Feature

ঋতুস্রাব শেষ হওয়ার পর গোসল করা কি আবশ্যক

প্রশ্ন (৩৩২৫) : ঋতুস্রাব শেষ হওয়ার পর গোসল করা কি জরুরি? নাকি শুধু অজু করেই নামাজ পড়া যাবে?

প্রশ্ন

ঋতুস্রাব শেষ হওয়ার পর গোসল করা কি জরুরি? নাকি শুধু অজু করেই নামাজ পড়া যাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঋতুস্রাব শেষ হওয়ার পর গোসল করা ফরজ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ

‘তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না।’ [সূরা বাকারা, আয়াত: ২২২]

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) এক মহিলা সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন,

فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي

‘ঋতুস্রাব শুরু হলে সালাত ছেড়ে দেবে। আর ঋতুস্রাব শেষ হলে গোসল করে নামাজ আদায় করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩২০]

তাফসীরে জালালাইন ১/৩৪৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9013/article-details.html