সালাত বা নামাজ

নামাজের কোথায় দোয়া করা যাবে

প্রশ্ন (৩৪২৬) : আমি শুনেছি, সাহাবায়ে কেরাম কোনো সমস্যার মুখোমুখি হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দোয়া করতেন। আমার প্রশ্ন হল, নামাজে দোয়া করতে হলে কোথায় দোয়া করা যাবে?

নামাজে অজু ভেঙ্গে গেলে নতুন করে সে নামাজটি পড়তে হবে কি

প্রশ্ন (৩৪২৪) : একবার নামাজরত অবস্থায় আমার অজু ভেঙ্গে যায়। আমি নতুন করে অজু করে এসে পুনরায় শুরু থেকে সে নামাজটি আদায় করি। প্রশ্ন হল, উক্ত অবস্থায় আমার করণীয় কী ছিল?

নামাজে অজু ভাঙ্গলে উক্ত রুকুনটি ধর্তব্য হবে কি

প্রশ্ন (৩৪২৩) : কারো যদি নামাজে অজু ভেঙ্গে যায় তাহলে যে রুকুনে থাকা অবস্থায় অজু ভেঙ্গেছে সে রুকুনটি ধর্তব্য হবে কি? নাকি অজু করে এসে পুনরায় সে রুকুনটি আদায় করতে হবে?

ইমামের অজু ভেঙ্গে গেলে করণীয় কী

প্রশ্ন (৩৪১৩) : একবার নামাজরত অবস্থায় আমাদের ইমাম সাহেবের অজু ছুটে যায়। তিনি মুয়াজ্জিন সাহেবকে তার স্থানে দাঁড় করিয়ে অজু করতে চলে যান। মুয়াজ্জিন সাহেব মুসল্লীদের নিয়ে নামাজ পূর্ণ করেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের এ কাজটি কি সঠিক হয়েছে?

সন্তান তার মায়ের সাথে ঘুমাতে পারবে কি

প্রশ্ন (৩৪০৬) : আমার এক বন্ধুর বাবা মারা গিয়েছে। বর্তমানে সে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমায়। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি? উল্লেখ্য আমার বন্ধু প্রাপ্তবয়স্ক।

মন্দিরে ঈদের নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৪০২) : আমাদের এলাকার ঈদগাহ মাঠটি একেবারেই ছোট। মাঠের সাথে লাগোয়া একটি মন্দির রয়েছে। এ বছর রোজার ঈদে মাঠে স্থান সংকুলান না হওয়ায় কিছু লোক বাধ্য হয়ে পাশের মন্দিরে গিয়ে নামাজ পড়ে। জানতে চাচ্ছি, স্থান সংকুলান না হওয়ার কারণে মন্দিরে গিয়ে নামাজ পড়া বৈধ হয়েছে কি?

ভার্সিটির মসজিদে জুমআ হবে কি

প্রশ্ন (৩৩৯০) : সম্প্রতি আমাদের ভার্সিটির একটি মসজিদে জুমআর নামাজ শুরু হয়েছে। সাধারণত সেখানে ভার্সিটির ছাত্র-শিক্ষকরাই নামাজ পড়ে। বহিরাগত কেউ সেখানে প্রবেশ করে না। তবে প্রবেশের মধ্যে কোন নিষেধাজ্ঞাও নেই। জানতে চাচ্ছি, সেখানে কি জুমআর নামাজ শুদ্ধ হবে?

তাহাজ্জুদের নামাজ কি আবশ্যক

প্রশ্ন (৩৩৭৬) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এ তথ্য জানার পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে, ফরজ নামাজের মত তাহাজ্জুদ নামাজও কি উম্মতের উপর আবশ্যক হয়ে গিয়েছে?

চলন্ত ট্রেনে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৩৬৭) : ট্রেনে সফরকালে অনেক সময় নামাজের সময় হয়ে যায়। চলন্ত ট্রেন সাধারণত কোথাও থামায় না। থামালেও এত অল্প সময় যে নামাজের জন্য অজু করা সম্ভব হয়ে উঠে না। প্রশ্ন হল, এমতাবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়া বৈধ হবে কি?

গির্জায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৩৬৪) : কিছুদিন আগে আমরা কয়েকজন এক স্থানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে নামাজের সময় হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। আমরা সেখানে একটি গির্জা দেখতে পেয়ে তাতে ঢুকি এবং সেখানে নামাজ পড়ি। জানতে চাচ্ছি, প্রয়োজনে গির্জায় নামাজ পড়া যাবে কি?

কাযা নামাজ তওবা দ্বারা মাফ হবে কি

প্রশ্ন (৩৩৫৯) : আমি শুনেছি, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা শিরক ছাড়া সব মাফ করে দেন। আমি আগে নামাজ পড়তাম না। জানতে চাচ্ছি, তওবার দ্বারা কি সে সকল নামাজের কাযা মাফ হয়ে যাবে?

একাকি নামাজ আদায়কারী ইকামত দিবে কি

প্রশ্ন (৩৩৫৭) : আমি একবার একাকি নামাজ আদায় করছিলাম। একাকি থাকার কারণে ইকামত ছাড়াই নামাজ আদায় করি। পরবর্তীতে আমার এক ভাই বললেন, ইকামত ছাড়া নামাজ পড়ার ঠিক হয়নি। প্রশ্ন হল, একাকি নামাজ আদায়কারীর জন্য কি ইকামত দেওয়া জরুরি?

রুকুতে কুনুতের কথা স্মরণ হলে কী করবে

প্রশ্ন (৩৩৪৯) : আমি একদিন বিতরের নামাজ পড়া অবস্থায় দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যাই। রুকুতে গিয়ে কুনুতের কথা স্মরণ আসে। সে অবস্থায় আমি নামাজ ছেড়ে দিয়ে পুনরায় বিতরের নামাজ পড়ি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?