মন্দিরে ঈদের নামাজ পড়া যাবে কি
প্রশ্ন (৩৪০২) : আমাদের এলাকার ঈদগাহ মাঠটি একেবারেই ছোট। মাঠের সাথে লাগোয়া একটি মন্দির রয়েছে। এ বছর রোজার ঈদে মাঠে স্থান সংকুলান না হওয়ায় কিছু লোক বাধ্য হয়ে পাশের মন্দিরে গিয়ে নামাজ পড়ে। জানতে চাচ্ছি, স্থান সংকুলান না হওয়ার কারণে মন্দিরে গিয়ে নামাজ পড়া বৈধ হয়েছে কি?
প্রশ্ন
আমাদের এলাকার ঈদগাহ মাঠটি একেবারেই ছোট। মাঠের সাথে লাগোয়া একটি মন্দির রয়েছে। এ বছর রোজার ঈদে মাঠে স্থান সংকুলান না হওয়ায় কিছু লোক বাধ্য হয়ে পাশের মন্দিরে গিয়ে নামাজ পড়ে। জানতে চাচ্ছি, স্থান সংকুলান না হওয়ার কারণে মন্দিরে গিয়ে নামাজ পড়া বৈধ হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একান্ত প্রয়োজন দেখা দিলে মন্দিরে গিয়ে নামাজ পড়া যাবে। তবে শর্ত হল, স্থানটি পবিত্র হতে হবে এবং মূর্তি থাকলে তা ঢেকে দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلاَّ الْمَقْبُرَةَ وَالْحَمَّامَ
‘কবরস্থান ও গোসলখানা ছাড়া সারা পৃথিবীই নামাজ আদায়ের উপযোগী।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৩১৭]
সুতরাং যদি উক্ত শর্ত পাওয়া গিয়ে থাকে তাহলে প্রয়োজনের খাতিরে মন্দিরে গিয়ে নামাজ পড়া বৈধ হয়েছে।
সহিহ বুখারি ১/৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9169/article-details.html
← পূর্ববর্তী
মদ পান করলে কি চল্লিশ দিনের নামাজ কবুল হয় না
পরবর্তী →