Feature

ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ভুলে তাশাহ্হুদ পাঠ করলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৮৩৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে আমার জানার বিষয় হলো, ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে আমার জানার বিষয় হলো, ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

ওয়ালাইকুম সালাম। না, ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে এ কারণে সাহু সিজদা ওয়াজিব হবে না।

-আল মুহীতুল বুরহানী ২/৩১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ২৫১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31642&preview=true