নাপাকী

অজুর পর বাচ্চার পেশাব লাগলে পুনরায় অজু করতে হবে কি

প্রশ্ন (১০০১৬) : অজু করে এসে দেখি বাচ্চা পেশাব করেছে। তার পেশাবের কাপড় পরিবর্তন করতে গিয়ে হাতে কিছু পেশাব লেগে যায়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার কি আবার নতুন করে অজু করতে হবে?

পবিত্রতা শেষ হওয়ার পর কি ইদ্দত শেষ হবে

প্রশ্ন (৯৯৫৫) : আমি জানি যে, তিন হায়েয পর্যন্ত ইদ্দত। আমার প্রশ্ন হল, তিন হায়েয শেষ হওয়ার পর পরবর্তী পবিত্রতার অবস্থাও কি শেষ হওয়া লাগবে নাকি তিন হায়েয শেষ হওয়ার দ্বারাই ইদ্দত শেষ হয়ে যাবে?

না জেনে নাপাক অবস্থায় নামায পড়লে গুনাহ হবে কি

প্রশ্ন (৯৯১৯) : আমি একদিন ফযরের নামায পড়ি। নামাযের পর কাপড়ে শুকনো বীর্য দেখতে পাই। স্বপ্নদোষের কথা আমার স্মরণ ছিল না। আমি মনে করেছিলাম আমার কিছুই হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?

বাচ্চা পেশাব করলে কি অজু ভেঙ্গে যায়

প্রশ্ন (৯৭৪৬) : আমার একটি ছোট বাচ্চা আছে। কখনো এমন হয় যে, আমি অজু করে আসার পর তাকে কোলে নিলে সে পেশাব করে দেয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার অজু ভেঙ্গে যাবে?

চোখের পানি কি নাপাক

প্রশ্ন (৯৭৪১) : চোখের পানি কি নাপাক? আমার এক আত্মীয় বলল, চোখের পানি নাপাক। তা ধুয়ে ফেলতে হয়।

ভালোভাবে ধোয়ার পর রক্ত না উঠলে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৯৫৫৬) : কুরবানীতে আমি গরু জবাই করে থাকি। জামার কোনো অংশে রক্ত লাগলে তা ভালোভাবে পরিস্কার করে নামায পড়ে ফেলি। যদি রক্তের দাগ জামায় থেকে যায়। জানতে চাচ্ছি, এমন জামা পরিধান করে নামায পড়লে হবে কি?