Feature

ময়লাযুক্ত চোখের পানি কি নাপাক

প্রশ্ন (৯৭৪৭) : চোখ উঠলে চোখ থেকে ময়লাযুক্ত পানি বের হয়। জানতে চাচ্ছি, তা কি নাপাক?

প্রশ্ন

চোখ উঠলে চোখ থেকে ময়লাযুক্ত পানি বের হয়। জানতে চাচ্ছি, তা কি নাপাক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্বাভাবিকভাবে চোখ থেকে বের হওয়া চোখের পানি অপবিত্র নয়। তা ময়লাযুক্ত হলেও নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ

‘হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৫০]

তবে চোখ থেকে যদি পুঁজ বের হয় বা চোখে কোনো ক্ষত হয়ে সেখান থেকে পানি বের হয় তাহলে তা নাপাক হিসেবে গণ্য হবে।

আলবাহরুররায়েক১/৩৫; আদ্দুররুলমুখতার১/৩০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/22319/article-details.html