নাপাকী

গোবর বেচাকেনা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৮৬৩) : গোবর একটি নাপাক বস্তু। কিন্তু আমাদের এলাকার লোকেরা গোবর জমা করে তা বিক্রি করে। হুজুরের কাছে জানতে চাই, এভাবে নাপাক বস্তুর বেচাকেনা জায়েয আছে কি?

পানিতে তেলাপোকা মরলে উক্ত পানি কি নাপাক হবে?

প্রশ্ন (১৩৭৪৩) : আমি গোসল করার জন্য বাথরুমে একটি বালতিতে পানি রেখেছিলাম। পানি রেখে বাহিরে অন্য একটি কাজে যাই। কিছুক্ষণ পর এসে দেখি উক্ত পানিতে দুটি তেলাপোকা মরে পড়ে আছে। তখন আমি বালতির পানি ফেলে দিই। এখন জানার বিষয় হল, পানিতে তেলাপোকা মরার কারণে কি বালতির পানি নাপাক হয়েছিল?

বাচ্চার পেশাবের জায়গায় জায়নামায বিছিয়ে নামায আদায় করলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬৬২) : একদিন আমার ছেলে ঘরের মেঝেতে পেশাব করে দেয়। ওর মা পরনের প্যান্ট দিয়েই ঐ মেঝে হালকাভাবে মুছে দেয়। আমি বেখেয়ালে সেখানে জায়নামায বিছিয়ে নামায আদায় করি। জায়নামাযটা বেশ মোটা ছিল। নামায শেষে ওর মা বলল, ও তো এই জায়গায় পেশাব করেছিল, তুমি তার উপরই জায়নামায বিছিয়ে নামায পড়েছ। আমি জায়নামায উল্টে দেখি, জায়নামাযের উল্টো পিঠে হালকা ভিজা ভিজা আছে। আর পেশাবের গন্ধ মোটামুটি স্পষ্ট। কিন্তু জায়নামাযের উপর পিঠে কোনো গন্ধ নেই। প্রশ্ন হল, ঐ জায়নামাযে আমার নামায কি শুদ্ধ হয়েছে? দয়া করে জানাবেন।

অযু করা পানি দিয়ে কি জামার নাপাক দূর করা যাবে?

প্রশ্ন (১৩৬৩১) : আমি একদিন পানির ট্যাপ ছেড়ে অযু করছিলাম। নিচে একটি বালতি ছিল। অযুর পানিগুলো বালতিতে জমা হচ্ছিল। তো আমার অযু শেষ হতেই ট্যাংকের পানিও শেষ হয়ে যায়। আমার জামার একটি অংশে নাপাকি লেগে ছিল। তখন অন্য কোনো পানি না থাকায় আমি অযুতে ব্যবহৃত পানি দিয়েই জামা ধুয়ে ফেলি। এখন আমি জানতে চাচ্ছি, উক্ত অযুর পানি দিয়ে ধোয়ার দ্বারা কি আমার জামা পাক হয়েছে?

গোসলের সময় শরীর থেকে পানি গড়িয়ে বালতিতে পড়লে কি বালতির পানি নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১৩৫৬২) : আমাদের গোসলখানায় জায়গা খুব কম। ফলে গোসলের সময় কিছু পানি শরীর থেকে গড়িয়ে বালতিতে পড়ে। হযরতের কাছে জানতে চাচ্ছি, এভাবে শরীর থেকে গোসলের পানি গড়িয়ে বালতিতে পড়লে কি বালতির পানি নাপাক হয়ে যাবে?

স্বপ্নদোষ হওয়ার পর শরীরে বা কাপড়ে নাপাকীর চিহ্ণ না দেখলে কি গোসল ফরয হবে?

প্রশ্ন (১৩৫৫৫) : কেউ যদি ঘুমের মধ্যে দেখে যে, তার স্বপ্নদোষ হয়েছে কিন্তু ঘুম থেকে ওঠার পর শরীরে বা কাপড়ে কোনো ভেজা বা নাপাকির চিহ্ন দেখতে পায়নি। তাহলে কি তার উপর গোসল ফরয হবে?

তরকারি গন্ধ হয়ে গেলে কি নাপাক হয়ে যায়?

প্রশ্ন (১৩৪৯৭) : অনেকেই বলে যে, গোশত, তরকারি গন্ধ হয়ে গেলে নাপাক হয়ে যায়। এ কথা কি ঠিক? আমরা তো মহিলাদের দেখেছি, তরকারি গন্ধ হয়ে গেলে খাওয়ার সোডা মিশিয়ে দিয়ে তা খেয়ে ফেলে। কারণ সোডা দিলে গন্ধটা অনুভব হয় না। দয়া করে এ ব্যাপারে সঠিক মাসআলা জানিয়ে উপকৃত করবেন।

কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছিল তা ভুলে গেলে কাপড় পাক করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৪৮৭) : আমার কাপড়ে নাপাকি লেগেছিল। পরে নাপাকি শুকিয়ে তা পড়ে গেছে। এখন মনে নেই- কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছিল। জানার বিষয় হলো, এখন আমি এই কাপড় কীভাবে পবিত্র করব?

খাবারে মুরগি মুখ দিলে উক্ত খাবার খাওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৩৩৯) : আমি বাড়িতে দুপুরের খাবার খাচ্ছিলাম। তখন ছোট ভাই বলল, একটু আগে একটি মুরগি এ তরকারিতে মুখ দিয়েছে। একটু খাওয়ার পরই সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কথা শুনে আমি আর সে তরকারি খাইনি। এখন জানার বিষয় হল, যে মুরগি সর্বত্র ঘুরাফেরা করে তা কোনো তরকারিতে মুখ দিলে তা খাওয়ার হুকুম কী?

নাপাক মেঝে পাক করার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩২৬৬) : আমাদের ঘরের মেঝে মাটি দিয়ে লেপা। আমার বাচ্চা ঘরের মেঝেতে পেশাব করে দেয়। আমার শ্বাশুরি বলেন, পেশাব করা স্থান মাটি দ্বারা লেপে দিলে পাক হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, মাটি লেপে দেয়ার পরও তো এ স্থানে পেশাব রয়েই যায়। আমি হুযুরের কাছে জানতে চাই, নাপাক মেঝে পাক করার সঠিক নিয়ম কী? এভাবে মাটি লেপে দিলে কি তা পাক হবে?

অযুর পানিতে কাপড় ভিজলে কি উক্ত কাপড় নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১৩২০৪) : অযুতে চেহারা ও হাত ধোয়ার সময় কিছু পানি কাপড়ে পড়ে ভিজে যায়। আবার কখনো কখনো অযুর পরপরই নামাযে দাঁড়িয়ে যাই। টাওয়াল ব্যবহার না করার কারণে তখন হাতের অবশিষ্ট পানিতে জামা ভিজে যায়। দাড়ি থেকেও পানি পড়তে থাকে। এখন প্রশ্ন হল, অযুর পানিতে কাপড় ভেজা অবস্থায় নামায পড়লে নামাযে কোনো সমস্যা হবে কি?

গোশত থেকে জামায় রক্ত লাগলে কি জামা নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১৩১৭৪) : বাজার থেকে মুরগি কিনে ফেরার পথে পলিথিন থেকে চুয়ে রক্ত পড়ে আমার কাপড়ে কিছু রক্ত লাগে। যোহরের নামাযের সময় মসজিদে গেলে একজন বললেন, রক্ত যেহেতু নাপাক তাই এই কাপড়ে আপনার নামায হবে না। তখন আমি সেই কাপড় পরিবর্তন করে নামায পড়ি। এখন আমি জানতে চাই, তার কথা কি ঠিক? গোশতের মধ্যে থাকা রক্ত কি নাপাক?

ড্রেসিং করা মুরগী খাওয়া জায়েয হবে কি?

প্রশ্ন (১৩১১১) : আমাদের মাদরাসার একজন ডোনার ছাত্রদের জন্য অনেকগুলো ব্রয়লার মুরগী দিয়েছে। সে এগুলো বাজার থেকে ড্রেসিং করে এনেছে। মাদরাসার উস্তাদদের মধ্যে এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। কেউ বলছে, এগুলো খাওয়া যাবে। কিন্তু আবার অনেকে বলছে ড্রেসিং করা জায়েয নেই। তাই এগুলো খাওয়া মাকরূহে তাহরীমী। আপাতত এগুলো ফ্রিজে রেখে দেয়া হয়েছে। এখন আমরা জানতে চাচ্ছি, বর্তমানে আমাদের দেশে প্রচলিত মুরগী ড্রেসিং করার পদ্ধতিটি কি শরীয়তসম্মত? ড্রেসিং করা মুরগী খাওয়া যাবে কি?

পানির পাত্রে হাত ঢুকিয়ে পানি নিয়ে অযু করলে কি উক্ত পানি ব্যবহৃত পানির হুকুমে হয়ে যাবে?

প্রশ্ন (১৩০৭৭) : একবার ইজতিমার ময়দানে অযুখানায় গিয়ে দেখি খুব ভীড়। তখন এক লোকলে দেখলাম, একটা মগ নিয়ে এসে তাতে পানি নিল, তারপর তাতে হাত ঢুকিয়ে পানি নিয়ে নিয়ে অযু শেষ করল। তো জানার বিষয় হল, এভাবে অযু করা কি ঠিক আছে? এর দ্বারা উক্ত পানি কি ব্যবহৃত হয়ে যাবে?

কাঁথা-কম্বল ইত্যাদির এক পাশে নাপাকি লাগলে অন্য পাশে নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১২৯৫৪) : কাঁথা-কম্বল ইত্যাদির কোনো এক কোণে যদি ছোট বাচ্চার পেশাব লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে কি অপর পাক অংশে নামায পড়া যাবে? তেমনি তোশক বা জাজিমের এক পিঠে নাপাকি লাগলে তা উল্টিয়ে অপর পিঠে কি নামায পড়া যাবে?

নাপাকীর চিহ্ন ও গন্ধ দূর হয়ে যাওয়ার পর উক্ত স্থানে জানাযার নামায আদায় করলে কি সহিহ হবে?

প্রশ্ন (১২৮৮২) : আমাদের মসজিদের সামনেই ঈদগাহ মাঠ। ঈদের নামাযের পর মাঠে ব্যাপকহারে পশু কুরবানী করা হয়েছিল। প্রবাহিত রক্তের নিষ্কাশন বা নির্গমনের ব্যবস্থা না থাকায় সেখানে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত করা হয়েছিল। ফলে রক্তের চিহ্নও দূর হয়ে যায়। দুই-একদিন পর সে মাঠে অনুষ্ঠিত একটি জানাযার নামায আমরা ঘাসের উপর দাঁড়িয়ে আদায় করি। এখন জানার বিষয় হলো, আমাদের এ নামায সহিহ হয়েছে কি?