বিয়ে

ব্যাংকে চাকরিরত ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪০০) : আমার বোনের জন্য ব্যাংকে চাকরিরত এক ছেলের প্রস্তাব এসেছে। ছেলে ও ছেলের পরিবার ধার্মিক। জানতে চাচ্ছি, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি?

গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করা যাবে কি

প্রশ্ন (৪১৫৪) : আমি কুরবানীর আগে বিবাহ করতে ইচ্ছুক। আমি চাচ্ছি, আমাদের কুরবানীর গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করব। জানতে চাচ্ছি, এই নিয়ত বৈধ হবে কি? এ কারণে অন্য শরিকদের কুরবানীতে কোনো সমস্যা হবে কি?

দুধ মেয়ের স্বামী মাহরাম হবে কি

প্রশ্ন (৩৮৯৯) : আমার স্ত্রী তার ছোট বোনের মেয়েকে বাচ্চা অবস্থায় দুধ পান করিয়েছিল। বর্তমানে তার বিয়ে হয়েছে। জানতে চাচ্ছি, তার স্বামী কি আমার স্ত্রীর মাহরাম হবে? তার সাথে কি পর্দা করা লাগবে?

বিবাহিত নারীদের জন্য কি সাদা পোশাক পরা নিষেধ

প্রশ্ন (৩৮৭৫) : আমি বিবাহিতা। সাদা পোশাক আমার খুব পছন্দ। এক আত্মীয় সেদিন বললেন, বিবাহিতা নারীদের জন্য সাদা পোশাক পড়া ঠিক নয়। কারণ, সাদা বিধবা নারীদের পোশাক। আমার প্রশ্ন হল, বিবাহিতা নারীদের জন্য সাদা পোশাক পরা কি নিষেধ? পরলে কি কোনো ক্ষতি হবে?

নারীরা জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে

প্রশ্ন (৩৮৭২) : আমার এক আত্মীয়ার প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয়বার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে জানতে চাচ্ছে, যদি আল্লাহ তাআলা তার জন্য ও তার স্বামীদের জন্য জান্নাতের ফয়সালা করে রাখেন তাহলে সে কোন স্বামীর সাথে থাকবে?

না বুঝে দুষ্টামি করে তিন তালাক দিলে করণীয় কী

প্রশ্ন (৩৮৭০) : আমার এক আত্মীয় জানত না যে দুষ্টামি করে তালাক দিলেও তালাক পতিত হয়। সে দুষ্টামি করে তিন তালাক দিয়ে দিয়েছে। এমতাবস্থায় তাদের জন্য এক সাথে ঘর করার কোনো সুযোগ আছে কি?

উম্মে সালামা (রা.) জান্নাতে কার সাথে থাকবেন

প্রশ্ন (৩৮৬০) : আমি একটি ইতিহাসের বইয়ে পড়েছি, উম্মে সালামা (রা.)-এর প্রথম স্বামী ছিলেন আবু সালামা (রা.)। পরবর্তীতে তার ইন্তেকালের পর রাসূল (সা.) তাকে বিয়ে করেন। জানতে চাচ্ছি, উম্মে সালামা (সা.) জান্নাতে কার সাথে থাকবেন? প্রথম স্বামীর সাথে, নাকি রাসূল (সা.)-এর সাথে?

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৩৮৪৬) : ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে কি? আমার এক আত্মীয় বিদেশ থাকেন। তিনি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছেন। অতি দ্রুত উত্তরটি দিলে ভালো হয়।

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হওয়ার সঠিক পদ্ধতি কী

প্রশ্ন (৩৮৪৫) : আমরা আমাদের ভাইকে বিয়ে করাতে চাচ্ছি। সে বিদেশে থাকে। এই মুহূর্তে তার জন্য দেশে আসা সম্ভব না। আমার মেয়ে পক্ষও অপেক্ষা করতে রাজি নয়। আমরা শুনেছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা সঠিক কোনো পদ্ধতি আছে কি?

মা অপ্রাপ্ত বয়স্কা মেয়ের বিয়ে দিতে পারবে কি

প্রশ্ন (৩৮২৩) : জনৈকা নারী তার অপ্রাপ্ত বয়স্কা মেয়েকে পরিবারের অন্য কাউকে না জানিয়ে বিয়ে দিতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, তিনি কি তার মেয়েকে এককভাবে বিয়ে দিতে পারবেন?

ভুলে কুফরী কথা বললে কি বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়

প্রশ্ন (৩৮২১) : আমার এক বন্ধু ভুলে কুফরী কথা উচ্চারণ করেছে। সাথে সাথে সে এজন্য তওবা ইস্তেগফার করেছে। আমি শুনেছি, কেউ কাফের হয়ে গেলে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। জানতে চাচ্ছি, আমার বন্ধুর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে কি?

একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর সামনে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৮০৩) : আমার এক বন্ধু কিছুদিন আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। সাক্ষী হিসেবে আমি ও তার তার ফ্যামিলির দুইজন নারী সদস্য ছিল। জানতে চাচ্ছি, এভাবে একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর উপস্থিতিতে বিবাহ শুদ্ধ হয়েছে কি?

সহবাসের আগে ভিন্ন শব্দে তিন তালাক দিলে কয় তালাক হবে

প্রশ্ন (৩৭৯৬) : আমার এক বন্ধু প্রবাসী। সে দেশে তার বিবাহের জন্য একজন উকিল নিয়োগের মাধ্যমে এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নির্জনবাসের পূর্বেই কোনো এক বিশেষ কারণে সে তার স্ত্রীকে ভিন্ন শব্দে তিন তালাক দেয়। জানতে চাচ্ছি, প্রশ্নোক্ত বর্ণনানুযায়ী কয় তালাক পতিত হবে?

স্ত্রীকে মারা যাওয়ার পর স্ত্রীর বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৩৭৯১) : আমি একজন আলেমের কাছে, স্ত্রীর বোনকে নাকি বিয়ে করা হারাম। আমার এক বন্ধুর স্ত্রীর কিছুদিন আগে মারা গিয়েছে। তার শ্বশুর বাড়ির লোকেরা চাচ্ছে, তার স্ত্রীর বোনকে তার সাথে বিয়ে দিতে। জানতে চাচ্ছি, তার জন্য স্ত্রীর বোনকে বিয়ে করার কোনো সুযোগ আছে কি?

ইদ্দত অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করলে তা বৈধ হবে কি

প্রশ্ন (৩৭৭০) : আমার এক আত্মীয়ার কিছুদিন আগে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আর কয়েকদিন আছে তার ইদ্দত শেষ হতে। এই অবস্থায় তার পরিবারের লোকেরা অন্য আরেক ব্যক্তির সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। জানতে চাচ্ছি, এই দ্বিতীয় বিয়ে কি শুদ্ধ হয়েছে?

দুধ ভাতিজীকে বিয়ে করা বৈধ কি

প্রশ্ন (৩৪২১) : আমার ফুফাত বোনের ছেলে আমার মায়ের দুধ পান করেছিল। বর্তমানে আমার বড় ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। জানতে চাচ্ছি, এই বিয়ে কি বৈধ হবে কি?