টেইলার্সে যে কাপড় সেলাই করা হয়েছে তা ধুতে হবে কি
প্রশ্ন (৯৭৪৩) : আমরা টেইলার্সে যে কাপড় সেলাই করতে দেই তা কি ধুয়ে পরিধান করতে হবে?
প্রশ্ন
আমরা টেইলার্সে যে কাপড় সেলাই করতে দেই তা কি ধুয়ে পরিধান করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি কাপড়ের মধ্যে নাপাকির কোন চিহ্ন দৃশ্যমান না থাকে কিংবা কাপড়ের সাথে নাপাকি মিশ্রিত হওয়ার ব্যাপারে কমপক্ষে প্রবল ধারণা না থাকে তাহলে সেই কাপড়কে নাপাক ধরা হবে না।
কাজেই টেইলার্সে যে কাপড় সেলাই করা হয় তাতে যদি নাপাকির চিহ্ন না থাকে তাহলে তা ধৌত করার কোনো প্রয়োজন নেই।
তবে সর্বক্ষেত্রে কাপড় ধুয়ে পরিধান করাটাই উত্তম। কারণ এটা অধিক পবিত্রতার ফায়দা দেয়।
মুসান্নাফে ইবনে আবি শায়বা ৪/৩৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22311/article-details.html
← পূর্ববর্তী
জুনুবি অবস্থায় রান্না বান্না করা যাবে কি
পরবর্তী →