Feature

তাহাজ্জুদের নামাজ কি আবশ্যক

প্রশ্ন (৩৩৭৬) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এ তথ্য জানার পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে, ফরজ নামাজের মত তাহাজ্জুদ নামাজও কি উম্মতের উপর আবশ্যক হয়ে গিয়েছে?

প্রশ্ন

আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এ তথ্য জানার পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে, ফরজ নামাজের মত তাহাজ্জুদ নামাজও কি উম্মতের উপর আবশ্যক হয়ে গিয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল হিসেবে গণ্য। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ

‘আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়, ওটা তোমার জন্য নফল।’ [সূরা ইসরা, আয়াত: ৭৯]

রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদ পড়তেন তার মর্যাদা বৃদ্ধির জন্য। কাজেই তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল হিসেবে গণ্য করা হয়।

আদদুররুল মুখতার ২/৪৬৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9115/article-details.html