হায়েয ও নিফাস

৪০ দিনের আগে রক্ত বন্ধ হয়ে আবার আসলে তা হায়েজ হবে কি

প্রশ্ন (৫১১৪) : কোনো নারীর নেফাস চলা অবস্থায় ১০ দিনের মাথায় রক্ত বন্ধ হয়ে যায়। ১৫তম দিন থেকে আবার রক্ত আসে। প্রশ্ন হল, পরবর্তী রক্ত কি হায়েজ হিসেবে গণ্য হবে?

মাসিক বন্ধ হয়েছে মনে করে সহবাস করলে করণীয় কী

প্রশ্ন (৪৮৫৪) : গতমাসে আমার স্ত্রীর মাসিক বন্ধ হয়েছে মনে করে আমি তার সাথে সহবাস করি। কিন্তু সহবাসের কিছুক্ষণ পর আবার তার রক্ত বের হয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?

সর্বপ্রথম কোন নারীর স্রাব হয়েছে।

প্রশ্ন (৪৫৭৬) : আমার একটি কৌতূহলমূলক প্রশ্ন রয়েছে। সেটি হল, নারীদের যে মাসিক স্রাব হয়ে থাকে এটা কবে থেকে শুরু হল? সর্বপ্রথম কোন নারীর স্রাব হয়েছে?

মাসিক অবস্থায় নারীরা সাজ-সজ্জা করতে পারবে কি

প্রশ্ন (৩৮৭৬) : মাসিক অবস্থায় নারীদের সাজ-সজ্জা করা কি নিষেধ? একবার আমার স্ত্রী মাসিক অবস্থায় সাজগোজ করলে এলাকার এক মহিলা বলল, মাসিক অবস্থায় সাজগোজ করা যাবে না। উক্ত মহিলার কথা কি সঠিক?

মিনস শেষে অজু করে নামাজ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৩৩৪৩) : গত মাসে আমার মিনস শেষ হয় যোহরের শেষ ওয়াক্তে। সময় কম থাকায় আমি অজু করে যোহরের নামাজ পড়ে নেই। জানতে চাচ্ছি, আমার সেদিনের যোহরের নামাজ আদায় হয়েছে কি?

মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৩১৫৯) : আমার স্বামী আমাকে মাসিক চলা অবস্থায় এক তালাক দিয়েছে। এলাকার এক ব্যক্তি বললেন, মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হয় না। জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় তালাক দেওয়ার কারণে কি তালাক হয়নি?

স্বামী নিখোঁজ থাকলে স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে কি

প্রশ্ন (৩১২৩) : আমার নাম ফাতেমা আক্তার। আমি বিবাহিতা। কিন্তু আমার স্বামী তিন বছর যাবৎ নিরুদ্দেশ। তাকে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে একা থাকাও আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি, আমি কি অন্যত্র বিয়ে বসতে পারব?

ভাড়াটিয়া কি ভাড়া দিতে পারে

প্রশ্ন (২৩৯২) : আমি একটি দোকান ভাড়া নিয়েছি। কিন্তু একটি কারণে দোকানটি শুরু করতে না পারায় আমি চাচ্ছি, তা অন্য আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিতে। আমি মূল মালিককে জিজ্ঞাসা করলে তিনিও আমার ভাড়া দেওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন। উল্লেখ্য, আমি ভাড়া নিয়েছিলাম মাসিক ত্রিশ হাজার টাকা দেওয়ার শর্তে। কিন্তু এখন ভাড়া দিতে চাচ্ছি, মাসিক বত্রিশ হাজার টাকা করে। আমি কি এভাবে ভাড়া দিতে পারব?

হায়েয অবস্থায় আয়াতুল কুরসি বা তিন কুল পড়া যাবে কি

প্রশ্ন (২২৭৬) : আমাকে মাঝে মাঝে জিনে সমস্যা করে। তাই আমি সব সময় আয়াতুল কুরসি ও তিন কুল পড়ে শরীর বন্ধ করি। জানতে চাই, আমি কি হায়েয অবস্থায় আয়াতুল কুরসি বা তিন কুল পড়তে পারব?

ঋণের পরিবর্তে পণ্য ক্রয় করে ঋণগ্রহীতার কাছে লাভে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯০৭) : আমাদের একটি সোসাইটি রয়েছে। এর কার্যক্রম হলো, কোন গ্রাহক ঋণের আবেদন করলে তাকে নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার ইচ্ছাধীন সোসাইটির পক্ষ থেকে মালামাল ক্রয় করে সোসাইটির জিম্মায় আনা হয়। যেমন ধান, চাল, সেলাইমেশিন ইত্যাদি। অতঃপর গ্রাহকের কাছে এক বছর বা দুই বছর মেয়াদি মাসিক কিস্তির মাধ্যমে বাকিতে কিছু বেশি মূল্যে বিক্রি করা হয়। উক্ত লেনদেনটি কি শরিয়তসম্মত?

প্রেগন্যান্সি টেস্টে পজেটিভ আসার পর পুনরায় রক্ত দেখলে তার হুকুম কী

প্রশ্ন (৮৯৭) : আমার দুইটা প্রশ্ন রয়েছে। এক. আমি কয়েকমাস পূর্বে মাসিক বন্ধ হওয়ার কারণে পরীক্ষা করে বুঝতে পারি আমি গর্ভবতী। এমতাবস্থায় দেড়-দুই মাস অতিক্রম হতেই আবার রক্ত দেখা দেয়। এই রক্তের হুকুম কী? দুই. দেড়-দুই মাসে বাচ্চা পড়ে গেলে যদি রক্ত আসে তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে নাকি এর ভিন্ন হুকুম হবে?