে স্ত্রীকে নিয়ে ঘরে জামাত করতে পারব কি?

এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম না দূরের মসজিদে

প্রশ্ন (৭০৬০) : আমাদের গ্রামে একটি ছোট মসজিদ আছে। সেখানে কোন কোন ওয়াক্তে মুসল্লিই হয় না। তাই আমি সাধারণত পাশের একটি বড় মসজিদে নামাজ পড়ি। কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগে, আমার জন্য এটা করা ঠিক কি না। তাই মুফতি সাহেবের নিকট বিষয়টি জানতে চাচ্ছি।

একাকী নামাজ শুরু করার পর তার পিছনে ইকতেদা করা সহিহ আছে কি

প্রশ্ন (৭০৫৮) : আমি একা নামাজ পড়ছিলাম। হঠাৎ আমার এক ছাত্রভাই এসে আমার পিছনে ইকতেদা শুরু করে দেয়। ‍আমিও সেটা বুঝতে পেরে ইমামতির নিয়তে নামাজ পড়াতে থাকি। আমাদের দুজনের নামাজ কি সহিহ হয়েছে?

একই রাকাতে সেজদার আয়াত দুই বার পড়লে কি দুই সেজদা দিতে হবে

প্রশ্ন (৭০৫৩) : আমি গত রমজানে তারাবি পড়ানোর সময় একটি সেজদার আয়াতে আটকে যাই। শেষ পর্যন্ত সেজদার আয়াতটি আমার দুই বার পড়তে হয়। কিন্তু আমি একবার সেজদা করি। এতে কি আমার নামাজ হয়েছে?

এক নামাজ পড়ার সময় অন্য নামাজের কথা মুখে চলে আসলে কি নামাজ হবে

প্রশ্ন (৭০৫১) : একবার এমন হয়েছে যে, মাগরিব পড়তে গিয়ে নিয়ত করার সময় ইশার কথা মুখ দিয়ে চলে আসল। এমতাবস্থায় কি আমার মাগরিবের নামাজ আদায় হবে?

ইমাম সাহেব নামাজে আসতে দেরি করলে মুসল্লিরা তাকে কিছু বলতে পারবে কি

প্রশ্ন (৭০৩৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব কখনো কখনো জামাত শুরু করতে দুই এক মিনিট দেরি করেন। কোন কারণে তার দেরি হয়ে যায়। এটা নিয়ে এক মুসল্লি তার সাথে তর্কে লিপ্ত হয়। আসলে এ ক্ষেত্রে কী করা উচিত?

ইমাম কি জামাতের নির্দিষ্ট সময়ের চেয়ে দুই তিন মিনিট দেরি করতে পারবে

প্রশ্ন (৭০২২) : আমাদের মসজিদের ইমাম সাহেব একবার ইশার নামাজে আসতে দুই মিনিট দেরি করায় এটা গণ্ডগোল হয়। তখন ইমাম সাহেব বলেন, ইমাম চাইলে দুই তিন মিনিট দেরি করতে পারেন। আসলে কি তাই?

অসুস্থতার কারণে কেরাত, দোয়া পড়তে না পারলে কি নামাজ হবে

প্রশ্ন (৭০২১) : আমার দাদি বয়োবৃদ্ধ। কিছু দিন আগে অসুস্থতার কারণে তার কথা বন্ধ হয়ে যায়। তিনি ঐ অবস্থায়ই সব নামাজ চালিয়ে যান। কিন্তু তিনি তো কেরাত বা দোয়া পড়তে পারেননি। এতে কি তার নামাজ হয়েছে? উল্লেখ্য, তিনি এখন কথা বলতে পারেন।

রাসূল (সা.) কি কখনো লাঠিতে ভর দিয়ে নামাজ পড়েছেন

প্রশ্ন (৭০০৫) : এক বক্তা বললেন, রাসূল (সা.) নাকি বৃদ্ধ বয়সে লাঠির উপর বর দিয়ে নামাজ পড়েছেন। প্রশ্ন হল, আসলেই কি রাসূল (সা.) কখনো লাঠিতে ভর দিয়ে নামাজ পড়েছেন?