ঈদের নামাযে শেষ বৈঠকে ইমাম সাহেবের সাথে শরিক হলে কিভাবে নামায আদায় করবে?
প্রশ্ন (১৩৮৪২) : যদি কেউ ঈদের নামাযে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পায় তাহলে তার তাকবীরের হুকুম কি?
প্রশ্ন (১৩৮৪২) : যদি কেউ ঈদের নামাযে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পায় তাহলে তার তাকবীরের হুকুম কি?
প্রশ্ন (১৩৮২৯) : কোন ব্যক্তি ঈদের নামাযে দ্বিতীয় রাকাতে কেরাত অবস্থায় শরীক হলে তার তাকবীরের হুকুম কী?
প্রশ্ন (১৩৮১৮) : কোন ব্যক্তি যদি ঈদের নামাযের প্রথম বা দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে শরীক হয় তাহলে সে তাকবীর কখন বলবে?
প্রশ্ন (১৩৭৯৮) : আমাদের গ্রামের ঈদগাহ অনেক বড়। ঈদগাহের সাথে একটি পুকুর আছে। ঈদের দিন ছাড়া অন্য সময় সেগুলো এমনিতেই পড়ে থাকে। ফলে অনেক মানুষ মাঠে গরু চরায়। এলাকার ছেলেরা তাতে নিয়মিত খেলাধুলা করে। আবার মাঝে মাঝে কিছু মানুষ পুকুর ঘাটে এসে তাদের গাড়ি ধৌত করে। এ কারণে মাঠের ঐ অংশ সব সময় কাদাযুক্ত হয়ে থাকে। জানার বিষয় হল, এ সকল বিষয়ে শরীয়তের নির্দেশনা কী? ঈদের মাঠকে এ ধরনের কোনো কাজে ব্যবহার করা কি বৈধ হবে?
প্রশ্ন (১৩৭৮৮) : কোন ব্যক্তি যদি ঈদের নামাযে প্রথম তিন তাকবির শেষ হওয়ার পর কেরাত চলাকালীন নামাযে শরীক হয় তাহলে তার তাকবীরের হুকুম কী?
প্রশ্ন (১৩৭৮৫) : আলহামদু লিল্লাহ! আমার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। আমি প্রতি কুরবানীর ঈদে একটি করে গরু কুরবানী করি। গত কুরবানীর ঈদে একাই কুরবানী দেওয়ার উদ্দেশ্যে একটি গরু ক্রয় করি। আমার বড় ভাই বললেন, তোমার গরুটা যেহেতু বড়। তাই আলাদাভবে গরু কিনতে চাচ্ছি না। তোমার গরুর দুই ভাগ আমি নিতে চাচ্ছি। যা মূল্য হয় দিয়ে দেব। তখন আমি বড় ভাইকে শরিক বানিয়ে নিই। মূল্য নিতে না চাইলেও জোর করে দিয়ে দেয়। প্রশ্ন হল, পশু ক্রয়ের পর কাউকে শরিক বানানো জায়েয আছে কি? এবং আমাদের উক্ত কুরবানী সহিহ হয়েছে কি?
প্রশ্ন (১৩৬৭১) : আমার ছোট ভাই সৌদী আরব থাকে। গত বছর কুরবানীর সময় তার পক্ষ থেকে কুরবানী করার জন্য সে ৬০ হাজার টাকা পাঠায়। আমার একটু সমস্যার কারণে প্রথম দিন তার কুরবানী করতে পারি নি। তাই তৃতীয় দিন তার কুরবানী করেছি। এখন প্রশ্ন হল, আমাদের তৃতীয় দিনে তো সৌদী আরবে কুরবানীর সময় ছিল না। এ অবস্থায় আমার ভাইয়ের কুরবানী আদায় হয়েছে কি?
প্রশ্ন (১৩৬১৮) : আমি একজন ইমাম। গত শুক্রবার জুমার নামায পড়াতে গিয়ে ভুলে একটি ওয়াজিব ছুটে যায়। শুনেছি, জুমার নামাযে ভুলে ওয়াজিব ছুটে গেলে নাকি সাহু সিজদা না দিলেও হয়। তাই আমি সাহু সিজদা করিনি। মাসআলাটি কি ঠিক? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩৬০৬) : এবার ঈদের নামাযে খতীব সাহেব অতিরিক্ত তাকবীর বলার সময় হাত উঠাননি। নামায শেষে কেউ কেউ বলেন, ঈদের তাকবীরে হাত না উঠালে নামায শুদ্ধ হয় না। আবার অনেকে বলেন, সাহু সিজদা করলে নামায শুদ্ধ হয়ে যেত। জানতে চাই, ঈদের নামাযে অতিরিক্ত তাকবীর বলার সময় হাত উঠানোর বিধান কী?
প্রশ্ন (১৩৫০২) : আমার একটি মুদির দোকান আছে। দোকান বড় হওয়ায় কয়েকজন কর্মচারী রেখেছি। তাদেরকে প্রত্যেক মাসে বেতনের পাশাপাশি ঈদ উপলক্ষে নির্ধারিত অংকের বোনাসও দেওয়ার চুক্তি হয়েছে। এখন জানার বিষয় হল, আমি কি যাকাতের টাকা থেকে তাদেরকে বোনাস দিতে পারব?
প্রশ্ন (১৩৪৮৯) : এ বছর কুরবানীর ঈদের দিন আমি ঈদের নামায পড়তে গিয়েছি। নামায শেষ করে এসে দেখি, আমার কুরবানীর পশু কুরবানী করা হয়ে গেছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম, একটু আগে কসাইরা গরু বানানোর জন্য এসে পড়ে। তারা বলল, গরু যেহেতু আপনাদের একারই তাই এখনই কুরবানী করে ফেলি। তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। আপনারাও আগেভাগে রান্না বান্না করে ফেলতে পারবেন। বাসার লোকদের সম্মতিক্রমে তারা কুরবানী করে ফেলে। এখন আমার উক্ত কুরবানী সহিহ হয়েছে কি?
প্রশ্ন (১৩৪৮২) : এবার ঈদুল ফিতরের নামাযের শেষে খুতবার আগেই জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করেন। জানার বিষয় হল, খুতবার আগে জানাযা আদায় করা কি ঠিক হয়েছে? নাকি খুতবার পরে জানাযা আদায় করা উচিত ছিল?
প্রশ্ন (১৩৪২৪) : এ বছর কুরবানী করতে আমার একটু দেরি হয়ে যায়। ঈদের পরের দিন রাতে আমার কুরবানীর পশু জবাই করি। প্রশ্ন হল, রাতে কুরবানী করা কি সহিহ হয়েছে? যদি সহিহ না হয় তাহলে এখন আমার করণীয় কী?
প্রশ্ন (১৩৩৮৯) : আমাদের এলাকায় কোন ঈদগাহ মাঠ নেই। আর মসজিদ ছোট হওয়ায় মুসল্লিদের জায়গা হয় না। তাই আমাদের মসজিদে ঈদের দুইটি জামাত হয়। একটি ৭:৩০ মিনিটে, অপরটি ৮:৩০ মিনিটে। আমরা সাত শরিকে কুরবানী দিয়েছি। এক শরিক দ্বিতীয় জামাতে নামায পড়েছে। আমরা প্রথম জামাতে নামায পড়ে এসেই পশু যবাই করে দেই। পরে জানা গেল আমাদের এক শরিক তখনও ঈদের নামায পড়েনি। লোকজন বলছে শরিকের নামায পড়ার আগে কুরবানী করার কারণে আমাদের কুরবানী নাকি হয়নি। এখন আমাদের করণীয় কী?
প্রশ্ন (১৩৩৬২) : ঈদের দিন অনেক গরীব-মিসকিন বাড়িতে বাড়িতে গিয়ে হাদিয় চায়, যাকাতের টাকা থেকে তাদেরকে হাদিয়া দেওয়া যাবে কি? আর যাকাত দেওয়ার সময় ব্যক্তিকে জানিয়ে দেওয়া জরুরি কি?
প্রশ্ন (১৩৩৩১) : আমাদের এলাকায় সাধারণত ঈদের জামাত ঈদগাহ ময়দানে হয়। গত ঈদে নামাযের আগে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়। তখন আমরা সবাই মসজিদে অবস্থান নেই। এছাড়া অবস্থানের অন্য কোনো বিকল্প ছিল না। ঈদের নামাযের সময় আমরা প্রস্তুতি নিয়ে কাতার করি। কিন্তু ভিড়ের কারণে মুসল্লীদের জায়গা না হওয়ায় পেছনের কাতারের কয়েকজন মুসল্লী অন্যের পিঠের উপর সিজদা করে নামায আদায় করে। জানতে চাচ্ছি, আমাদের এভাবে নামায আদায় করা কি সহিহ হয়েছে? নাকি পুনরায় আদায় করতে হবে।
প্রশ্ন (১৩৩১৪) : কেউ কেউ বলে, জুমার নামায চার রাকাত ছিল। চার রাকাত থেকে দুই রাকাত করা হয়েছে। দুই রাকাত এর পরিবর্তে দুই খুতবাহ এবং বাকি দুই রাকাত হচ্ছে নামায। জানতে চাচ্ছি, এই কথা কতটুকু সঠিক? দয়া করে দলিলসহ জানাবেন।
প্রশ্ন (১৩২৭৫) : আমি ফজর নামায পড়ে জায়নামাযে বসে সকাল-সন্ধ্যার আমল করি। এরপর এশরাকের সময় হলে দু’চার রাকাত এশরাকের নামায পড়ে ঘরের কাজ শুরু করি। গত ঈদের দিনও ফজর নামায পড়ে এশরাকের অপেক্ষায় বসেছিলাম। আমার স্বামী দেখে বললেন, ঈদের দিন ঈদের নামাযের আগে মহিলাদের কোনো নফল নামায নেই। জানতে চাই, আমার স্বামীর উক্ত কথা কি ঠিক?
প্রশ্ন (১৩২৩৫) : আমরা কয়েকজন বন্ধু মিলে কুরবানীর ঈদের সময় চামড়ার ব্যবসা করি। ব্যবসার প্রক্রিয়াটা এই হয় যে, আমরা প্রথমে ট্যানারিতে যোগাযোগ করে চামড়ার একটা মূল্য নির্ধারণ করি। এরপর ঈদের এক-দুদিন আগ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত যারা কুরবানী করবে তাদের বাড়ি বাড়ি যাই। তাদের সাথে চামড়া ক্রয়ের চুক্তি করে আমাদের নির্ধারণকৃত মূল্য তাদের হাতে অগ্রিম দিয়ে আসি। এতে দেখা যায়, অধিকাংশ চামড়াই আমরা কিনতে পারি। কেননা এভাবে অগ্রিম না কিনলে অন্য গ্রুপ এসে কিনে ফেলার আশংকা থাকে। অতপর ঈদের দিন সকালে কুরবানী হওয়ার পর চামড়া ছিলা হলে আমরা সেগুলো ট্যানারিতে নিয়ে বিক্রি করি। জানতে চাচ্ছি, আমাদের উক্ত ব্যবসা শরীয়তসম্মত কি না? কোনো সমস্যা থাকলে তা সমাধানের উপায়সহ জানালে উপকৃত হব।
প্রশ্ন (১৩২২৯) : যিলহজ্ব মাসের বিশেষ একটি আমল হলো, যে ব্যক্তি কুরবানী করবে সে প্রথম দশ দিন নখ, চুল ইত্যাতি কাটবে না। আমার জানার বিষয় হলো, এক্ষেত্রে সে চুল, নখ কখন কাটবে? কুরবানীর আগে নাকি পরে?