Feature

মুহাররম মাসে বিবাহ করা কি কুলক্ষণ

প্রশ্ন (৩০২৯) : কেউ কেউ বলে, মুহাররম মাসে যেহেতু হুসাইন রা. শাহাদাত বরণ করেছেন তাই এ মাসে বিবাহ-শাদি করা ঠিক নয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন

কেউ কেউ বলে, মুহাররম মাসে যেহেতু হুসাইন রা. শাহাদাত বরণ করেছেন তাই এ মাসে বিবাহ-শাদি করা ঠিক নয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামের দৃষ্টিকে এটি একটি কুসংস্কার ও মনগড়া কথা। ইসলামে কোন কুলক্ষণ নেই। হাদিস শরিফে এসেছে, কুলক্ষুণে বিশ্বাসের কোনো বাস্তবতা নেই।

আরেক হাদিসে আছে, কুলক্ষুণে শিরক।

সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯০৪; মুসনাদে আহমাদ ১/৩৮৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/8407/article-details.html