নিচের তলায় না দাঁড়িয়ে উপর তলায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি
প্রশ্ন (৭১৬৪) : গতকাল মাগরিবের সময় আমি কোন কারণে মসজিদের দ্বিতীয় তলায় উপস্থিত ছিলাম। মাগরিবের নামাজ জামাতে দাঁড়ালে আমি দ্বিতীয় তলায়ই দাঁড়িয়ে যাই। তখনো নিচতলায় খালি ছিল। আমার কি নামাজ হয়েছে?
প্রশ্ন
গতকাল মাগরিবের সময় আমি কোন কারণে মসজিদের দ্বিতীয় তলায় উপস্থিত ছিলাম। মাগরিবের নামাজ জামাতে দাঁড়ালে আমি দ্বিতীয় তলায়ই দাঁড়িয়ে যাই। তখনো নিচতলায় খালি ছিল। আমার কি নামাজ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাজটি মাকরুহ হয়েছে। আপনার উচিত ছিল নিচ তলায় গিয়ে নামাজ পড়া। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘তোমরা কাতার সোজা কর এবং ফাঁকা জায়গা পূর্ণ কর।’ [সহিহ মুসলিম ২/২৯]
বাদায়েউস সানায়ে ১/৩৬২; আদ্দুররুল মুখতার ১/৫৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16895/article-details.html
← পূর্ববর্তী
নিচতলার জায়গা ফাঁকা রেখে উপরতলায় দাঁড়ানো যাবে কি
পরবর্তী →