সিজদার আয়াত টাইপ করলে কি সিজদায়ে তেলাওয়াত আদায় করতে হবে?
প্রশ্ন (১১৬৯৫) : আমি টাইপের কাজ করি। প্রায় সময়ই কুরআনের আয়াত টাইপ করতে হয়। সেখানে দেখা যায় সিজদার আয়াতও থাকে। আমি জানতে চাচ্ছি, সিজদার আয়াত টাইপ করার কারণে কি আমার উপর সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে?
প্রশ্ন
আমি টাইপের কাজ করি। প্রায় সময়ই কুরআনের আয়াত টাইপ করতে হয়। সেখানে দেখা যায় সিজদার আয়াতও থাকে। আমি জানতে চাচ্ছি, সিজদার আয়াত টাইপ করার কারণে কি আমার উপর সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, সিজদার আয়াত মুখে উচ্চারণ না করে শুধু টাইপ করা বা লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। কেননা, শুধু লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।
-আলমুহীতুল বুরহানী ২/৩৬২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩; ফাতাওয়া খানিয়া ১/১৫৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; রদ্দুল মুহতার ২/১০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26630&preview=true
← পূর্ববর্তী
মুসাফির ব্যক্তি জুমার নামায পড়ালে কি সহিহ হবে?
পরবর্তী →