নারীরা আগে বসবে তারপর সেজদা করবে কি
প্রশ্ন (১১৮২৮) : কিছু নারীকে দেখা যায় তারা সেজদা করার সময় দাঁড়ানো থেকে সরাসরি সেজদায় না গিয়ে প্রথমে উভয় পা ডান দিকে বের করে বসে তারপর সেজদা করে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?
প্রশ্ন (১১৮২৮) : কিছু নারীকে দেখা যায় তারা সেজদা করার সময় দাঁড়ানো থেকে সরাসরি সেজদায় না গিয়ে প্রথমে উভয় পা ডান দিকে বের করে বসে তারপর সেজদা করে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?
প্রশ্ন (১১৮১৫) : আমি একদিন নামায পড়ছিলাম। পাশে বসে এক ব্যক্তি কুরআন পাঠ করছিল। সে কিছুটা উচ্চস্বরেই সেজদার আয়াত পাঠ করে। যা আমি শুনে ফেলি। পরবর্তীতে নামাযে উক্ত সেজদা না করে নামায শেষ করি। জানতে চাচ্ছি, উক্ত সেজদা কি আমাকে নামাযের মাঝে আদায় করা আবশ্যক ছিল?
প্রশ্ন (১১৮১৩) : কোনো অমুসলিম যদি সেজদার আয়াত তেলাওয়াত করে তাহলে শ্রোতাদের উপর সেজদা আবশ্যক হবে কি?
প্রশ্ন (১১৭৪১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ৭ মাসের গর্ভবতী। আমি অনেক কষ্ট করে মাটিতে ভর করে উচু হয়ে নামায আদায় করি। আবার বৈঠকে বসতেও অনেক কষ্ট হয়। এখন আমি জানতে চাচ্ছি, আমি এভাবেই নামায আদায় করবো নাকি ইশারায় অথবা বসে নামায আদায় করবো?
প্রশ্ন (১১৭৩৯) : আমি এশার নামাযের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর ভুলে অন্য একটি সূরা পড়ে ফেলি। নামায শেষে আর সাহু সিজদা করি নি। আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে?
প্রশ্ন (১১৭২৮) : একবার আমি একাকী যোহরের নামায আদায় করছিলাম। তখন চতুর্থ রাকাত শেষে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যাই। পরে পঞ্চম রাকাতে রুকুতে গিয়ে মনে পড়ে যে, আমি চতু্র্থ রাকাত শেষে বৈঠক করি নি। তখন মাসআলা না জানা থাকার কারণে আমি নামায ছেড়ে দিয়ে পুনরায় আবার নামায আদায় করি। হযরতের কাছে জানতে চাই, এ ক্ষেত্রে আমার করণীয় কী ছিল?
প্রশ্ন (১১৬৯৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাযে সিজদার আয়াত তেলাওয়াত করি। কিন্তু সিজদা করার আগে কোনো কারণে আমার নামায ভেঙে যায়। তাই নতুন করে নামায আদায় করি। এখন কি আমাকে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে?
প্রশ্ন (১১৬৯৫) : আমি টাইপের কাজ করি। প্রায় সময়ই কুরআনের আয়াত টাইপ করতে হয়। সেখানে দেখা যায় সিজদার আয়াতও থাকে। আমি জানতে চাচ্ছি, সিজদার আয়াত টাইপ করার কারণে কি আমার উপর সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে?
প্রশ্ন (১১৬৮৬) : মৃত ব্যক্তির কোন কোন অঙ্গে সুগন্ধি লাগাবে? কাফনের কাপড়ে সুগন্ধি লাগাবে কি? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৬৮২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দাঁড়িয়েও নামায আদায় করতে পারি আবার বসেও নামায আদায় করতে পারি। কিন্তু রুকু-সিজদা করতে পারি না। এই অবস্থায় আমি কি দাঁড়িয়ে নামায আদায় করব নাকি বসে আদায় করব? আর রুকু-সিজদা কিভাবে আদায় করব?
প্রশ্ন (১১৬৮১) : গাড়ি থেকে তাড়াহুড়া করে নামার সময় পড়ে গিয়ে আমার ডান পা মচকে যায়। এখন দাঁড়িয়ে নামায পড়তে গেলে বা মাটিতে সিজদা করতে গেলে পায়ে প্রচন্ড ব্যথা লাগে। এক্ষেত্রে কি আমার বসে নামায পড়ার সুযোগ আছে?
প্রশ্ন (১১৬৮০) : কখনো কখনো নামাযের মধ্যে আমার একাধিক ভুল হয়ে যায়। যেমন- সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে ভুলে যাই, চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরুদ শরিফ পড়ে ফেলি ইত্যাদি। নামায শেষে সবগুলো ভুলের জন্য একবার সাহু সিজদা আাদায় করি। আমি জানতে চাচ্ছি, একাধিক ভুলের জন্য কি একবার সাহু সিজদা আদায় করা যথেষ্ট হবে?
প্রশ্ন (১১৬৭৯) : নামায পড়ার সময় কখনো কখনো আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু শেষ বৈঠকে আমি সাহু সিজদা করতে ভুলে যাই। ফলে সাহু সিজদা না করেই সালাম ফিরিয়ে ফেলি। এক্ষেত্রে কি আমার নামায আদায় হবে?
প্রশ্ন (১১৬৬৪) : ইমাম সাহেব আসরের নামাযের জামাতে প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে যান। পেছন থেকে মুসল্লিরা লোকমা দেওয়ার পরেও তিনি বৈঠকে ফিরে আসেন নি। নামায শেষে তিনি সাহু সিজদা আদায় করেন। নামায শেষ হওয়ার পর কেউ কেউ বলল, ইমাম সাহেবের নামায হয়নি। কারণ তিনি লোকমা শোনার পরেও বৈঠকে ফিরে আসেন নি। আমার জানার বিষয় হলো, মুসল্লিদের কথা কি ঠিক আছে?
প্রশ্ন (১১৬৪৯) : আমি প্রায় সময়ই নামাযের প্রতম বৈঠকে তাশাহহুদের পরে ভুলে দুরুদ শরিফ পড়ে ফেলি। কখনো দুরুদ পড়ার মাঝে আবার কখনো শেষে দাঁড়ানোর কথা মনে পড়ে। মনে পড়ার সাথে সাথে আমি দাঁড়িয়ে যাই। আমার জানার বিষয় হলো, ভুলে দুরুদ শরিফ পড়ার কারণে কি আমার উপর সাহু সিজদা আবশ্যক হবে?
প্রশ্ন (১১৬৪৭) : মাঝেমধ্যে আমি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে ভুলে অন্য সূরা পড়ে ফেলি। এর কারণে আমাকে সাহু সিজদা করতে হবে? আমাকে একজন বলল, সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর কারণে রুকু করতে বিলম্ব হয়েছে। তাই সাহু সিজদা করতে হবে। তার কথা কি ঠিক আছে?
প্রশ্ন (১১৬২৬) : ইমাম সাহেব মাগরিবের নামাযে ভুলবশত জোরে ছানা পড়ে ফেলেছেন। কিন্তু তিনি নামায শেষে সাহু সিজদা করেন নি। আমার জানার বিষয় হলো, ইমাম সাহেবের সাহু সিজদা না করা কি ঠিক আছে? নাকি এখানে সাহু সিজদা করা জরুরি ছিল?
প্রশ্ন (১১৬২২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই সিজদার মাঝে কি কোনো দুআ আছে?
প্রশ্ন (১১৬১৮) : আমার ছেলে যখন ঘরে বসে কুরআন তিলাওয়াত করে আমি তার পাশে বসে তার তিলাওয়াত শুনি । একদিন সে একটি সিজদার আয়াত পড়ে। আমি সেদিন হায়েয অবস্থায় ছিলাম। আমার উপর কি এ কারণে সিজদায়ে তিলাওয়াত আদায় করা আবশ্যক?
প্রশ্ন (১১৬০৪) : আমি গোসল ফরয অবস্থায় শুয়ে ছিলাম। পাশে স্ত্রী কুরআন তিলাওয়াত করছিল। তখন সে একটি সিজদার আয়াত তিলাওয়াত করে। এখন আমার জানা বিষয় হলো, পবিত্রতা অর্জন করার পর কি আমার উপর উক্ত সিজদা আদায় করা ওয়াজিব হবে?