হায়েয ও নিফাস

অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এক মাস বাদ গেলে কি ইদ্দত বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৯৯৪৬) : কোনো নারীর মাসিক যদি অনিয়মিত হয় এবং এক মাস মাসিক হওয়ার পর পরের মাস বাদ যায় তাহলে কি তার ইদ্দত বাতিল হয়ে যাবে? নতুন করে কি আবার ইদ্দত গণনা করতে হবে?

চল্লিশ দিনের মাঝে বাচ্চা দেখতে গেলে কি শরীর নাপাক হয়ে যায়

প্রশ্ন (৯১১১) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, বাচ্চা হওয়ার পর ঘর চল্লিশ দিন পর্যন্ত নাপাক থাকে। এর মাঝে বাচ্চাকে দেখতে যাওয়া যাবে না। কেউ যদি বাচ্চাকে দেখতে যায় তাহলে তার শরীর নাপাক হয়ে যাবে। তাকে গোসল করে নিতে হবে। জানতে চাচ্ছি, এ বিষয়টি কতটুকু শরিয়ত সম্মত?

ঋণের পরিবর্তে পণ্য ক্রয় করে ঋণগ্রহীতার কাছে লাভে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৭১) : আমাদের একটি সোসাইটি রয়েছে। এর কার্যক্রম হলো, কোন গ্রাহক ঋণের আবেদন করলে তাকে নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার ইচ্ছাধীন সোসাইটির পক্ষ থেকে মালামাল ক্রয় করে সোসাইটির জিম্মায় আনা হয়। যেমন ধান, চাল, সেলাইমেশিন ইত্যাদি। অতঃপর গ্রাহকের কাছে এক বছর বা দুই বছর মেয়াদি মাসিক কিস্তির মাধ্যমে বাকিতে কিছু বেশি মূল্যে বিক্রি করা হয়। উক্ত লেনদেনটি কি শরিয়তসম্মত?

প্রেগন্যান্সি টেস্টে পজেটিভ আসার পর পুনরায় রক্ত দেখলে তার হুকুম কী

প্রশ্ন (৭৪১৫) : আমার দুইটা প্রশ্ন রয়েছে। এক. আমি কয়েকমাস পূর্বে মাসিক বন্ধ হওয়ার কারণে পরীক্ষা করে বুঝতে পারি আমি গর্ভবতী। এমতাবস্থায় দেড়-দুই মাস অতিক্রম হতেই আবার রক্ত দেখা দেয়। এই রক্তের হুকুম কী? দুই. দেড়-দুই মাসে বাচ্চা পড়ে গেলে যদি রক্ত আসে তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে নাকি এর ভিন্ন হুকুম হবে?

অষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করলে নামাজ-রোজা আদায় করতে হবে কি

প্রশ্ন (৭৩৯৫) : যদি কোনো মহিলা ওষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে রাখে তাহলে তার সঙ্গে সহবাস জায়েয হবে কি? এবং তার জন্য নামাজ রোজা-আদায় করতে হবে কি?

স্রাব থেকে পবিত্র হয়ে রোজার নিয়তে কিছু না খেলে রোজা হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৭৩৫৫) : জনৈকা মহিলা রমজানে সকাল আটটা বাজে ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে। সকাল থেকে কোন কিছু পানাহার করেননি। এখন যদি তিনি রোজার নিয়তে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন তাহলে কি তার রোজা হবে?

মাঝখানে একদিন মাসিক বন্ধ থাকলে করণীয় কী

প্রশ্ন (৭২৩১) : এক মহিলার স্বাভাবিক মাসিক হয় সাত দিনে। কিন্তু এ মাসে পাঁচ দিন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। পরে আবার সপ্তম দিনের দিন হয়েছে। এ ক্ষেত্রে মাঝের দিন যে তার মাসিক বন্ধ ছিল, এ দিনে তার করণীয় কী ছিল?