এক পক্ষের উত্তেজনা পাওয়া গেলে হারাম সাব্যস্ত হবে কি
প্রশ্ন (৩৪১৪) : আমাদের এলাকার এক যুবক উত্তেজনা সহকারে তার মাকে স্পর্শ করে। তখন তার মা ঘুমন্ত ছিল। প্রশ্ন হল, উত্তেজনার সাথে ছেলের স্পর্শের কারণে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে গিয়েছে?
প্রশ্ন (৩৪১৪) : আমাদের এলাকার এক যুবক উত্তেজনা সহকারে তার মাকে স্পর্শ করে। তখন তার মা ঘুমন্ত ছিল। প্রশ্ন হল, উত্তেজনার সাথে ছেলের স্পর্শের কারণে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে গিয়েছে?
প্রশ্ন (৩৩৭৮) : আমি ভার্সিটিতে পড়ি। কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে দুষ্টামি করে বললাম, তোকে বিয়ে করলাম। সেও সাথে সাথে দুষ্টামি করে বলল, আমিও কবুল করলাম। সেখানে আমাদের কিছু বন্ধু বান্ধবও ছিল। তখন আমার এক বন্ধু বলল, তোদের বিয়ে হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমার উক্ত বন্ধুর কথা কি সঠিক? আমাদের বিয়ে কি হয়ে গিয়েছে?
প্রশ্ন (৩৩৫৫) : কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে বলি, আমি তোমাকে বিয়ে করলাম। সেও সাথে সাথে বলে, আমি কবুল করলাম। সেখানে আমার ১০/১২ জন বন্ধু বান্ধব ছিল। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি বিয়ে হয়েছে?
প্রশ্ন (৩২৮৯) : শুনেছি, যৌতুক নেওয়া জায়েয নেই। কিন্তু আমি আমাদের এলাকার প্রচলন অনুযায়ী যৌতুক নিয়ে বিবাহ করেছি। আমি তখন জানতাম না যে, যৌতুক নেওয়া জায়েয নেই। এখন আমি জানতে চাই, আমি যে যৌতুক নিয়ে বিবাহ করেছি, আমার বিবাহ কি শুদ্ধ হয়েছে?
প্রশ্ন (৩২৭২) : আমার এক বন্ধু মহর নির্ধারণ না করেই বিবাহ করেছে। কিন্তু বিয়ের দিন বিবাহ সম্পন্ন হওয়ার পর বিদ্যুতের তারের সাথে লেগে ওখানেই মৃত্যুবরণ করে। এখন তার স্ত্রী কি তার কাছ থেকে মীরাস লাভ করবে? তাদের সাথে কিন্তু সহবাসও হয়নি।
প্রশ্ন (৩২৫১) : আমাদের এলাকায় একটি বিবাহ হয়েছে। বিবাহের পর কণেকে উঠিয়ে নেওয়ার সময় গাড়ি এক্সিডেন্টে বর মারা যায়। এখন কি এই বর থেকে ঐ কণে মহর লাভ করবে? উল্লেখ্য, তাদের মাঝে কখনো নির্জনবাসও হয়নি।
প্রশ্ন (৩২৪২) : অনেক সময় দেখা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে তাকে আবার ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে করে থাকে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
প্রশ্ন (৩২৩৪) : তিন তালাক দেওয়ার পর কোন স্বামী যদি তার সাবেক স্ত্রীকে দ্বিতীয় কারও কাছে তালাক দেওয়ার শর্তে বিবাহ দেয় তাহলে এ কাজটি কেমন হবে?
প্রশ্ন (৩২৩০) : বিবাহের পূর্বে কোন ছেলে কি মেয়ের চেহারা দেখতে পারবে? এতে কি গুনাহ হবে?
প্রশ্ন (৩২২৭) : আমার বন্ধু তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছিল। এরপর তার স্ত্রীর তিন হায়েয পার হয়ে যায়। এখন সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। সে কি তা পারবে?
প্রশ্ন (৩২২১) : এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে। এখন অপর ব্যক্তি চাচ্ছে যে, তার স্ত্রীকে বিবাহ করে নিয়ম অনুযায়ী তাকে তালাক দিয়ে দিবে, যেন সে প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে যায়। এটি শুধু তার মনে মনে আছে। কেউ তার কাছে শর্ত করে নি। তাহলে এভাবে বিবাহ করা এবং তালাক দেওয়া কি বৈধ হবে এবং এই স্ত্রী কি প্রথম স্বামীর জন্য হালাল হবে?
প্রশ্ন (৩২১১) : বিবাহ করার পর কোন পুরুষ তার স্ত্রীকে মোট কত বার তালাক দিতে পারবে?
প্রশ্ন (৩১১৮) : আমার পরিবার আমার খালাত বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমার খালু শিয়া মতাবলম্বী। এ কারণে তার পুরো পরিবারও শিয়া মতাবলম্বী হয়ে গিয়েছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, তারা কুফরী আকীদায় বিশ্বাসী নয়। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এই বিয়েতে কি কোনো সমস্যা আছে?
প্রশ্ন (৩০২৯) : কেউ কেউ বলে, মুহাররম মাসে যেহেতু হুসাইন রা. শাহাদাত বরণ করেছেন তাই এ মাসে বিবাহ-শাদি করা ঠিক নয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?
প্রশ্ন (৩০০১) : আমার এক বন্ধুর পিতা বন্ধুর স্ত্রীকে স্পর্শ করে। স্পর্শের সময় তার কোনো উত্তেজনা ছিল না। কিন্তু পরবর্তীতে তার মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। প্রশ্ন হল, এর দ্বারা কি বন্ধুর স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে?
প্রশ্ন (২৯৮৪) : একদিন আমার নাবালেগ মেয়েকে গোসল করানোর সময় অনিচ্ছাকৃত তার লজ্জাস্থানে হাত লেগে যায়। আমার জানার বিষয় হল, এই কারণে আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে যাবে?
প্রশ্ন (২৯৬২) : এক ব্যক্তি এক অফিসে চাকরি লাভের জন্য নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছে এবং ইন্টারভিউয়ের সময়ও স্পষ্ট করে বলেছে, সে হিন্দু। এতে কি তার ঈমানের কোন ক্ষতি হবে? উল্লেখ্য, উক্ত অফিসে শুধু হিন্দুরাই চাকরি পায়।
প্রশ্ন (২৮৫৪) : আমাদের এলাকায় একটি বিদআতী পরিবার রয়েছে। তারা বিভিন্ন বিদআতী কর্মকাণ্ডের সাথে যুক্ত। কিন্তু সে পরিবারে একটি মেয়ে রয়েছে যে, বিদআতী কর্মকাণ্ডকে সমর্থন করে না। সে সর্বদা সুন্নত মোতাবেক চলার চেষ্টা করে। আমাদের পরিবারের লোকেরা আমার বড় ভাইয়ের জন্য ঐ মেয়ের পরিবারের কাছে প্রস্তাব দিতে চাচ্ছে। জানার বিষয় হল, এমন মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে শরিয়তের কোনো নির্দেশনা রয়েছে কি?
প্রশ্ন (২৭৯৩) : কিছুদিন আগে আমার এক বন্ধু পরিবারের অসম্মতিতে বিয়ে করে। সাক্ষী হিসেবে আমি একাই ছিলাম। আর কাউকে পাওয়া যায়নি তাই কাজী সাহেবকেই দ্বিতীয় সাক্ষী বানিয়ে বিয়ে পড়ানো হয়। কাজী সাহেব নিজেই বিয়ে পড়ান। জানার বিষয় হল, এই বিয়ে কি শুদ্ধ হয়েছে?
প্রশ্ন (২৬৯২) : আমার স্ত্রী কিছুদিন আগে দুই সন্তান রেখে মারা গেছে। আমি চাচ্ছি আমার সন্তানদের দেখাশোনার জন্য একজন বিধবা মহিলাকে বিয়ে করতে। যে বিধবা মহিলার সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে, সে আবার আমার ছোট বোনকে দুধ পান করিয়েছে। আমার প্রশ্ন হল, সেই মহিলাকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?