Feature

নিচতলার জায়গা ফাঁকা রেখে উপরতলায় দাঁড়ানো যাবে কি

প্রশ্ন (৭১৬৩) : মসজিদের নিচতলায় যদি জায়গা ফাঁকা থাকে তাহলে উপরতলায় দাঁড়ানো যাবে কি?

প্রশ্ন

মসজিদের নিচতলায় যদি জায়গা ফাঁকা থাকে তাহলে উপরতলায় দাঁড়ানো যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নিচ তলা পূর্ণ না করে উপর তলায় দাঁড়ানো মাকরুহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

‘তোমরা কাতার সোজা কর এবং ফাঁকা জায়গা পূর্ণ কর।’ [সহিহ মুসলিম ২/২৯]

বাদায়েউস সানায়ে ১/৩৬২; আদ্দুররুল মুখতার ১/৫৮৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16894/article-details.html