নামাযে একাধিক ভুল হলেও সাহু সিজদা একবারই করতে হবে।
প্রশ্ন (১১৬৮০) : কখনো কখনো নামাযের মধ্যে আমার একাধিক ভুল হয়ে যায়। যেমন- সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে ভুলে যাই, চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরুদ শরিফ পড়ে ফেলি ইত্যাদি। নামায শেষে সবগুলো ভুলের জন্য একবার সাহু সিজদা আাদায় করি। আমি জানতে চাচ্ছি, একাধিক ভুলের জন্য কি একবার সাহু সিজদা আদায় করা যথেষ্ট হবে?
প্রশ্ন
কখনো কখনো নামাযের মধ্যে আমার একাধিক ভুল হয়ে যায়। যেমন- সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে ভুলে যাই, চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরুদ শরিফ পড়ে ফেলি ইত্যাদি। নামায শেষে সবগুলো ভুলের জন্য একবার সাহু সিজদা আাদায় করি। আমি জানতে চাচ্ছি, একাধিক ভুলের জন্য কি একবার সাহু সিজদা আদায় করা যথেষ্ট হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জ্বি, সাহু সিজদা ওয়াজিব হওয়ার মতো একাধিক ভুলের জন্য একবার সাহু সিজদাই যথেষ্ট।
এক নামাযে একাধিক বার সাহু সিজদা করার বিধান নেই। তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
عَنْ إبْرَاهِيمَ؛ فِي الرَّجُلِ يَسْهُو مِرَارًا فِي صَلاَتِهِ، قَالَ : تُجْزِئهِ سَجْدَتَانِ لِجَمِيعِ سَهْوِهِ.
নামাযে একাধিক ভুলের জন্য দুটি সিজদাই (অর্থাৎ একবার সাহু সিজদা) যথেষ্ট। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ৪৫৯১)
-আলবাহরুর রায়েক ২/৯৮; কিতাবুল আছল ১/১৯৮; বাদায়েউস সানায়ে ১/৪২২; আলমাবসূত, সারাখসী ১/২২৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩; রদ্দুল মুহতার ২/৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26600&preview=true
← পূর্ববর্তী
সাহু সিজদা আদায় করতে ভুলে গেলে করণীয়।
পরবর্তী →